Jharkhand Election 2024: রাজ্যের গণতন্ত্রের উৎসবে সামিল মাহি, দেখুন ধোনি-সাক্ষীর ভোটদানের ভিডিও
বুধবার সকাল থেকে বাংলায় ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন শুরু হয়েছে। পড়শি রাজ্য ঝাড়খণ্ডেও চলছে প্রথম দফার বিধানসভা নির্বাচন। রাজ্যের আইকন ক্রীড়াবিদ তথা বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক ভোট দিলেন রাজ্যের বিধানসভা নির্বাচনে।
দিওয়ালির পরই পরিবারের সঙ্গে তাইল্যান্ডে ছুটি কাটাতে যান ধোনি। তাঁর সঙ্গে গিয়েছেন স্ত্রী-কন্যাও। ভোটের কয়েকদিন আগেই নিজের শহর রাঁচিতে ফিরে আসেন ধোনি। বুধবার রাজ্যে চলছে বিধানসভা ভোট। রাঁচিতে তাঁর বাড়ির নিকটবর্তী একটি বুথে ভোটাধিকার প্রয়োগ করেন ধোনি। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী সাক্ষীও। ধোনির গায়ে ছিল মেরুন রঙের জামা, চোখে কালো রোদ চশমা।

#WATCH | Former Indian cricket team captain MS Dhoni casts his vote at a polling booth in Ranchi for #JharkhandAssemblyElections2024 pic.twitter.com/tNIkwoXIiy
— ANI (@ANI) November 13, 2024
বুথের মধ্যে প্রবেশ করে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন ধোনি। তবে ভোট দেওয়ার সময় কিছুটা সময় নিতে দেখা গেল মাহিকে। কিছু কথা বলতেও দেখা যায় ভোট কর্মীদের সঙ্গে। কিছুটা সময় নিয়ে ভোট প্রদানেরর পর হাসি মুখে বুথে ছেড়ে বেড়িয়ে আসেন ধোনি। তবে অন্য সেলিব্রিটিদের মতো ক্যামেরার সামনে কালি লাগানো আঙুল দেখিয়ে চিত্রগ্রাহকদের ছবি তোলার সুযোগ দেননি।
ঝাড়খণ্ডের ভূমিপুত্র ধোনি। আমন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর বছরের বেশিরভাগ সময় রাঁচিতে থাকেন তিনি।ঝাড়খণ্ড নির্বাচনে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ককে নির্বাচনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করে জাতীয় নির্বাচন কমিশন। মাহি ভোটারদের আরও ভোটদানে উৎসাহিত করার কাজ করেন।
#WATCH | Former Indian cricket team captain MS Dhoni along with his wife, Sakshi arrives at a polling booth in Ranchi to cast his vote for #JharkhandAssemblyElections2024 pic.twitter.com/KlD68mXdzM
— ANI (@ANI) November 13, 2024
৮১ সদস্যের ঝাড়খণ্ড বিধানসভার নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ হল বুধাবর। ২০শে নভেম্বর ভোটগ্রহণ হবে দ্বিতীয় দফার ভোট গ্রহণ৷ ২৩ নভেম্বর ভোট গণনা হবে।
ধোনির মতো কিংবদন্তি ক্রিকেট ব্যক্তিত্বের রাজনীতিতে আগমন নিয়ে জল্পনা কম নয়। ২০২০ সালেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন মাহি। এরপর থেকে ধোনি এবং ক্রিকেটের সম্পর্ক আইপিএলের মধ্যেই সীমাবদ্ধ। ফলে ধোনির রাজনীতিতে আগমন নিয়ে চর্চার অন্ত নেই। কিন্তু ধোনি নিজেকে সীমাবদ্ধ রাখলেন শুধুই ভোট দানে। রাজনীতির সঙ্গে নিজের দূরত্ব বজায় রেখেই চলেছেন।
আগামী মরশুমেও আইপিএল খেলবেন ধোনি, সিএসকে দল মাহিকে ৪ কোটি টাকাতেই রিটেন করেছে।
-
ভোট প্রচারে উত্তরবঙ্গে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুত রাজনৈতিক মঞ্চ -
ভোটের আগে কলকাতায় নীতিন নবীন! তৃতীয় প্রার্থী তালিকার আগে একের পর এক বৈঠক বিজেপির শীর্ষ নেতৃত্বের -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান











Click it and Unblock the Notifications