Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Jasprit Bumrah: নিজের সম্পর্কে খবর দেখে হেসে কুটিপাটি বুমরাহ, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ সাংবাদিককে

Jasprit Bumrah: জসপ্রীত বুমরাহ হেসে কুটিপাটি। নিজের সম্পর্কে খবর দেখে। একটি টুইট রিটুইট করতেই পোস্টটি যিনি করেছিলেন তিনি তা ডিলিট করে দিয়েছেন।

আজ একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকে খবর প্রকাশ করা হয় যে, বুমরাহকে বেড রেস্টের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

Jasprit Bumrah

সিডনি টেস্টের প্রথন ইনিংসে বল করার সময়েই পিঠের যন্ত্রণায় কাবু হন জসপ্রীত বুমরাহ। তড়িঘড়ি তাঁকে স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর দ্বিতীয় ইনিংসে ব্য়াট করলেও ফিল্ডিং বা বোলিং করতে পারেননি বুমরাহ।

জানা গিয়েছিল, ব্যাক স্প্যাজমের সমস্যাই তাঁকে ভোগাচ্ছে। যদিও এখনও অবধি বিসিসিআই কোনও বার্তা দিয়ে জানায়নি যে, বুমরাহর চোট কতটা গুরুতর। আর তাতেই শুরু হয়েছে নানাবিধ চর্চা। বুমরাহ ইংল্যান্ড সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন কিনা সেটা স্পষ্ট নয়।

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের যদিও দাবি ছিল, বুমরাহর ব্যাক স্প্যাজম যেটাকে বলা হচ্ছে তা ঠিক নয়। ব্যাক স্প্যাজমের চেয়েও চোট গুরুতর। এরপর জানা যায়, বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের পাশাপাশি নিউজিল্যান্ডের যে চিকিৎসক তাঁর পিঠের অপারেশন করেছিলেন, তাঁরও পরামর্শ নিচ্ছেন বুমরাহ।

বুমরাহর ফিটনেস সংক্রান্ত তথ্য জেনেই ভারতীয় নির্বাচকরা দল ঘোষণা করতে চাইছেন। সে কারণে আইসিসির চেয়ে বাড়তি সময়ও চেয়ে নেওয়া হয়েছে। যদিও দল ঘোষণার পরও ১৩ ফেব্রুয়ারি অবধি প্রয়োজনীয় রদবদল করা সম্ভব ঘোষিত দলে।

এনসিএ-র বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে বুমরাহর রিহ্যাব চলার কথা। তারই মধ্যে বুমরাহকে বেড রেস্টের পরামর্শ দেওয়ার খবরে আলোড়ন পড়ে যায়। মুষড়ে পড়েন ভারতীয় ক্রিকেট দলের ভক্তরা। তবে এক্স হ্যান্ডলে বুমরাহর টুইট নিশ্চিতভাবেই স্বস্তি দিল সকলকে।

তাঁর বেড রেস্টের খবর যে ভিত্তিহীন তা স্পষ্ট করে বুমরাহ লিখলেন, আমি জানি ভুয়ো খবর সহজেই ছড়িয়ে পড়ে। কিন্তু এই খবর দেখে হাসি চাপতে পারছি না। প্রতিবেদক যে সূত্রের কথায় বিশ্বাস করে খবর করেছেন সেই সূত্র মোটেই বিশ্বস্ত নয় বলেও খোঁচা দিতে ছাড়েননি ভারতের ১ নম্বর পেসার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+