SA vs SL: শ্রীলঙ্কা শেষ ৪২ রানেই, ডারবানে ভাঙল ভারতের নজির! পাঞ্জাবের অস্ত্র জানসেনের ৭ উইকেট
SA vs SL: ভারতের লজ্জার নজিরের দখল নিল শ্রীলঙ্কা। ১৯৯৬ সালে ডারবানে ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অল-আউট হয়ে গিয়েছিল। এতদিন সেটিই ছিল ডারবান টেস্টে সর্বনিম্ন স্কোর।
এখন ডারবানে চলছে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা টেস্ট। আজ শ্রীলঙ্কার প্রথম ইনিংস গুটিয়ে গেল মাত্র ৪২ রানে। মার্কো জানসেন নিলেন ১৩ রানের বিনিময়ে ৭ উইকেট।

কিংসমিডে গতকাল টেস্টের প্রথম দিনে ব্যাঘাত ঘটিয়েছিল বৃষ্টি। সাকুল্যে ২০.৪ ওভার খেলা হয়েছিল। প্রোটিয়াদের স্কোর ছিল ৪ উইকেটে ৮০। আজ ৪৯.৪ ওভারে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হয় ১৯১ রানে। অধিনায়ক তেম্বা বাভুমা করেন ১১৭ বলে ৭০।
আসিথা ফার্নান্দো ও লাহিরু কুমারা তিনটি করে এবং বিশ্ব ফার্নান্দো ও প্রভাত জয়সূর্য নেন ২টি করে উইকেট। জবাবে ১৩.৫ ওভারে ৪২ রানে শেষ শ্রীলঙ্কা। কামিন্দু মেন্ডিস করেন ১৩, ১০ রানে অপরাজিত থাকেন দশে নামা লাহিরু কুমারা। ৫ জন আউট শূন্য রানে।
মার্কো জানসেন ১টি মেডেন-সহ ৬.৫ ওভারে ১৩ রান দিয়ে সাত উইকেট নেন। শেষ ৬টি উইকেটের পতন ঘটে ৩.১ ওভারে ১০ রানের ব্যবধানে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে শ্রীলঙ্কার এটিই সর্বনিম্ন দলগত স্কোর। এর আগে, ১৯৪৬ সালে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, ১৮৮৮ সালে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে ও ১৯৭৪ সালে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে ৪২ রানে গুটিয়ে গিয়েছিল।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে দলগত সর্বনিম্ন স্কোরের রেকর্ড রয়েছে নিউজিল্যান্ডের। ১৯৫৫ সালে অকল্যান্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৬। ১৮৯৬ ও ১৯২৪ সালে দক্ষিণ আফ্রিকা দু-বার ইংল্যান্ডের বিরুদ্ধেই ৩০ রানে অল-আউট হয়েছিল টেস্টে।
১৮৯৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধেই দক্ষিণ আফ্রিকা টেস্টে ৩৫ রানে অল আউট হয়েছিল। ২০২০ সালে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, ১৯৩৬ সালে দক্ষিণ আফ্রিকা অজিদের বিরুদ্ধেই এবং ১৯০২ সালে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ৩৬ রানে গুটিয়ে গিয়েছিল। ২০১৯ সালে আয়ারল্যান্ড ৩৮ রানে শেষ হয়ে গিয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে।
মার্কো জানসেন ভারতের বিরুদ্ধে টি২০ সিরিজেও ব্যাটে-বলে নজর কেড়েছিলেন। আইপিএল নিলামে তাঁর বেস প্রাইস ছিল ১.২৫ কোটি টাকা। তাঁকে ৭ কোটি টাকায় দলে নিয়েছে পাঞ্জাব কিংস। তারপর মাঠে নেমেই বিধ্বংসী জানসেন, লজ্জার রেকর্ড শ্রীলঙ্কার।
মার্কো জানসেন কেরিয়ারের ১৪তম টেস্টের ২২তম ইনিংসে পেরিয়ে গেলেন ৫০টি টেস্ট উইকেটের মাইলস্টোন। এর আগে তাঁর টেস্ট ইনিংসে সেরা বোলিং ফিগার ছিল ৩৫ রানে ৫ উইকেট। ২০২২ সালে ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে। এদিন সেই নজির ছাপিয়ে গেলেন তিনি। আপাতত তাঁর ঝুলিতে মোট ৫৬টি টেস্ট উইকেট।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications