IPL 2025: আইপিএলের একটি ম্যাচে কত টাকা পান আম্পায়াররা? অঙ্কটা শুনলে চমকে যাবেন
সাধারণত ক্রিকেটারদের পারফরম্যান্স অনুযায়ী আইপিতে তাদের দর ঠিক হয়। তবে অনেক সময়ই দর কষাকষিতে প্রত্যাশার থেকে অনেক বেশি দাম পেয়ে যান। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ঘরোয়া ক্রিকেট মরশুমের পারফরমম্যান্স অনুযায়ী ক্রিকেটারদের রিটেনের মূল্য নির্ধারণ হয়। এমনকি আইপিএল ফ্রাঞ্চাইজিগুলি কোন ক্রিকেটার কত টাকা বরাদ্দ করবেন তাও ঠিক হয় তাদের পারফরমেন্সের নিরিখেই।
আইপিএলে কোন ক্রিকেটাররা কত টাকা পাচ্ছেন সেটা সকলেরই জানা। কিন্তু আইপিএলের আম্পায়াররা কত টাকা রোজগার করেন প্রতি ম্যাচে সেটা কি জানেন! অঙ্কটা শুনলে চমকে যাবেন। আইপিএল মানে কোটিপতি লিগ। সবকিছুতেই মোটা অঙ্কের বিনিয়োগ। পাশাপাশি আম্পায়ারদের জন্য বিপুল অঙ্কের টাকা বরাদ্দ করে বিসিসিআই। একজন আম্পায়ার আইপিএলের একটি ম্যাচ খেলিয়ে কত টাকা আয় করেন, তুলে ধরা হল এই প্রতিবেদনে।

একজন অন ফিল্ড আম্পায়ার আইপিএলের একটি ম্যাচ পরিচালনা করার জন্য তিন লক্ষ টাকা পান। শুধুমাত্র একটি ম্যাচে আম্পায়ারিং করার জন্যই বিসিসিআইয়ের পক্ষ থেকে একজন আম্পায়ারকে তিন লক্ষ টাকা দেওয়া হয়। পাশাপাশি ফোর্থ আম্পায়ারের ভূমিকা পালন যারা করেন তারা পান ২ লক্ষ টাকা প্রতি ম্যাচে। এ তো গেল আইপিএলের কথা। এবার আসা যাক ডোমেস্টিক ক্রিকেট বা ঘরোয়া ক্রিকেটের কথায়।
এখানে অবশ্য আম্পায়ার বিশেষ ভাগ রয়েছে। গ্রেড এ শ্রেণীভুক্ত আম্পায়াররা প্রতিদিন পান( ম্যাচের দিন হিসাবে) ৪০ হাজার টাকা। অন্যদিকে গ্রেড বি শ্রেণীভুক্ত আম্পায়াররা ৩০ হাজার টাকা পান। চারদিনের ম্যাচ হলে টোটাল ১.২ লক্ষ টাকা রোজগার করেন একজন আম্পায়ার। ক্রিকেটারদের যেমন মোটা অঙ্কের বেতন দেওয়া হয় তেমনই আম্পায়ারদে্র ম্যাচ ফি দেওয়ার ক্ষেত্রেও কোনো কার্পণ্য করা হয় না বিসিসিআই।
আইপিএল হোক বা ঘরোয়া ক্রিকেট আম্পায়ারদের মোটা অংকের টাকাযই দেওয়া হয় বর্তমানে আম্পায়ারদের কাজটা আরও অনেক সহজ হয়ে গিয়েছে ডিআরএস আসায়। নিত্যনতুন প্রযুক্তি আসছে ফলে আম্পায়ারদের সিদ্ধান্ত অনেক সময় পাল্টে যাচ্ছে। ডিআরএস আসার আগে মাঠে আম্পায়ারদের সিদ্ধান্তই চূড়ান্ত ছিল। কিন্তু এখন আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হলেই ডিআরএস নেওয়ার সুযোগ রয়েছে দলগুলির সামনে।
এবার আইপিএলে বাংলা থেকে আম্পারিং করার সুযোগ পেয়েছেন অভিজিৎ ভট্টাচার্য। ইতিমমধ্যেই বেশ কিছু ম্যাচে দক্ষতার সঙ্গেই পরিচালনা করেছেন। বাংলা থেকে একমাত্র আম্পায়ার হিসাবে আইপিএলে সুযোগ পেয়েছেন অভিজিৎ।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
ভোটের আগে নকল মদের ছক ভেস্তে দিল আবগারি দপ্তর, শিলিগুড়িতে বিপুল সামগ্রী উদ্ধার, তৎপর কমিশন -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি












Click it and Unblock the Notifications