IPL Team Names Changed: ব্যাঙ্গালোর থেকে বেঙ্গালুরু! আরসিবির আগে আইপিএলে কোন দলগুলির নাম বদলেছে?
IPL Team Names Changed: আইপিএলে ফের দলের নাম বদল। সর্বশেষ এই পথে হেঁটেছিল পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি। ভাগ্য বদলের আশায় কিংস ইলেভেন পাঞ্জাব হয়েছিল পাঞ্জাব কিংস।
এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নাম হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও আরও কয়েকটি শহরের আইপিএল ফ্র্যাঞ্চাইজি আইপিএলে দলের নাম বদলের পথে হেঁটেছে।

ব্যাঙ্গালোর শহরের নাম বেঙ্গালুরু হয়েছে ২০১৪ সালের ১ নভেম্বর। কর্নাটক সরকার নাম বদলের প্রস্তাব পাস করে ২০০৬ সালের ১ নভেম্বর থেকে বেঙ্গালুরু নাম রাখার সিদ্ধান্ত নিয়েছিল। ২০১৪ সালের অক্টোবরে কেন্দ্রীয় সরকার কর্নাটকের ১১টি শহরের নাম পরিবর্তনের ছাড়পত্র দেয়। তারপর ১ নভেম্বর থেকে নতুন নাম কার্যকর হয়।
২০০৮ সাল থেকে আইপিএল খেলছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শহরের নাম বদলের পর ৯ বছরেরও বেশি সময় কেটে গিয়েছে। অবশেষে আরসিবি নাম থেকে হঠল ব্যাঙ্গালোর, এসে গেল বেঙ্গালুরু। আজ চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি আনবস্ক ইভেন্টে হলো সেই ঘোষণা।
আইপিএলের ইতিহাসে প্রথম যে দলের নাম বদলেছিল সেটি হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির। এই ফ্র্যাঞ্চাইজির মালিকানা প্রথমে ছিল ডেকান ক্রনিকলের। আর্থিক কারণে তারা মালিকানা হস্তান্তর করে। ২০১২ সালের ১৮ ডিসেম্বর চেন্নাইয়ে সান টিভি এই দলের নাম পরিবর্তনের কথা ঘোষণা করে।
২০১৩ সাল থেকে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ নামেই খেলছে হায়দরাবাদের ফ্র্যাঞ্চাইজি। মালিকানা হস্তান্তরের কারণেই বদলে গিয়েছে নিজামের শহরের আইপিএল দলের নাম। জিএমআরের অধীনস্থ দিল্লির ফ্র্যাঞ্চাইজি আইপিএলে খেলত দিল্লি ডেয়ারডেভিলস নামে।
পরবর্তীকালে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হয় পার্থ জিন্দালের জিন্দাল গোষ্ঠী। মালিকানার ভাগাভাগির পর বদলায় দলের নামও। ২০১৯ সালের আইপিএল থেকেই দিল্লি ডেয়ারডেভিলসের নাম হয়ে যায় দিল্লি ক্যাপিটালস।
আইপিএলে নাম বদলেছে পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজিরও। প্রথম থেকে আইপিএলে পাঞ্জাবের দলটি খেলে এসেছে কিংস ইলেভেন পাঞ্জাব নামে। ২০২১ সালে এই দলের অন্যতম কর্ণধার প্রীতি জিন্টা পাঞ্জাব দলের নাম বদলের কথা জানান। সে বছর থেকে পাঞ্জাব কিংস নামে দলটি খেললেও এখনও আইপিএল খেতাব অধরাই থেকে গিয়েছে তাদের কাছে।
আইপিএলে নাম বদলেছে পুনে দলেরও। প্রথমে সুব্রত রায়ের সাহারা গ্রুপের দলের নাম ছিল পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া। সেই দল উঠে যায়। আইপিএলে ২০১৬ ও ২০১৭ সালে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস নির্বাসিত থাকায় এসেছিল দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি। একটি পুনের, অপরটি গুজরাতের।
সঞ্জীব গোয়েঙ্কার রাইজিং পুনে সুপারজায়ান্ট ফ্র্যাঞ্চাইজির তরফে ২০১৬ সালের ১৮ জানুয়ারি দলের নাম ঘোষণা করা হয় পুনে সুপারজায়ান্টস হিসেবে। যদিও ২০১৭ সালের ২৬ মার্চ সেই দলের নাম বদলে রাখা হয় রাইজিং পুনে সুপারজায়ান্ট। এই দল শেষ ম্যাচ খেলেছিল আইপিএল ফাইনাল। ২০১৭ সালের সেই ফাইনালে ১ রানে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরেছিল তারা।
আইপিএলে এখন পুনের দল নেই। তবে সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন লখনউ সুপার জায়ান্টস খেলছে ২০২২ সাল থেকে। ২০২১ সালে তিনি এই দলের মালিকানা লাভ করেন।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications