IPL Records: আইপিএলে প্রথম সংস্করণের রেকর্ড অক্ষত! গেইল, রাসেল, যুবরাজদের পিছনে ফেলে সবচেয়ে বড় ছয় মেরেছেন কে?
IPL Records: আইপিএলে প্রতি বছরই চলে রেকর্ডের ভাঙা-গড়ার খেলা। তবে জানেন কি, ২০০৮ সালের প্রথম আইপিএলে হওয়া একটি রেকর্ড কেউ আজ অবধি ভাঙতে পারেননি।
আইপিএলে সবচেয়ে বড় ছক্কা মারার তালিকার প্রথম দশে রয়েছেন চার ভারতীয়। আর সবচেয়ে বড় ছয়ের রেকর্ড যাঁর দখলে, সেই নাম শুনলে অবাক হবেন অনেকেই।

আইপিএলে ২০০৮ সালে সবচেয়ে বড় ছয়টি মেরেছিলেন আলবি মরকেল। দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তনীর ব্যাট থেকে এসেছিল ১২৫ মিটারের ছক্কা। এই নজির কেউ ছুঁতে পারেননি। কাছাকাছি গিয়েছিলেন প্রবীণ কুমার। ২০১১ সালে তিনি মেরেছিলেন ১২৪ মিটারের ছক্কা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট। অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা আইপিএলে ২০১১ সালেই ১২২ মিটারের ছক্কা হাঁকিয়েছেন। ২০১০ সালে রবিন উথাপ্পা ১২০ মিটারের ছক্কা হাঁকিয়েছেন আইপিএলে। রস টেলর ২০০৮, যুবরাজ সিং ২০০৯ ও ক্রিস গেইল ২০১৩ সালে মেরেছিলেন ১১৯ মিটারের ছক্কা।
২০১৩ সালে গৌতম গম্ভীর, ২০১৬ সালে বেন কাটিং এবং ২০২২ সালে লিয়াম লিভিংস্টোন আইপিএলে যে ছক্কাগুলি মারেন, সেগুলি গিয়ে পড়েছিল ১১৭ মিটার দূরে। গত বছরের আইপিএলে সবচেয়ে বড় ছক্কাটি মেরেছিলেন আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসি, বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে।
দু প্লেসির ছক্কাটি ছিল ১১৫ মিটারের। কাছাকাছি গিয়েছিলেন টিম ডেভিড। তিনি ১১৪ মিটারের ছয় মেরেছিলেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে। জস বাটলার জয়পুরে মারেন ১১২ মিটারের ছয়, চিপকে শিবম দুবে ১১১ মিটার ও ইডেনে রিঙ্কু সিং মেরেছিলেন ১১০ মিটারের ছয়। হায়দরাবাদে মার্কাস স্টইনিসের ছয়ও পার করেছিল ১১০ মিটার।
দিল্লিতে আন্দ্রে রাসেল ১০৯ মিটার, হায়দরাবাদে নিকোলাস পুরাণ ১০৫ মিটার, চিপকে শিবম দুবে ও মুম্বইয়ে ঈশান কিষাণ ১০২ মিটারের ছয় মারেন। ইডেনে রিঙ্কু সিং, আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভেঙ্কটেশ আইয়ার ও চিন্নাস্বামী স্টেডিয়ামে নেহাল ওয়াধেরা মেরেছিলেন ১০১ মিটারের ছয়।












Click it and Unblock the Notifications