IPL: রোহিতদের বদলার ম্যাচে প্লে অফ নিশ্চিত করাই লক্ষ্য হার্দিকদের

আরসিবিকে হেলায় হারিয়ে শুক্রবার ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্স খেলতে নামছে লিগ টপার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্লে অফ কার্যত নিশ্চিত করে ফেলেছে গুজরাত। মুম্বইয়ের বিরুদ্ধে জয় পেলেই গুজরাতের আর প্লে অফের মাঝে কার্যত শব্দটা ভ্যানিস হয়ে যাবে।

অন্যদিকে গত ম্যাচে দুরন্ত জয়ের পর এক লাফে লিগে টেবলে তিন নম্বরে উঠে এসেছে রোহিত ব্রিগেড। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ১২। গুজরাতের বিরুদ্ধে জয় পেলে শেষ চারের রাস্তা আরও পরিষ্কার হয়ে যাবে মুম্বইয়ের কাছে। তাই ঘরের মাঠে জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য থাকবে পাঁচবারের চ্যাম্পিয়নদের।

১

রোহিতের অফ ফর্ম সব থেকে বেশি চিন্তার কারন মুম্বই শিবিরে। ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হিটম্যান।ভারত অধিনায়ক রোহিত শর্মার ব্যাটিং শুরু হয়েছে তীব্র সমালোচনা।। এই মরশুমে ১১ টি ম্যাচ খেলে করেছেন মাত্র ১৯১ রান। যা ভোগাচ্ছে মুম্বইকে। শুরুটা ভালো না হওয়ায় চাপে পড়ে যাচ্ছে দলের মিডল অর্ডার।
তবে রানের মধ্যে রয়েছেন সূর্যকুমার যাদব, নেহাল ওয়াধেরা।

গত ম্যাচে বিধ্বংসী ৮৩ রানের ইনিংস খেলেছেন সূর্য। এই ম্যাচেও তিনিই রোহিতের দলের প্রধান অস্ত্র। মুম্বই শিবিরে সুখবর এই ম্যাচে দলে ফিরতে পারেন তিলক ভার্মা। চোট কাটিয়ে উঠেছেন তরুণ এই ব্যাটসম্যান। মুম্বই দলের বোলিং অ্যাটাকেও ধারাবাহিকতার অভাব রয়েছে। তার মধ্যে চোট পেয়ে ছিটকে গিয়েছেন জোফ্রা আর্চার। তার পরিবর্তে গত ম্যাতে ছেলা ক্রিস জর্ডন খুব একটা ভরসা দিতে পারেননি।

২

এই ম্যাচটা মূলত হতে চলেছে মুম্বই দলের ব্যাটিং বনাম গুজরাতের বোলিং। গত বারের চ্যাম্পিয়নদের বোলিং বিভাগে রয়েছেন শামি-রশিদ খান-নূর আহমেদরা। শামি পার্পল ক্যাপের লড়াইয়ে সবার উপরে রয়েছেন। ফলে শুক্রবার সন্ধ্যায় কিন্তু রোহিত-ঈশান কিষানদের শক্ত চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
প্রথম পর্বের ম্যাচে হারের স্মৃতি এখনও দগদগে মু্ম্বইয়ের। ঘরের মাঠে বদলা নেওয়ার সুযোগ রোহিত ব্রিগেডের কাছে।

৩

ওয়াংখেড়েতে সাধারণত লাল মাটির উইকেট হয়।পেস সহায়ক হয় এই উইকেট। রান তাড়া করে জেতা রণকৌশল নেয় দলগু‌লি।ম্যাচের সময় বৃষ্টিপাতের কোনও আশঙ্কা নেই।

মুম্বই ইন্ডিয়ান্স (সম্ভাব্য দল)- রোহিত শর্মা(অধিনায়ক), ঈশান কিষান, ক্যামরুন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, নেহাল ওয়াধেরা, টিম ডেভিড, পীযূষ চাওলা, কুমার কার্তিকেয়, ক্রিস জর্ডন, আকাশ মাধওয়াল, বেহরনডর্ফ

গুজরাত টাইটান্স (সম্ভাব্য দল)- শুভমান গিল, ঋদ্ধিমান সাহা, হার্দিক পান্ডিয়া( অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, অভিনব মনোহর, রাহুল তেওটিয়া, রশিদ খান, আলজারি জোসেফ, নূর আহমেদ, মহম্মদ শামি, মোহিত শর্মা

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+