আইপিএলের প্রথম দফার সূচি প্রকাশিত, ইডেনে কবে কবে ম্যাচ রয়েছে কেকেআরের?
প্রথম দফায় আইপিএলের সূচি প্রকাশ করল বিসিসিআই। আইপিএল শুরু হচ্ছে ২৮ মার্চ থেকে। আজ ১২ এপ্রিল অবধি সূচি ঘোষিত হয়েছে।
যে সব রাজ্যে আইপিএল হয় তার তিনটিতে বিধানসভা নির্বাচন রয়েছে। সেই নির্ঘণ্ট দেখে আইপিএলের বাকি ম্যাচগুলির সূচি ঘোষণা করা হবে।

আপাতত ১০টি শহরে ২০টি ম্যাচের সূচি এদিন প্রকাশ করা হয়েছে। খেলাগুলি হবে বেঙ্গালুরু, মুম্বই, গুয়াহাটি, নিউ চণ্ডীগড়, লখনউ, কলকাতা, চেন্নাই, দিল্লি, আমেদাবাদ ও হায়দরাবাদে। উদ্বোধনী ম্যাচ হবে বেঙ্গালুরুতে। ১৯তম আইপিএলের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে।
কলকাতা নাইট রাইডার্স অভিযান শুরু করবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে। কলকাতার ইডেন গার্ডেন্সে নাইটদের ম্যাচ রয়েছে এপ্রিলের ২, ৬ ও ৯ তারিখ। ৪ এপ্রিল এবারের আইপিএলের প্রথম ডাবল হেডার রয়েছে। একনজরে আইপিএলের সূচি:
২৮ মার্চ: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদ (বেঙ্গালুরু, সন্ধ্যা সাড়ে ৭টা)
২৯ মার্চ: মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স (মুম্বই, সন্ধ্যা সাড়ে ৭টা)
৩০ মার্চ: রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস (গুয়াহাটি, সন্ধ্যা সাড়ে ৭টা)
৩১ মার্চ: পাঞ্জাব কিংস বনাম গুজরাত টাইটান্স (নিউ চণ্ডীগড়, সন্ধ্যা সাড়ে ৭টা)
১ এপ্রিল: লখনউ সুপার জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালস (লখনউ, সন্ধ্যা সাড়ে ৭টা)
২ এপ্রিল: কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ (কলকাতা, সন্ধ্যা সাড়ে ৭টা)
৩ এপ্রিল: চেন্নাই সুপার কিংস বনাম পাঞ্জাব কিংস (চেন্নাই, সন্ধ্যা সাড়ে ৭টা)
৪ এপ্রিল: দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (দিল্লি, বিকেল সাড়ে তিনটে)
৪ এপ্রিল: গুজরাত টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস (আমেদাবাদ, সন্ধ্যা সাড়ে ৭টা)
৫ এপ্রিল: সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টস (হায়দরাবাদ, বিকেল সাড়ে তিনটে)
৫ এপ্রিল: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম চেন্নাই সুপার কিংস (বেঙ্গালুরু, সন্ধ্যা সাড়ে ৭টা)
৬ এপ্রিল: কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস (কলকাতা, সন্ধ্যা সাড়ে ৭টা)
৭ এপ্রিল: রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (গুয়াহাটি, সন্ধ্যা সাড়ে ৭টা)
৮ এপ্রিল: দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাত টাইটান্স (দিল্লি, সন্ধ্যা সাড়ে ৭টা)
৯ এপ্রিল: কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস (কলকাতা, সন্ধ্যা সাড়ে ৭টা)
১০ এপ্রিল: রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (গুয়াহাটি, সন্ধ্যা সাড়ে ৭টা)
১১ এপ্রিল: পাঞ্জাব কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ (নিউ চণ্ডীগড়, বিকেল সাড়ে তিনটে)
১১ এপ্রিল: চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস (চেন্নাই, সন্ধ্যা সাড়ে ৭টা)
১২ এপ্রিল: লখনউ সুপার জায়ান্টস বনাম গুজরাত টাইটান্স (লখনউ, বিকেল সাড়ে তিনটে)
১২ এপ্রিল: মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (মুম্বই, সন্ধ্যা সাড়ে ৭টা)।
-
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা












Click it and Unblock the Notifications