আইপিএল নিলামের আগে কাদের ছাড়ল ১০ দল? ট্রেডিংয়ে দলবদল-সহ পূর্ণাঙ্গ তালিকা
আইপিএলের রিটেনশন ডেডলাইন আজ শেষ হলো। তার আগে ট্রেডিংয়ের মাধ্যমে দলবদল নিশ্চিত হলো ৮ ক্রিকেটারের।
তাঁদের মধ্যে চমকপ্রদ নাম রবীন্দ্র জাদেজার। যিনি ১২টি মরশুম চেন্নাই সুপার কিংসে কাটানোর পর গেলেন রাজস্থান রয়্যালসে। তাঁর লিগ ফি ১৮ কোটি থেকে কমে হলো ১৪ কোটি টাকা।

এ ছাড়া সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালস ছেড়ে গেলেন চেন্নাই সুপার কিংসে। সেখানেও তিনি ১৮ কোটি টাকাই পাবেন। স্যাম কারান তাঁর লিগ ফি ২.৪ কোটি টাকাতেই চেন্নাই সুপার কিংস থেকে গেলেন রাজস্থান রয়্যালসে। ১০ কোটি টাকাতেই মহম্মদ শামিকে নিল লখনউ সুপার জায়ান্টস। কলকাতা নাইট রাইডার্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরলেন ময়াঙ্ক মার্কন্ডে। অর্জুন তেন্ডুলকরকে নিল লখনউ সুপার জায়ান্টস। রাজস্থান রয়্যালস ছেড়ে ৪.২ কোটি টাকাতেই দিল্লি ক্যাপিটালসে গেলেন নীতীশ রানা। দিল্লি থেকে রাজস্থানে গেলেন ডনোভান ফেরেইরা।
কলকাতা নাইট রাইডার্স নিলামে সবচেয়ে বেশি ৬৪.৩ কোটি টাকা নিয়ে যাচ্ছে। তারা নিতে পারবে ৬ বিদেশি-সহ ১৩ জন ক্রিকেটার। কেকেআর ছেড়ে দিল আন্দ্রে রাসেল, বেঙ্কটেশ আইয়ার, কুইন্টন ডি কক, মঈন আলি, আনরিখ নরকিয়াকে।
পাঞ্জাব কিংস ছেড়ে দিল গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইনগ্লিস, অ্যারন হার্ডি, কাইল জেমিসন, কুলদীপ সেন, প্রবীণ দুবেকে। তারা ২ বিদেশি-স নিলাম থেকে ৪ জন প্লেয়ার নিতে পারবে। হাতে থাকছে ১১.৫ কোটি টাকা।
লখনউ সুপার জায়ান্টস ছেড়ে দিল আরিয়ান জুয়াল, ডেভিড মিলার, যুবরাজ চৌধুরী, রবি বিষ্ণোই, রাজবর্ধন হাঙ্গারগেকর, শার্দুল ঠাকুর, আকাশ দীপ ও সামার জোসেফকে। তারা ৪ বিদেশি-সহ নিলাম থেকে ৬ জন ক্রিকেটার নিতে পারবে। হাতে থাকল ২২.৯৫ কোটি টাকা।
সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে দিল মহম্মদ শামি, অথর্ব তাইড়ে, সচিন বেবি, অভিনব মনোহর, উইয়ান মুল্ডার, অ্যাডাম জাম্পা, সিমরজিৎ সিং, রাহুল চাহারকে। ২ বিদেশি-সহ তারা নিতে পারবে ১০ জন ক্রিকেটার। তাদের ঝুলিতে পড়ে রইল সাড়ে ২৫ কোটি টাকা।
মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে দিল অর্জুন তেন্ডুলকর, বেভন জেকবস, কর্ণ শর্মা, লিজাড উইলিয়ামস, মুজিব উর রহমান, রিস টপলি, কৃষ্ণান শ্রীজিত, সত্যনারায়ণ রাজু, ভিগনেশ পুথুরকে। তারা ১ বিদেশি-সহ ৫ ক্রিকেটার নিতে পারবে নিলাম থেকে। হাতে রয়েছে ২.৭৫ কোটি টাকা।
দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিল ডনোভান ফেরেইরা, দর্শন নালকন্ডে, ফাফ দু প্লেসি, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, মানবন্ত কুমার, মোহিত শর্মা ও সেদিকুল্লাহ অটলকে। ৫ বিদেশি-সহ তারা ৮ জন প্লেয়ার নিতে পারবে। ২১.৮০ কোটি টাকা রয়েছে দিল্লির হাতে।
গুজরাত টাইটান্স ছেড়ে দিল শেরফান রাদারফোর্ড, দাসুন শনাকা, জেরাল্ড কোয়েটজি, করিম জানাত, কুলবন্ত খেজরোলিয়া ও মহীপাল লোমররকে। ৪ বিদেশি-সহ ৫ প্লেয়ার নিতে পারবে গুজরাত। তাদের পার্সে পড়ে থাকল ১২.৯০ কোটি টাকা।
রাজস্থান রয়্যালস ছেড়ে দিল সঞ্জু স্যামসন, নীতীশ রানা, আকাশ মাধওয়াল, অশোক শর্মা, ফজলহক ফারুকি, কুমার কার্তিকেয়, কুণাল সিং রাঠোর, মাহিশ থিকশানা ও ওয়ানিন্দু হাসারঙ্গাকে। ১ বিদেশি-সহ নিলাম থেকে ৯ প্লেয়ার নিতে পারবে রাজস্থান। পড়ে রয়েছে ১৬.০৫ কোটি টাকা।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছেড়ে দিল লিয়াম লিভিংস্টোন, লুঙ্গি এনগিডি, যশ দয়াল, ময়াঙ্ক আগরওয়াল, স্বস্তিক চিকারা, টিম সেইফার্ট, মনোজ ভান্ডাগে, ব্লেসিং মুজারাবানি, মোহিত রাঠীকে। তাদের হাতে থাকল ১৬.৪ কোটি টাকা।
চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেবেন ঋতুরাজ গায়কোয়াড়। সিএসকে ছেড়ে দিল রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, স্যাম কারান, দীপক হুডা, বিজয় শঙ্কর, শাইক রশিদ, মাথিশা পাথিরানা, কমলেশ নাগরকোটি, রাহুল ত্রিপাঠী, বংশ বেদী, আন্দ্রে সিদ্ধার্থকে। তাদের হাতে রয়েছে ৪৩.৪০ কোটি টাকা।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications