IPL 2025: রন্ধন শিল্পেও সমান পারদর্শী রাহানে-বেঙ্কটেশ, কী রান্না করলেন কেকেআরের দুই তারকা? দেখুন ভিডিও
আইপিএল মানে শুধু মাঠের খেলায় নয়, মাঠের বাইরেও নানা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন ক্রিকেটার এবং দলগুলি। কেকেআর দলের ক্রিকেটাররা মাঠের বাইরে একাধিক কর্মসূচিতে অংশ নেন। পাশাপাশি অনুশীলনে বিরতি থাকলেই হোটেলেই ভিন্ন ধর্মী কাজে অংশ নিতে দেখা যায় নাইট ক্রিকেটারদের। কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং সহ অধিনায়ক বেঙ্কটেশ আইয়ার শুধু যে ব্যাট হাতেই দক্ষ এমনটা নয়, রন্ধনশিল্পেও যে তারা সমান পারদর্শী, সেটা বুঝিয়ে দিলেন।
খেলার মাঝে কয়েক দিন বিরতি পেতেই কিচেনে ঢুকে পড়লেন কেকেআরের দুই ক্রিকেটার। জমিয়ে রান্না তার সঙ্গে আড্ডাও দিলেন দুই জনে শেফের সঙ্গে। কলকাতার দল কেকেআর তবে মুম্বইয়ের ক্রিকেটার রাহানে, ভেঙ্কটেশ আইয়ার ইন্দোরের ফলে এমন কয়েকটি পদ তারা বেছে নিলেন যাতে এই তিনটি শহরেরই যোগসূত্র থাকে।

প্রথমেই শেফ বলেন যেহেতু বেঙ্কটেশ আইয়ার ইন্দোরে তাই সেখানে কিস(kees) অত্যন্ত বিখ্যাত একটা খাবার , আজ আমরা সেটা বানাবো পাশাপাশি মুম্বইয়ের বড়া পাও বানাবো যেটা রাহানের অত্যন্ত প্রিয় পাশাপাশি কলকাতা তেলেভাজা। অর্থাৎ এখানেই এই তিনটে শহর মিলে যাবে।
রান্নার সঙ্গে সঙ্গে চলল আড্ডাও। রাহানেকে শেফ জিজ্ঞেস করেন এর আগে আপনি কখনও রান্না করেছেন? এর উত্তর রাহানে বলেন কোভিডের সময় বাড়িতে রান্না করেছিলাম খিচুড়ি বানিয়েছিলাম আসলে আমার মশলা খিচুড়ি খুব ভালো লাগে। সেটাই বানিয়েছিলাম। রান্নার শুরুটা মনে নেই তবে পরের দিকে মশলা দিয়ে বানিয়েছিলাম সেটা মনে আছে।
তাঁকে জিজ্ঞেস করা হয় কীভাবে চাপকে মোকাবিলা করেন? এর উত্তরে রাহানে বলেন, আমি সবসময় শেখার চেষ্টা করি সবকিছু থেকেই অভিজ্ঞতা সঞ্চয় করে আমি মূলত সেই সময়টার উপরে ফোকাস করি কারণ অতীত নিয়ে বেশি ভাবলে যেমন হবে না তেমনি ভবিষ্যতে কি হবে সেটা আমাদের হাতে নেই কিন্তু আমাদের যেটা করতে হয় সেটা ওই সময়টাকে ফোকাস করা এবং সেই অনুযায়ী খেলা।
এর পাশাপাশি একটি মজার খেলাও শেফ করেন দুই ক্রিকেটারের সঙ্গে। তাদের বেশ কিছু প্রশ্ন করা হয়। প্রথম প্রশ্ন ছিল অতীতে কেকেআরের অধিনায়কত্ব করেছেন কোন দুজন বিদেশি ক্রিকেটার এই প্রশ্নের উত্তরে প্রথমেই বেঙ্কটেশ বলেন ইয়ন মর্গ্যান এবং ব্রেন্ডন ম্যাকালাম। এর পর প্রশ্ন করা হয় কোন কেকেআর ক্রিকেটারের হাতে ট্যাটু রয়েছে গডস প্ল্যান? সঙ্গে সঙ্গে বেঙ্কটেশ উত্তর দেন, রিংকু সিং। এর পর তৃতীয় প্রশ্ন ছিল কোন কেকেআর ক্রিকেটারের একটি টি২০ ম্যাচেই শতরান এবং হ্যাটট্রিক আছে? আগে বেল টিপে উত্তর দেন বেঙ্কি, কিন্তু উত্তরটা ভুল হয়। সঠিক উত্তর ছিল আমাদের রাসেল।
In the latest episode of Knight Bite, Venkatesh shares an exclusive recipe that will take your taste buds on a wild ride! 😋
— KolkataKnightRiders (@KKRiders) April 13, 2025
And that's not all! 🎉 Take part in our cooking challenge:
* Recreate Venkatesh's recipe 🍳
* Remix our reel or tag us and use #KnightBite &… https://t.co/TOEPi5vAh8
এরপরে ক্রিকেটার বড়া পাও বানান। রাহানে বলেন, তিনি পাঁচ ছয় বছর আগে শেষবার এই খাবারটা খেয়েছিলেন। আগামী মঙ্গলবার কেকেআরের পরের ম্যাচ পাঞ্জাব কিংস দলের বিরুদ্ধে। এই ম্যাচে কেকেআর খেলবে প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে। কারণ শেষবার কেকেআরকে চ্যাম্পিয়ন করার অধিনায়ক ছিলেন শ্রেয়স। এবার তিনি পাঞ্জাব কিংস দলের অধিনায়ক।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications