Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: ধোনিদের হেলায় হারাল সানরাইজার্স হায়দরাবাদ, আইপিএল থেকে বিদায় ঘণ্টা বেজে গেল সিএসকের

ঘরের মাঠ সানরাইজার্স হায়দরাবাদের কাছে হার সিএসকের। ধোনিদের ডেরার এসে ৫ উইকেটে জয় হাসিল করল হায়দরাবাদ। এই ম্যাচ হেরে আইপিএল থেকে বিদায় ঘণ্টা প্রায় বেজে গেল পাঁচবারের চ্যাম্পিয়ন সিএসকের। প্রথমবার চেন্নাইয়ের মাটিতে জয় পেল সানরাইজার্স।

চিপকে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংস মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। পরের দিকে শিশিরের প্রভাব থাকায় প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন কামিন্স। এই ম্যাচে বেশ কিছু বদল করে সিএসকে। ডেওয়াল্ড ব্রেভিসকে দলে সুযোগ দেওয়া হয়।

Sunrisers Hyderabad win against Chennai Super Kings

ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি সিএসকের। আয়ুষ মাত্রে, শেখ রশিদের ওপেনিং জুটি এই ম্যাচে পুরোপুরি ফ্লপ। শেখ রশিদ ০ রানে আউট হলেন। এরপর আয়ুষের সঙ্গে সিএসকে দলের ব্য়াটিংয়ের হাল ধরেন স্যাম কারান। যদিও উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারলেন না স্যাম কারান। ১০ বলে ৯ রান করে আউট হলেন। আয়ুষ শুরুটা ভালো করেও বেশিক্ষণ টানতে পারলেন না। ৩০ রান করে আউট হলেন। ছয়টি চার মারেন।

চার নম্বরে ব্যাট করতে নামলেন রবীন্দ্র জাদেজা। মাঠের নামার সঙ্গে সঙ্গেই আম্পায়াররা জাদেজার ব্যাটের সাইজ পরীক্ষা করার জন্য তাঁর কাছে যান। কিন্তু আম্পায়ারদের পরীক্ষায় পাস করতে পারেনি জাদেজার ব্যাট। ফলে জাদেজাকে ব্যাট বদল করতে হয়। তাঁকে সঙ্গ দেন ডেওয়াল্ড ব্রেভিস। জাদেজা ১৭ বলে ২১ রান করেন। ডেওয়াল্ড ব্রেভিস সিএসকে দলের ব্যাটিংয়ের মানরক্ষা করলেন। ২৫ বলে ৪২ রান করলেন।

সিএসকে দলের লোয়ার মিডল অর্ডারও ভালো খেলতে পারল না হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে। শিবম দুবে ৯ বলে ১২ রান করে আউট হলেন। দীপক হুডা ২১ বলে ২২ রান করলেন। এই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেন ধোনি। ৪০০ তম ম্যাচে ৬ রান করেই আউট হয়ে গেলেন মাহি। অংশুল কম্বোজ ও নূর আহমেদ ২ রান করে আউট হলেন।

পুরো ২০ ওভারও খেলতে পারল না সিএসকে। ১৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে সিএসকে। হায়দরবাদ দলের সবথেকে সফল বোলার হর্ষল প্যাটেল। ৪ ওভারে ২৮ রান খরচ করে ৪ উইকেট নিলেন। দুটি করে উইকেট নিলেন প্যাট কামিন্স ও উনাদকাট। একটি করে উইকেট পেলেন শামি ও উনাদকাট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি হায়দরাবাদ দলেরও। ০ রান করেই আউট হলেন অভিষেক শর্মা। এরপর ট্রাভিস হেড ও ঈশান কিষাণ দলের ব্যাটিংয়ের হাল ধরেন। ১৬ বলে ১৯ রান করে আউট হলেন হেড। অন্যদিকে এদিন কিছুটা ছন্দে পাওয়া যায় কিষাণকে। হেইনরিখ ক্লাসেন ৭ রান করে আউট হলেন। ৩৪ বলে ৪৪ রান করে আউট হলেন ঈশান। অনিকেত ভর্মা ১৯ বলে ১৯ রান করে আউট হলেন। ১০৬ রানে ৫ উইকেট হারায় হায়দরাবাদ। অল্প রান তুলতেও চাপে পড়ে সানরাইজার্স।

Take a Poll

এরপর হায়দরাবাদ ব্যাটিংয়ের হাল ধরেন মেন্ডিস ও নীতীশ কুমার রেড্ডি। মেন্ডিস ৩২, নীতীশ ১৯ রানে অপরাজিত থাকেন। ৮ বল বাকি থাকতেই জয় তুলে নিল হায়দরাবাদ। সেই সঙ্গে চেন্নাইয়ের বিদায় ঘটে গেল। ৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে থাকল সিএসকে। বাকি সব ম্য়াচ জিতলে ধোনিদের পয়েন্ট হবে ১৪। তাতে প্লে-অফে উঠা কার্যত অসম্ভব। ৯ ম্য়াচে ৬ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে উঠে এল হায়দরাবাদ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+