IPL 2025: আইপিএলের মধ্যেই মলদ্বীপ সফরে কামিন্সরা, হায়দরাবাদের অভিনব সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে কোন কারণ?
চলতি মরশুমের আইপিএলে একেবারে ভালো জায়গায় নেই সানরাইজার্স হায়দারাবাদ। নয় ম্যাচের মধ্যে ছয়টিতেই হেরেছে কমলা ব্রিগেড। এর মধ্যে শেষ ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে জয় পেয়ে কিছুটা অক্সিজেন পেয়েছে সানরাইজার্স। কিন্তু সিএসকে ম্যাচে জয়ের পরই ভারত ছাড়ল সানরাইজার্স হায়দারাবাদের ক্রিকেটাররা।
আইপিএলে এখনও পাঁচটি করে ম্যাচ বাকি গ্রুপ পর্বে। এরই মধ্যে ভারত ছেড়ে কোথায় গেলেন প্যাট কামিন্সরা? আসলে দলকে চাপমুক্ত রাখতে নয়া পন্থা নিয়েছে সানরাইজার্স হায়দারাবাদের টিম ম্যানেজমেন্ট। হায়দারাবাদের পরের ম্যাচের আগে এক সপ্তাহের বিশ্রাম রয়েছে। আর এই সময়টাই ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা করতে তাদের বিদেশ সফরে ছুটি কাটাতে পাঠালো হায়দারাবাদ টিম ম্যানেজমেন্ট।

সানরাইজার্স হায়দারাবাদের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে সেখানে তুলে ধরা হয়েছে, মলদ্বীপে গিয়েছে গোটা দল। কেন ক্রিকেটারদের মলদ্বীপে পাঠানো হলো? আসলে যেটা জানা গিয়েছে ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গোটা পরিকল্পনাটি করেছেন কাব্য মারানের পিতা, যিনি দলের আসল মালিক। টানা ম্যাচ খেলায় ক্রিকেটাররা মানসিকভাবে কিছুটা হলেও ক্লান্ত।
এই পরিস্থিতিতে মাঝের সময়টা ক্রিকেটারদের আরও তরতাজা রাখতে মলদ্বীপের ভ্রমণ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হায়দারাবাদ টিম ম্যানেজমেন্টের আশা মলদ্বীপ সফর থেকে ফেরার পরে দল আরও তরতাজা হয়ে উঠবে এবং মানসিকভাবে আরও শক্তিশালী হবে। যার ফলে আসন্ন পাঁচটি ম্যাচে তারা জিতে প্লে অফে স্থান নিশ্চিত করতে পারে।
সিএসকে ম্যাচের পর লম্বা একটা বিরতি পেয়েছে সানরাইজার্স । আগামী ২ মে গুজরাতের বিরুদ্ধে তাদের পরবর্তী ম্যাচ এই সময়টা মলদ্বীপের সমুদ্র সৈকতে উপভোগ করবেন প্যাট কামিন্স এবং অভিষেক শর্মারা। এর আগেও আইপিএলে একটা বিরতি পেয়েছিল সানরাইজার্স গত ১৭ ই এপ্রিল ম্যাচের পর তারা পাঁচ দিনে বিরতি পেয়েছিল। সেই সময় দলের অধিনায়ক কামিন্স সিঙ্গাপুর গিয়েছিলেন স্ত্রী এবং সন্তানদের সঙ্গে ছুটি কাটাতে যদিও বর্তমানে কামিন্সের স্ত্রী এবং সন্তান অস্ট্রেলিয়া চলে গিয়েছেন।
Sun, sea, and a team retreat for our Risers in the Maldives! 🏖️✈️ pic.twitter.com/CyE0MvZHy3
— SunRisers Hyderabad (@SunRisers) April 26, 2025
আইপিএলের দলকে ক্রিকেটারদের উদ্বুদ্ধ করতে বা মানসিকভাবে চাঙ্গা করতে অনেক পন্থায় নেয় ফ্র্যাঞ্চাইজিগুলি তবে সানরাইজার্স হায়দারাবাদ যেভাবে গোটা দলকে বিদেশ সফরে পাঠালো তা এক কথায় অভিনব। এখন দেখার ছুটি কাটিয়ে ফিরে আসার পর সানরাইজার্স হায়দারাবাদ দলের পারফরম্যান্সে বদল ঘটে কিনা। মনে রাখতে হবে হায়দরাবাদ কিন্ত গতবারের রানার্স আপ দল।












Click it and Unblock the Notifications