IPL 2025: জয়ের পরই চাঙ্গা নাইট শিবির, কেকেআর সাজঘরে কিং খানের ভোকাল টনিক, দেখুন ভিডিও
ইডেনে আরসিবির বিরুদ্ধে প্রথম ম্যাচে পরাজিত হতে হলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে কেকেআর। বুধবার রাজস্থান রয়্যালস দলের বিরুদ্ধে ম্যাচে ৮ উইকেটে জয় পেয়ে চলতি আইপিএলে প্রথম পয়েন্টের খাতা খুলেছে নাইট রাইডার্স। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দাপুটে পারফরম্যান্স করেছে কেকেআর। তবে গুয়াহাটির বর্ষা পাড়া স্টেডিয়ামে দেখা যায়নি শাহরুখ শো। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে মাঠে উপস্থিত থাকতে পারেননি কেকেআরের কর্ণধার কিং খান।
মাঠে উপস্থিত না থাকতে পারলেও দলের খেলায় তাঁর যে পুরোপুরি ফোকাস ছিল তা স্পষ্ট হয়ে গেল। ম্যাচ শেষ হতেই কেকেআর সাজঘরে পৌঁছে গেল শাহরুখ খানের বার্তা। দলে কর্ণধরের বার্তা পড়ে শোনালেন সিইও ভেঙ্কি মাইসোর। প্রথম ম্যাচে হারের পরে কিছুটা চাপে পড়ে গিয়েছিল কেকেআর। কিন্তু দ্বিতীয় ম্যাচেই জয় পাওয়ায় আবার নাইটদের সাজঘরে ফিল গুড পরিবেশটা ফিরে এসেছে। টিম হোটেলে হয়েছিল জমজমাট সেলিব্রেশন।

সাজঘরে প্রত্যেককে অভিনন্দন জানান সিইও ভেঙ্কি মাইসোর। তিনি বলেন শাহরুখ আজ খুবই অখুশি এখানে আসতে না পারায়। এরপর তিনি নিজের ফোন থেকে শাহরুখ খানের বার্তা পড়ে শোনান। শাহরুখ জানিয়েছেন, আমি খুবই দুঃখিত আজ মাঠে যেতে পারলাম না। আমার তরফ থেকে অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং বোলারদের অভিনন্দন। বরুণ মঈন, হর্ষিত, স্পেনসর জনসনসহ দলের বোলাররা আজ দুরন্ত পারফর্ম করেছেন।
একইসঙ্গে কিং খান বার্তায় বলেছেন, আমার তরফ থেকে অভিনন্দন অঙ্গকৃষ রঘুবংশী এবং কুইন্টন ডি কককে। দলের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা দারুন একটি সফরের জন্য। একই সঙ্গে আমি স্যার চ্যাম্পিয়ন(ব্র্যাভো) এবং চন্দু স্যারকেও ধন্যবাদ জানাতে চাই। আমাদের শুরুটা খুব ভালো হলো। আমি অত্যন্ত খুশি দলের প্রত্যেক ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা যে এফোর্ট দিয়েছেন তার জন্য ।
দলের কর্ণধার যে খুবই খুশি সেটা উল্লেখ করেন সিইও ভেঙ্কি মাইসোর। এই ম্যাচ অ্য়াওয়ে হলেও ঘরের মাঠের মতোই সমর্থন পেয়েছে কেকেআর। গুয়াহাটিতে কেকেআর দল যাওয়ার পর থেকেই সেখানকার দর্শকরা নাইটদের ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। তাই কেকেআরের পক্ষ থেকে গুয়াহাটি দর্শকদের ধন্যবাদ জানানো হলো। তাদের ঘরের মাঠের মতোই স্বাদ দেওয়ার জন্য।
A heartfelt message from the King 👑💜 pic.twitter.com/0yO5866YjW
— KolkataKnightRiders (@KKRiders) March 27, 2025
এই সফরে গিয়ে কামাখ্যা মন্দিরের পূজা কেকেআর দলের ক্রিকেটাররা। আগামী সোমবার মুম্বই ইন্ডিয়ান্স দলের বিরুদ্ধে খেলতে নামবে নাইট রাইডার্স। নাইটদের কাছে সম্মানের লড়াই কারণ কিং খানের ঘরের মাঠে খেলবে কেকেআর। ওয়াংখেরে স্টেডিয়ামের সঙ্গে তিক্ত স্মৃতি জড়িয়ে আছে কেকেআর এবং শাহরুখ খানের।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications