IPL 2025: সঞ্জুকে নিয়ে সমস্যায় রাজস্থান রয়্যালস, অধিনায়ক যাবেন না বেঙ্গালুরুতে আরসিবি ম্যাচ খেলতে
IPL 2025: আইপিএলে রাজস্থান রয়্যালসের সমস্যা বেড়েই চলেছে। বৃহস্পতিবার বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচেও খেলতে পারবেন না সঞ্জু স্যামসন।
দিল্লি ক্যাপিটালস ম্যাচে ব্যাট করার সময় পেটের কাছে চোট লাগে রাজস্থান রয়্যালস অধিনায়কের। সাইড ইনজুরির কারণে তিনি টানা ২টি ম্যাচে খেলতে পারবেন না।

রাজস্থান রয়্যালসের তরফে জানানো হয়েছে, স্যামসন সেরে উঠছেন। তিনি দলের মেডিক্যাল স্টাফদের তত্ত্বাবধানে জয়পুরে দলের সঙ্গেই রয়েছেন। রিহ্যাব চলাকালীন তিনি অবশ্য দলের সঙ্গে বেঙ্গালুরু যাবেন না। টিম ম্যানেজমেন্ট তাঁর ফিটনেসের উপর নজর রাখছে।
সঞ্জু স্যামসন কবে চোট সারিয়ে মাঠে ফিরবেন তা এদিনও জানানো হয়নি। ম্যাচ ধরে ধরে স্যামসনের ফিটনেস দেখে সেইমতো সিদ্ধান্ত গ্রহণ করা হবে।সঞজুর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন সহ অধিনায়ক রিয়ান পরাগ।
New ball, JaisBall! 🔥 pic.twitter.com/FYY1LtqSYZ
— Rajasthan Royals (@rajasthanroyals) April 21, 2025
চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের প্রথম তিনটি ম্যাচেও পরাগ নেতৃত্ব দিয়েছিলেন। সেই সময় আঙুলের চোট পুরো না সারায় সঞ্জু উইকেটকিপিং করতে পারছিলেন না। খেলছিলেন ইমপ্যাক্ট সাব হিসেবে। এরপর ফিট হয়ে অধিনায়কত্ব করতে থাকেন স্যামসন।
জয়পুরেই লখনউ সুপার জায়ান্টস ম্যাচে সঞ্জু সাইড ইনজুরির কারণেই খেলতে পারেননি। তাঁর অনুপস্থিতিতে অধিনায়কত্ব করেন পরাগ। সেই ম্য়াচে সঞ্জুর জায়গায় আইপিএল অভিষেক হয় বৈভব সূর্যবংশীর। অধিনায়ক হিসেবে পরাগ এবারের আইপিএলে চারটি ম্যাচে ১০৫ রান করেন, ১৪৭-এর উপর স্ট্রাইক রেট রেখে।
সঞ্জু সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৬ রান করেছিলেন। কেকেআরের বিরুদ্ধে ১৩, সিএসকে ম্যাচে ২০, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৩৮, গুজরাত টাইটান্স ম্যাচে ৪১, আরসিবি ম্যাচে ১৫ রান করেন। দিল্লি ক্যাপিটালস ম্যাচে ব্যাট করার সময় চোট পাওয়ার পর ১৯ বলে ৩১ রানে রিটায়ার্ড হার্ট হন। পরে আর ব্যাট করতে নামেননি। এমনকী সুপার ওভারেও। আরসিবি ম্যাচে যশস্বী জয়সওয়ালের সঙ্গে বৈভবই ওপেন করবেন।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications