Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: সূর্যকে টপকে শীর্ষে যাওয়ার হাতছানি সুদর্শনের সামনে, বেগুনি টুপি কি আজ ফের উঠবে প্রসিদ্ধর মাথায়?

IPL 2025: আইপিএলে আজ আমেদাবাদে গুজরাত টাইটান্সের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। জিতলে চলতি আইপিএলের তৃতীয় দল হিসেবে ১৪ পয়েন্টে পৌঁছবে গুজরাত, পয়েন্ট তালিকার দুইয়ে উঠে আসবে।

অন্যদিকে, এই ম্যাচ হারলে চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালসের পর সানরাইজার্স হায়দরাবাদ তৃতীয় দল হিবে এবারের আইপিএল থেকে ছিটকে যাবে। জিতলে টিকে থাকবে প্লে-অফের দৌড়ে।

IPL 2025

মুম্বই ইন্ডিয়ান্স ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পৌঁছে গিয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে। রাজস্থান রয়্যালসকে ১০০ রানে হারানোয় নেট রান রেট সকলের চেয়ে বেশি (১.২৭৪)। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তাদের নেট রান রেট ০.৫২১।

পাঞ্জাব কিংসের ঝুলিতে ১০ ম্যাচে ১৩ পয়েন্ট, তাদের নেট রান রেট ০.১৯৯। চারে থাকা গুজরাত টাইটান্স ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিশ্চিত করেছে। আজ জিতলে তাদের হবে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট। গুজরাতের নেট রান রেট ০.৭৪৮। ফলে বড় ব্যবধানে না জিতলেও পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানটি আজ সুনিশ্চিত করে ফেলবেন শুভমান গিলরা। সানরাইজার্স হায়দরাবাদ নয়ে আছে। ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে, নেট রান রেট মাইনাস (-) ১.১০৩।

চলতি আইপিএলে টানা ১১টি ম্যাচে ২৫ বা তার বেশি স্কোর করার রেকর্ড গড়ার সঙ্গে সঙ্গেই কমলা টুপি দখলে নিয়েছেন মুম্বইয়ের সূর্যকুমার যাদব। যদিও আজকের ম্যাচে বি সাই সুদর্শন তা সূর্যর থেকে ছিনিয়ে নিতে পারেন। কাল বিরাট কোহলির দখলেও যেতে পারে কমলা টুপি।

Take a Poll

এবারের আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় সূর্য রয়েছেন শীর্ষে। ১১ ম্যাচে ৪৭৫ রান করেছেন তিনি। তিনটি অর্ধশতরান পেয়েছেন। বি সাই সুদর্শন রয়েছেন দুইয়ে। তাঁর ৯ ম্যাচে ৪৫৬ রান, পাঁচটি হাফ সেঞ্চুরি। সূর্যর থেকে তিনি ১৯ রান পিছিয়ে।

বিরাট কোহলি ১০ ম্য়াচে ৪৪৩ রান করেছেন। রাজস্থান রয়্যালসের যশস্বী জয়সওয়ালের রয়েছে ১১ ম্যাচে ৪৩৯ রান। গুজরাত টাইটান্সের জস বাটলার ৯ ম্যাচে ৪০৬ রান করেছেন। সূর্যকে টপকাতে বাটলারের দরকার ৭০ রান। যা দেখা যাচ্ছে, তাতে সুদর্শনের মাথাতেই আজ কমলা টুপি ওঠার সম্ভাবনা বেশি।

আইপিএলে সর্বাধিক উইকেটশিকারী হিসেবে বেগুনি টুপির মালিকানা বদলও আজ হতে পারে। বর্তমানে শীর্ষে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অস্ট্রেলিয়ান পেসার জশ হ্য়াজলউড। ১০ ম্যাচে তাঁর রয়েছে ১৮টি উইকেট।

গুজরাত টাইটান্সের পেসার প্রসিদ্ধ কৃষ্ণ ৯ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন। প্রসিদ্ধর ইকনমি ৭.৮০। হ্যাজলউডের ৮.৪৪। আজ কৃষ্ণ একটি উইকেট নিলেই উইকেট-সংখ্যার নিরিখে ধরে ফেলবেন হ্যাজলউডকে। সেই সঙ্গে ইকনমি কম থাকায় শীর্ষেও চলে যাবেন। উইকেটের নিরিখে হ্যাজলউডকে টপকাতে প্রসিদ্ধর দরকার ২ শিকার।

মুম্বই ইন্ডিয়ান্সের ট্রেন্ট বোল্ট ১১ ম্যাচে ১৬ উইকেট নেওয়ায় বেগুনি টুপির লড়াইয়ে তিন নম্বরে রয়েছেন। চার ও পাঁচে রয়েছেন চেন্নাই সুপার কিংসের দুই বোলার। ১০ ম্যাচে ১৫ উইকেট রয়েছে নূর আহমেদের। খলিল আহমেদের রয়েছে ১০ ম্যাচে ১৪ উইকেট। দিল্লি ক্যাপিটালসের মিচেল স্টার্কের রয়েছে ১৪ উইকেট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+