IPL 2025: হারের মধ্যে কঠোর শাস্তি পেলেন পন্থ, জরিমানা দিতে হবে লখনউ ক্রিকেটারদেরও
সময়টা একেবারেই ভালই যাচ্ছে না ঋষভ পন্থের। একই দল হারছে তার মধ্যে নিজেও ব্যাট হাতে রান পাচ্ছেন না। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হারতে হয়েছে লখনউ সুপার জায়ান্টসকে। নিজের নামের প্রতি বা নিলামে পাওয়ার দাম কোনটাই প্রতি সুবিচার করতে পারছেন না ঋষভ পন্থ। এই পরিস্থিতিতে শাস্তির মুখে পড়লেন লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্য়াচে স্লো-ওভার রেটের জন্য মোটা অঙ্কের জরিমানা করা হলো লখনউ সুপার জায়ান্টস দলের অধিনায়ককে। এই নিয়ে দ্বিতীয়বার স্লো ওভারেটের শাস্তির মুখে পড়লেন লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক। রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় লখনউ দল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে বোলিং ইনিংস সমাপ্ত করতে পারিনি লখনউ সুপার জায়ান্টস।

কুড়ি ওভার বোলিং ইনিংস শেষ করতে প্রায় ১১০ মিনিট সময় লেগে গিয়েছিল। এর ফলেও ওভার রেটের শাস্তির মুখে পড়লেন ঋষভ পন্থ। এটা লখনউ সুপার জায়ান্টস দলের দ্বিতীয় অপরাধ এর ফলে শুধু অধিনায়ক প পন্থ নন একইসঙ্গে শাস্তির মুখে পড়তে হয়েছে লখনউ সুপার জায়ান্টস দলের প্রথম একাদশের সব ক্রিকেটার এবং পরিবর্ত নামা ক্রিকেটারদেরও।
পন্থ সহ লখনউ দলের ক্রিকেটারদের মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে। আইপিএলের আচরণবিধির২.২২ ধারা অনুসারে দ্বিতীয় অপরাধ হওয়ার জন্য ঋষভ পন্থকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আইপিএলের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, প্রথম একাদশের সব ক্রিকেটার এবং পরিবর্ত নামা ক্রিকেটার সহ বাকি সদস্যদের ৬ লক্ষ টাকা বা ম্য়াচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
স্লো ওভারেট এর কারনে নির্বাসনের শাস্তি তুলে দিয়েছে বিসিসিআই। নাহলে তিনটি স্লো ওভার রেট হলেই অধিনায়ককে এক ম্যাচে নির্বাসিত করার নিয়ম ছিল। আপাতত দুটি শ্লো ওভারেট হয়ে গেল পন্থের। কিন্তু জরিমানা যেই পার পেয়ে যাচ্ছেন পন্থ, কারণ এবার আর অন্তত নির্বাসনের শাস্তি থাকছে না। এর আগে লখনউ দলের ক্রিকেটার দিগ্বেশ রাঠী দুইবার শাস্তির মুখে পড়েছেন আদর্শ আচরন বিধি লঙ্ঘনের জন্য।
উইকেট পাওয়ার পর রাঠীর সেলিব্রেশন নিয়ম ভঙ্গ করেছিল তাই তাঁকে শাস্তি পেতে হয়েছিল। চলতি আইপিএলে পন্থের পারফরম্যান্স একেবারেই খারাপ। দশ ম্যাচে ১১০ রান করতে পেরেছেন তিনি। সর্বোচ্চ রান ৬৩ স্ট্রাইক রেট ৯৮.২১ । মোট চার এবং পাঁচটি ছক্কা মেরেছেন। নিলামে সর্বোচ্চ দাম পেয়েছিলেন ঋষভ পন্থ। কিন্তু এখনও পর্যন্ত নিজের পারফরমেন্সকে সেই জায়গায় তুলে ধরতে পারছেন না পন্থ। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লখনউ আছে ৬ নম্বরে।
-
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন












Click it and Unblock the Notifications