IPL 2025: শুভমান গিলকে সরিয়ে রশিদ খানকে অধিনায়ক করবে গুজরাত টাইটান্স! ভাইরাল পোস্টে বড় আভাস
IPL 2025: আইপিএলে ফের অধিনায়ক বদলের পথে গুজরাত টাইটান্স? আজ ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্টে মিলল বড় ইঙ্গিত।
হার্দিক পাণ্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্সে চলে যাওয়ায় শুভমান গিলকে ২০২৪ সালে অধিনায়ক করা হয়েছিল। কিন্তু তিন বছরের মধ্যে গতবারই প্লে-অফে যেতে পারেনি গুজরাত।

এবারের আইপিএলের জন্য রশিদ খানকে ১৮ কোটি টাকায় রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয় গুজরাত টাইটান্স। দলের সর্বাধিক দর পাওয়া ক্রিকেটার রশিদই। আফগানিস্তানকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে রশিদের। আইপিএলে গুজরাত টাইটান্সকেও নেতৃত্ব দিয়েছেন।
২০২২ সালে হার্দিকের অনুপস্থিতিতে রশিদ প্রথমবার নেতৃত্ব দেন গুজরাতের ফ্র্যাঞ্চাইজিকে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। এক সাক্ষাৎকারে রশিদ জানিয়েছিলেন, ওই ম্যাচটি আইপিএলে তাঁর খেলা অন্যতম স্পেশ্যাল ম্যাচ ছিল।
রশিদের কথায়, রমজানের সময় আইপিএলে গুজরাত টাইটান্সকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছিলাম। ভোর তিনটেয় 'খান সাহাব' সম্বোধন করে কোচ আশিস নেহরা তৈরি থাকার কথা বলেছিলেন। জানিয়েছিলেন, হার্দিক সম্ভবত ম্যাচটি খেলতে পারবেন না। চাপ আর উত্তেজনা মিশে গিয়ে সেই কথা স্বপ্নের মতো লেগেছিল রশিদের।
শুভমান গিল ভারতীয় টি২০ দলকে নেতৃত্ব দিয়েছেন। তাঁকে ভারতের ভবিষ্যতের সম্ভাব্য অধিনায়কদের মধ্যেও রাখা হচ্ছে। কিন্তু গুজরাত টাইটান্স তাঁকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত দিল কিনা, ভাইরাল পোস্ট দেখে তা নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে।
A clean slate. A new story. ✨#AavaDe pic.twitter.com/fNt319mJlP
— Gujarat Titans (@gujarat_titans) January 1, 2025
যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় গুজরাত টাইটান্স শেয়ার করেছে তাতে একটি বোর্ডে লেখা- 'দ্য ২০২৫ জিটি স্টোরি'। সামনে থেকে পিছন ফিরে সেই লেখার দিকে তাকিয়ে ১৯ নম্বর জার্সিধারী রশিদ খান। এই ছবিতে অধিনায়ক শুভমান গিলকে না রেখে রশিদের ছবি দিকে নেতৃত্বের ব্যাটন বদলের আভাস?
শুভমান গিলকে গত বছর হওয়া আইপিএল নিলামের আগে ১৬.৫ কোটি টাকায় রেখে দিয়েছিল গুজরাত টাইটান্স। গত আইপিএলে গুজরাত অভিযান শেষ করেছিল আট নম্বরে থেকে। ১৪ ম্যাচের মধ্যে জয় এসেছিল ৫টিতে।
২০২২ সালে আবির্ভাবের বছরে চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত টাইটান্স। ২০২৩ সালে হয় রানার-আপ। কিন্তু অধিনায়ক বদলের পরই বিরাট ব্যর্থতা। শুভমান গিল নিজে অবশ্য ছন্দেই ছিলেন। কিন্তু মনে করা হচ্ছে, অধিনায়কত্বের অভিজ্ঞতা বেশি থাকাতেই রশিদকে গিলের স্থলাভিষিক্ত করা হতে পারে।
What we are manifesting this year ✨#AavaDe pic.twitter.com/Sh70VWDLeo
— Gujarat Titans (@gujarat_titans) January 1, 2025
রশিদকে নিয়ে পোস্ট করার ঘণ্টা তিনেক পরে আরেকটি পোস্ট করেছে গুজরাত টাইটান্স। তাতে দেখা যাচ্ছে, আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফির সঙ্গে বসে শুভমান গিল। ফের নতুন বছরে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা করার বার্তা দেওয়া হয়েছে এই পোস্টে। গিলের যে ছবিটি এখানে রয়েছে সেই সময় হার্দিক ছিলেন অধিনায়ক। তাহলে কি গিলের উপর থেকে নেতৃত্বের বোঝা কমানো হবে? ধোঁয়াশা আপাতত থাকলই।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications