IPL 2025: আইপিএলের জার্সি উন্মোচন রাজস্থান রয়্যালসের, গুরুত্ব পেল চিতোরগড়ের বিজয় স্তম্ভ
IPL 2025: আইপিএলের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে কয়েক দিনের মধ্যেই। ২১ মার্চ থেকে কলকাতায় শুরু আইপিএল। রাজস্থান রয়্যালস এদিন জার্সি প্রকাশ করল সোশ্যাল মিডিয়ায়।
ডিরেক্টর অব ক্রিকেট কুমার সঙ্গকারা ও হেড কোচ রাহুল দ্রাবিড় একসঙ্গে নতুন জার্সি ধরেছেন, এমন ছবিও পোস্ট করেছে রাজস্থান রয়্যালস। ফ্যানেদের কাছে জার্সি সংগ্রহের বিস্তারিত তথ্যও দেওয়া হয়েছে।

২০০৮ সালের পর আর রাজস্থান রয়্যালস আইপিএল খেতাব জিততে পারেনি। ভারতকে টি২০ বিশ্বকাপ জেতানো রাহুল দ্রাবিড়কে হেড কোচ করে এবং আইপিএল নিলাম থেকে শক্তিশালী দল গড়ে খেতাব জয়ের লক্ষ্যে ঝাঁপাতে চাইছে রাজস্থান রয়্যালস।
Designed in Rajasthan, For Rajasthan. The Pink of 2025 is here. 🔥💗 pic.twitter.com/1yADw3zcqY
— Rajasthan Royals (@rajasthanroyals) January 29, 2025
রাজস্থান রয়্যালসের জার্সিতে এবারেও রয়েছে গোলাপি ও নীল রংয়ের ছোঁয়া। তবে ডিজাইনে কিছু চমক রয়েছে। জার্সিটির ডিজাইন করেছেন যোধপুরের একটি কলেজের শিক্ষার্থীরা। রাজস্থানের ঐতিহ্যের সঙ্গে সাযুজ্য রেখে রাজ্যের প্রতিভাদের গুরুত্ব দিয়েই এই নয়া জার্সি আনা হলো।
জার্সির ডিজাইনে অনুপ্রেরণা নেওয়া হয়েছে রাজপুতদের ঐতিহাসিক স্মারক চিতোরগড়ের বিজয় স্তম্ভ থেকে। যা রাণা কুম্ভের সময়কার বীরত্ব ও সংহতির নিদর্শন বহন করে চলেছে। ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মিশেল ঘটিয়ে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা দেওয়া হয়েছে নতুন জার্সির ডিজাইনে।
Royals fam, your Pink of 2025 is in safe hands 🤝🏻💗 pic.twitter.com/5wyQCFJX9E
— Rajasthan Royals (@rajasthanroyals) January 29, 2025
জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি। সে কারণেই রাজস্থান রয়্যালসে গোলাপি রংয়েরই আধিপত্য। রাজস্থানের ইতিহাস ও সংস্কৃতির প্রেরণা নিয়েই রাজস্থান রয়্যালস এমনভাবে জার্সি বানিয়েছে, যা সেরাটা দিতে ক্রিকেটারদের উদ্বুধ করবে বলে আশা করছেন ফ্র্যাঞ্চাইজি কর্তারা।
রাজস্থান রয়্যালস দল- সঞ্জু স্যামসন (অধিনায়ক), শিমরন হেটমায়ার, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, নীতীশ রানা, বৈভব সূর্যবংশী, শুভম দুবে, রিয়ান পরাগ, ক্রুণাল সিং রাঠোর, জোফ্রা আর্চার, তুষার দেশপাণ্ডে, ওয়ানিন্দু হাসারঙ্গা, কুমার কার্তিকেয়, কোয়েনা মাফাকা, মাহিশ থিকশানা, অশোক শর্মা, ফজলহক ফারুকি, আকাশ মাধওয়াল, সন্দীপ শর্মা, যুধবীর সিং।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications