IPL 2025: আইপিএল রিটেনশনে দরের রেকর্ড গড়তে টক্করে দুই বিদেশি, পন্থকে নিতে ঝাঁপাতে পারে লখনউ
IPL 2025: আইপিএলে ১০টি দল আজ জানিয়ে দেবে কোন ক্রিকেটারদের ধরে রাখা হচ্ছে। আইপিএল রিটেনশনের ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার হওয়ার দৌড়ে দুই বিদেশি।
ইতিমধ্যেই সানরাইজার্স হায়দরাবাদ ২৩ কোটি টাকায় হেইনরিখ ক্লাসেনকে ধরে রাখতে চলেছে বলে জানা যাচ্ছে। তবে দরের নিরিখে ক্লাসেনের সঙ্গে টক্কর হতে পারে নিকোলাস পুরাণের।

আইপিএলের রিটেনশনের নিয়ম বলছে, প্রথম থেকে পঞ্চম ক্যাপড ক্রিকেটারদের ধরে রাখা যাবে যথাক্রমে ১৮, ১৪, ১১, ১৮ ও ১৪ কোটি টাকায়। এর বেশি দিতে হলে সেটা অকশন পার্স থেকেই দিতে হবে। বিদেশিদের ধরে রাখতে দুটি দল বেশি অর্থ খরচে প্রস্তুত বলেই জানা যাচ্ছে।
নিকোলাস পুরাণ সম্প্রতি কলকাতার আলিপুরে সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপের দফতরে এসে চুক্তিপত্রে সই করে গিয়েছেন। পুরাণকেই প্রথম পছন্দের প্লেয়ার হিসেবে লখনউ সুপার জায়ান্টস ধরে রাখছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, পুরাণকে ধরে রাখতে ২০ কোটি টাকার বেশি খরচ করছে লখনউ।
আইপিএলে সবচেয়ে বেশি দরে গত মিনি নিলাম থেকে মিচেল স্টার্ককে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। ২৪.৭৫ কোটি টাকায়। তবে ২০ কোটি টাকা খরচ করে আজ অবধি কাউকে ধরে রাখেনি কোনও দল। সেক্ষেত্রে ক্লাসেন ও পুরাণের মধ্যে কোনও একজন রেকর্ড গড়তে চলেছেন।
ওই সংবাদমাধ্যমের আরও দাবি, পুরাণকে বেশি দরে নিলেও তাঁর অধিনায়ক হওয়া এখনও নিশ্চিত নয়। ঋষভ পন্থ যে দিল্লি ক্যাপিটালসে থাকছেন না তা জানা গিয়েছে ইতিমধ্যেই। পন্থকে নিতে একাধিক দল আগ্রহী। ঋষভ পন্থকেই অধিনায়ক করার লক্ষ্যে লখনউ আইপিএল নিলামে অল আউট ঝাঁপাতে চলেছে।
লখনউ সুপার জায়ান্টস নিকোলাস পুরাণ, ময়াঙ্ক যাদব ও রবি বিষ্ণোইকে ধরে রাখতে ৪০ কোটি টাকার কাছাকাছি খরচ করবে। আয়ুষ বাদোনি ও মহসীন খান এখনও আনক্যাপড প্লেয়ার। এমনিতে তাঁদের ৪ কোটি টাকা পাওয়ার কথা। তাঁদের সঙ্গে কথা বলে কত দরে লখনউ রাজি করায় তার উপর নির্ভর করবে আইপিএল নিলামের জন্য গোয়েঙ্কার দলের কাছে কত পরিমাণ অর্থ থাকবে।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি












Click it and Unblock the Notifications