IPL 2025: মুম্বইয়ের পরিকল্পনামাফিক বোলিং! ৯ ওভারে সানরাইজার্সের ৫০ তোলাতেই নির্ধারিত ম্যাচের ফলাফল
IPL 2025: চলতি আইপিএলে তৃতীয় জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। সানরাইজার্স হায়দরাবাদ সাক্ষী থাকল পঞ্চম পরাজয়ের। যদিও পয়েন্ট তালিকায় দুই দলই আগের জায়গাতেই থাকল।
সানরাইজার্স হায়দরাবাদ টস হেরে প্রথমে ব্যাট করতে বাধ্য হয়। ওয়াংখেড়েতে যে উইকেটে খেলা হলো বৃহস্পতিবার, তা বেশ মন্থর। বল থমকে ব্যাটে আসছিল। ফলে কাজটা কঠিন হয় ব্যাটারদের পক্ষে।

সানরাইজার্স হায়দরাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা আগ্রাসী ব্যাট করতে পছন্দ করেন। কিন্তু এদিন শুরু থেকেই তাঁরা অস্বস্তিতে ছিলেন। কয়েকবার জীবনও পান। তবু পাওয়ারপ্লের প্রথম ৬ ওভারে কোনও উইকেট হারায়নি অরেঞ্জ আর্মি।
যদিও এই ৬ ওভারে ৪৬ রানের বেশি তুলতে পারেনি সানরাইজার্স। মুম্বই ইন্ডিয়ান্স সেখানে এই ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৫ রান তোলে। ৭ থেকে ১৫ ওভারে সানরাইজার্স তোলে মা্র ৫৯ রান, তিন উইকেট খুইয়ে। পাঁচটি চার আসে। প্রথম ১৫ ওভারে কোনও ছয় মারতে পারেননি সানরাইজার্সের ব্যাটাররা।
আরও খুঁটিয়ে দেখলে দেখা যাচ্ছে যে, প্রথম ৮ ওভারে সানরাইজার্স ১ উইকেট হারিয়ে ৬৫ তোলে। কিন্তু তার পরের ৯ ওভারে আসে মাত্র ৫০ রান, তিন উইকেটের বিনিময়ে। শেষ ৩ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৪৭ রান তুলে লড়াইয়ের মতো জায়গায় পৌঁছলেও তা জেতার পক্ষে যথেষ্ট হয়নি।
AND HE'S GOT HIM! 😱
— Star Sports (@StarSportsIndia) April 17, 2025
Hardik Pandya strikes in his first over and takes out Abhishek Sharma!
Watch the LIVE action ➡ https://t.co/vjFT7Kl29M#IPLonJioStar 👉 #MIvSRH | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi & JioHotstar pic.twitter.com/nR6cUMOKAl
মুম্বই ইন্ডিয়ান্সের বোলাররা সানরাইজার্সের শক্তিশালী ব্য়াটিং লাইন আপকে শান্ত রাখতে প্রচুর ইয়র্কার করেছেন। অষ্টম ওভারের পর থেকে ১৭ ওভার পর্যন্ত ব্যাটিংয়ে পর্যাপ্ত রান তুলতে না পারার আক্ষেপ ধরা পড়েছে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স।
কামিন্স বলেন, উইকেট সহজ ছিল না। তবে ১৬০ রান যথেষ্ট নয়। কাটারগুলি থমকে আসছিল। আমাদের রান তোলার অনেক জায়গা মুম্বই ইন্ডিয়ান্স বন্ধ করে দিতে সক্ষম হয়। ১৬২ রানের পুঁজি নিয়েও বোলারদের পারফরম্য়ান্সে খুশি কামিন্স। ঈশান মালিঙ্গা ও হর্ষল প্যাটেলের ডেথ ওভার বোলিং পারফরম্যান্সেও তিনি সন্তুষ্ট। প্রথম দিকে উইকেট তুলে নেওয়াও লক্ষ্য ছিল। একটা ওভার এদিক-ওদিক হলেই ম্যাচের ফল ঘোরানো যেত বলে মনে করছেন কামিন্স।
মুম্বই ইন্ডিয়ান্স ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে রইল। সানরাইজার্স হায়দরাবাদের ৭টি ম্যাচ খেলার পর ঝুলিতে রয়েছে চার পয়েন্ট। রবিবার মুম্বই ইন্ডিয়ান্স ওয়াংখেড়েতে খেলবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। সানরাইজার্সের পরের ম্যাচ ২৩ এপ্রিল, হায়দরাবাদে মুম্বই ইন্ডিয়ান্সেরই বিরুদ্ধে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications