IPL 2025: নাইটদের সামলাতে শহরে সানরাইজার্স, ইডেনে নামার আগে কেকেআরকে স্বস্তি দেবে দ্বৈরথের পরিসংখ্যান
IPL 2025: আইপিএলে ইডেনে বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্স খেলতে নামবে সানরাইজার্স হায়দরাবাদের। গতকালই শহরে পৌঁছে গিয়েছে অরেঞ্জ আর্মি।
কলকাতা নাইট রাইডার্স মুম্বই থেকে আজ বিকেলে শহরে এসে পৌঁছচ্ছে। দুই দলই তিনটি করে ম্যাচ খেলে জিতেছে একটিতে। কেকেআর রয়েছে ১০ নম্বরে। সানরাইজার্স আছে আটে।

গত বছর আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। গত বছরের আইপিএলে তিনবার সানরাইজার্সের বিরুদ্ধে নেমে তিনবারই জিতেছিল কেকেআর। ২০২৩ সালে ইডেনে শেষবার কেকেআরকে হারিয়েছিল সানরাইজার্স।
তারপর এই দুই দলের যে চারটি দ্বৈরথ হয়েছিল তার চারটিতেই শেষ হাসি হেসেছে কেকেআরের। গতবারের ফাইনাল-সহ। ২০২৩ সালে ইডেনে সানরাইজার্স ৪ উইকেটে ২২৮ রান তুলে জিতেছিল ২৩ রানে। হ্যারি ব্রুক ৫৫ বলে অপরাজিত করে ম্যাচের সেরা হন।
এটিই কেকেআরের বিরুদ্ধে সানরাইজার্সের সর্বাধিক দলগত স্কোর। সেবার ফিরতি সাক্ষাতে হায়দরাবাদে সানরাইজার্সকে ৫ রানে হারিয়েছিল কেকেআর। ম্যাচের সেরা হন বরুণ চক্রবর্তী। ২০ রান দিয়ে ১ উইকেট নেন।
গত বছরের আইপিএলে ইডেনে কেকেআর ৭ উইকেটে ২০৮ তুলেছিল সানরাইজার্সের বিরুদ্ধে। অরেঞ্জ আর্মির বিরুদ্ধে এটি নাইটদের সর্বাধিক দলগত স্কোর। জবাবে সানরাইজার্স দারুণ লড়াই চালালেও কেকেআর ৪ রানে রুদ্ধশ্বাস জয় পায়। আন্দ্রে রাসেল ২৫ বলে অপরাজিত ৬৪ করার পাশাপাশি ২৫ রান দিয়ে ২ উইকেট নেন।
Wheels down in Kolkata. We go again on Thursday 💪#PlayWithFire | #KKRvSRH | #TATAIPL2025 pic.twitter.com/FD33gP0prc
— SunRisers Hyderabad (@SunRisers) April 1, 2025
গত বছরের আইপিএলে প্রথম কোয়ালিফায়ারেও এই দুই দলের দ্বৈরথ হয়েছিল। আমেদাবাদে কেকেআর সানরাইজার্সকে ১৯.৩ ওভারে ১৫৯ রানে থামিয়ে ৩৮ বল বাকি থাকতে ৮ উইকেটে জিতেছিল। ৩৪ রানে তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা হন মিচেল স্টার্ক।
চেন্নাইয়ের চিপকে ফাইনালে তারকাখচিত সানরাইজার্স হায়দরাবাদ ১৮.৩ ওভারে মাত্র ১১৩ রানে গুটিয়ে যায়। কেকেআরের বিরুদ্ধে এটি সানরাইজার্সের দলগত সর্বনিম্ন স্কোর। কেকেআর ফাইনালে জয় পেয়েছিল ৮ উইকেটে, ৫৭ বল বাকি থাকতেই। মিচেল স্টার্ক ১৪ রান খরচ করে ২টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হন।
আইপিএলে আজ অবধি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের ২৮টি দ্বৈরথ হয়েছে। কেকেআর জিতেছে ১৯টিতে, ৯টিতে জয় পেয়েছে সানরাইজার্স।












Click it and Unblock the Notifications