IPL 2025: ধোনি-কোহলিদের সামনে মাইনস্টোন সৃষ্টির হাতছানি, মেগা ম্য়াচে ভিলেন হতে পারে বৃষ্টি!
শনিবার আইপিএলে দুই দক্ষিণী দলের মেগা ম্য়াচ। আরসিবি ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলতে নামছে সিএসকের বিরুদ্ধে। ধোনিদের প্লে অফে উঠার আর কোনও আশা নেই। কিন্তু আরসিবি-সিএসকে ম্য়াচ মানেই সম্মানের লড়াই। এই ম্যাচে একগুচ্ছ মাইলস্টোন সৃষ্টির হাতছানি রয়েছে দুই দলের ক্রিকেটারদের সামনে।
প্রথমেই আসা যাক আরসিবি দলের কথায়। এই ম্যাচে ৫৩ রান করতে পারলেই আইপিএলে ৮৫০০ রান পূরণ হবে কিং কোহলির। বিরাট এই ম্যাচে আর তিনটি ছক্কা মারতে পারলেই বেঙ্গালুরুতে টি২০ ক্রিকেটে সর্বাধিক ছক্কা হাঁকানোর মালিক হবে কোহলি।

পাশাপাশি একটি ছক্কা মারতে পারলেই বেঙ্গালুরুর মাঠে কোহলির ছক্কার সংখ্যা হবে ১৫০। ফিল সল্ট এই ম্যাচে ৮২ রান করতে পারলেই টি২০ ক্রিকেটে ৭০০০ রান পূরণ হবে। ক্রুণাল পাণ্ডিয়া ৫৮ রান করতে পারলেই ৩০০০ রান পূরণ করবেন টি২০ ক্রিকেটে।
এবার আসা যাক সিএসকে দলের কথায়। চেন্নাই দলের প্লে-অফের আশা না থাকলেও বাকি ম্যাচগুলিতে ক্রিকেটাররা কেমন পারফরম্যান্স করেন তার দিকে নজর থাকবে টিম ম্য়ানেজমেন্টের। আগামী মরশুমের দল গঠনের লক্ষ্যে। এই পরিস্থিতি আরসিবির বিরুদ্ধে ম্যাচে চেন্নাই দলের বেশ কয়েকজন নজির সৃষ্টি করতে পারেন ব্যাটিংয়ে এবং বোলিংয়ে।
রবীন্দ্র জাদেজার একটি উইকেট প্রয়োজন আইপিএলের সিএসকের হয়ে সর্বোচ্চ উইকেট প্রাপক হওয়ার জন্য। একইসঙ্গে জাদেজা চার উইকেট নিলে আরসিবির বিরুদ্ধে সর্বোচ্চ উইকেটশিকারী হবেন। ধোনি একটি ছক্কা মারলেই আরসিবির বিরুদ্ধে ৫০টি ছক্কা মারার নজির গড়বেন। ১১ রান করতে পারলেই বেঙ্গালুরুতে ৫০০ রান পূরণ হবে ধোনির।
১০ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সবার নীচে সিএসকে। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট আরসিবি দলের। ফলে এই ম্যাচে জিতলেই প্লে-অফের দিকে অনেকটাই এগি্য়ে যাবে আরসিবি। কিন্তু দক্ষিণ ভারতের দুই দলের ম্যাচে ভিলেন হতে পারে বৃষ্টি।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে, শনিবার সন্ধ্যায় খেলার সময় বেঙ্গালুরুতে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় ৭০ শতাংশ। একইসঙ্গে বজ্রপাত ও প্রবল ঝোড়ো হাওয়াও বইতে পারে। ফলে ম্যাচ ঘিরে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। মোটামুটি বিকেল ও সন্ধ্যা নাগাদ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টির জন্য শুক্রবারও দু'দলের অনুশীলনেও ব্যাঘাত ঘটেছে। এই পরিস্থিতিতে ম্যাচ ভেস্তে গেলে দুই দলের ১ পয়েন্ট করে প্রাপ্তি হবে। তাতে ক্ষতি বেশি হবে আরসিবির।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications