Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: কঠিন পরিস্থিতি থেকে দুরন্ত প্রত্যাবর্তন, দিল্লির বিরুদ্ধে নাইটদের জয়ের মূল কারিগর কে?

মঙ্গলবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হয়েছিল কেকেআরের। এই ম্যাচে ১৪ রানে জয় হাসিল করল নাইট ব্রিগেড, এই ম্যাচে ব্যাটে বলে হয়ে ভালো পারফরম্যান্স করলেন একাধিক ক্রিকেটার। তবে ওয়ান ইন্ডিয়া বিচারে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হলেন কে, তুলে ধরা হলো এই প্রতিবেদনে।

প্রথমেই উল্লেখ করতে হবে দিল্লি দলের বোলিংয়ের কথা। প্রাক্তন দলের বিরুদ্ধে জ্বলে উঠলেন মিচেল স্টার্ক। অজি তারকার কাছে এই ম্যাচ ছিল জবাব দেওয়ার একটা মঞ্চ। বল হাতে মিচেল স্টার্ক চার ওভারে ৪৩ রান দিয়ে নিলেন তিন উইকেট। স্টার্কই প্রথম ধাক্কাটা দেন নাইট শিবিরে। নারিন এবং গুরবাজের ওপেনিং জুটি যখন ক্রিজে ক্রমশ জাঁকিয়ে বসছে তখনই ধাক্কাটা দি্লেন অজি তারকা। গুরবাজকে ২৬ রানে আউট করলেন।তাঁর ক্যাচ তালুবন্দি করলেন বঙ্গ সন্তান অভিষেক।

most valuable player

এরপর আবার স্টার্ক জ্বলে উছলেন শেষ ওভারে। পাওয়েলকে ৫ রানে আউট করলেন। অনুকূল রায়ও পরের বলেই আউট হলেন। ফলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের তালিকা থাকবে স্টার্কের নামও। দিল্লি দলের
বিপ্রাজ নিগম ৪১ রানে ২টি ও অক্ষর প্যাটেল ২৭ রান খরচ করে দুটি করে উইকেট নেন।

ব্য়াটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি অভিষেকের। ৪ রানেই অভিষেক আউট হয়। তবে দিল্লিকে ম্য়াচে রাখে ফাফ দু প্লেসি। দিল্লি পর পর উইকেট হারাতে থাকলেও ক্রিজে টিকে ছিলেন ফাফ। ৪৫ বলে ৬২ রান করে আউট হলেন। সাতটি চার এবং দুটি ছক্কা মারেন। শেষ পর্যন্ত নারিনের বলেই পরাস্ত হলেন।

এই ম্যাচে নারিন আসামান্য বোলিং করলেন নারিন। ক্যারিবিয়ান তারকা বল করতে এসে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুললেন। ৪ ওভারে ২৯ রান খরচ করে তিন উইকেট নিলেন নারিন। সঙ্গে কেএল রাহুলকে রান আউট। দু প্লেসির পাশাপাশি অক্ষর প্যাটেল এবং ট্রিস্টান স্টাবসের উইকেট নিলেন। ব্যাট হাতেও করেছিলেন গুরুত্বপূর্ণ ২৭ রান। রাহানের অনুপস্থিতিতে দারণভাবে নেতৃত্বের ভার সামলালেন। সব মিলিয়ে এই ম্যাচে কেকেআরের জয়ের ম্যাচে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হলেন নারিনই। ম্যাচের সেরাও হলেন নারিন।

Take a Poll

ম্যাচ শেষে রাহানে বলেন, আমরা ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং ও ফিল্ডিং ভালো করেছিলাম। নারিন একজন চ্যাম্পিয়ন বোলার। ও অনুশীলনে কঠোর পরিশ্রম করেন। শুধু বোলিং নয় একইসঙ্গে ব্যাটিংয়ে অনেক সময় দেন। আমি ওর পারফরম্যান্সে খুবই খুশি। নারিন বলেন, এটা পুরোটাই দলগত প্রচেষ্টার জয়, আমার সব কটা উইকেটই গুরুত্বপূর্ণ দলের জন্য।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+