Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: আইপিএলে গ্ল্যামারের সঙ্গে সুন্দর উপস্থাপনা, আপনার নজর কাড়বে কোন সঞ্চালিকারা?

আইপিএল মানে শুধু রান-ছক্কা বা জয় পরাজয়ের ম্যাচ নয়, এই ক্রিকেট লিগের অবিচ্ছেদ্য অংশ বিনোদন এবং গ্ল্যামার। ক্রিকেটের সঙ্গে বলিউডের যোগ কোনও নতুন কোনও বিষয় নয়। আইপিএল সেটাকে আরও শক্তিশালী করেছে। গ্ল্যামার শুধু ভিআইপি বক্সেই নয় একইসঙ্গে থাকে মাঠে এবং স্টুডিওতেও।

আইপিএলে বরাবরই চর্চার শিরোনামে থাকেন সঞ্চালিকারা। কারা ম্যাচ উপস্থাপনা করছেন তাদের নিয়ে আগ্রহ থাকে ক্রিকেট প্রেমীদের। অনেক সঞ্চালিকাই আবার টিভি-বা সিনেমার জগৎ থেকে আসেন। ফলে তারা আইপিএলের গ্ল্যামারকে আরও বৃদ্ধি করেন। চলতি মরশুমে এইন তালিকায় আছেন কারা, তুলে ধরা হল এই প্রতিবেদনে।

Gorgeous Anchors

এই তালিকায় প্রথম নাম অবশ্যই মায়ান্তী ল্যাঙ্গার, এর আগেও কয়েকটি আইপি এলে কাজ করেছেন। সঞ্চালিকাদের মধ্যে ভীষণ জনপ্রিয় একজন। আইপিএলের শুরু থেকেই দেখা গিয়েছে মায়ান্তীকে। তিনি একজন ভারতীয় সাংবাদিক, যিনি স্টার স্পোর্টস নেটওয়ার্কের হয়ে কাজ করেন।এর আগে ফুটবল ক্যাফে, ২০১০ সালে ফিফা বিশ্বকাপ উপস্থাপনা করেন। এবার মায়ান্তীর সঞ্চালনা অতিরিক্ত আর্কষন আইপিএলের।

সাহিবা বালি। দিল্লির হংসরাজ কলেজের ছাত্রী সাহিবা ক্রীড়া উপস্থাপিকা হিসেবে দায়িত্ব সামলেছেন এর আগে বর্ডার গাভাসকর ট্রফিতে। এবার তিনি আইপিএলের মঞ্চ সুন্দর সঞ্চালনার জন্য তৈরি। এছাড়াও লায়লা মজনু ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে ৩০ বছর বয়সি এই তরুণীকে। প্যাট কামিন্সের প্রতি নিজের ভালোলাগার কথা খোলাখুলি বলেন সাহিবা।

শ্বেধা সিং বহল হলেন এবারেক আইপিএলের সঞ্চালিকাদের মধ্যে অন্যতম মুখ। যিনি উপস্থাপিকা হিসাবে কাজ করবে। ক্রীড়া সাংবাদিকতায় তাঁর দক্ষতা আছে, তাঁর নতুন দৃষ্টিভঙ্গি সেই সঙ্গে দারুন কথা বলতে পারেন। তাঁর কথা বলার ধরন এবং সৌন্দর্য অবশ্যই দর্শকদের আকৃষ্ট রাখবে। তিনি খুব সহজভাবে বিষয় গুলি উপস্থাপনা করতে পারেন। তাঁর সহজ বিশ্লেষণের জন্য দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠতে পারেন। এর আগে মডেলিং করেছেন সেইসঙ্গে হিন্দি টেলিভিশনেও কাজ করেন। এবার তিনি আইপিএলের মঞ্চে।

খেলাধুলায় সঞ্চালনার ক্ষেত্রে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছেন নাশপ্রীত সিং। তিনি প্রথমে ছোট পর্দা থেকেই বড় পর্দায় পা রাখেন। ২০২০ সালে প্রথম আইপিএলে সঞ্চালিকা হিসাবে পরিচিত হন। এর আগে টি২০ বিশ্বকাপেও উপস্থাপিকতা হিসাবে কাজ করেছেন। এবার তিনি ফের একবার আইপিএলের মঞ্চে।

Take a Poll

এবার নজরে থাকবেন ভাবনা বালাকৃষ্ণণ। তাঁর শান্ত আচরণ এবং খেলা সম্পর্কে গভীর জ্ঞান দর্শকদের কাছে তাঁকে আরও আর্কষণীয় করে তুলতে পারে। তাঁর উপস্থিতি এমন যেন আপনি একজন ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে কথা বলছেন মনে হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+