IPL 2025: আইপিএলের মধ্যেই আইনি জটিলতা, বিসিসিআইয়ের কাছে জবাব চাইল দিল্লি আদালত
আইপিএলের মধ্যেই আইনি জটিলতায় বিসিসিআই। প্রতি মরশুমে আইপিএলের প্রযুক্তি উন্নত থেকে উন্নতর হয়। এবারও তাঁর ব্যতিক্রম হয়নি। ২০২৫ সালের আইপিএলে সম্প্রচারের ক্ষেত্রে নয়া সংযোজন রোবট ডগ! আইপিএলে খেলা চলাকালীন দেখা যাচ্ছে এই অত্যাধুনিক যন্ত্রটিকে। কিন্তু এই রোবট ডগের নাম নিয়ে এবার বিপাকে বিসিসিআই।
আইপিএলে এআই রোবট কুকুরের নাম চম্পক। কিন্তু এই নাম রাখা নিয়েই আদালত মামলা শুরু হয়েছে। নাম সংক্রান্ত বিষয়ে মামলাটি হয়েছে। এই বিষয়ে বিসিসিআইকে নোটিশ জারি করেছে দিল্লি হাইকোর্ট এবং মামলাটির পরবর্তী শুনানির দিন ৯ জুলাই ধার্য করেছে।

শিশুদের একটি বিখ্যাত ম্যাগাজিনের নাম চম্পক। সেই নামের সঙ্গে বিসিসিআইয়ের প্রযুক্তিগত বস্তুটির নাম মিলে গিয়েছে। এই বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে জবাব চেয়েছে দিল্লি হাইকোর্ট । এই পত্রিকা গোষ্ঠীটি এআই রোবট কুকুরের নাম চম্পক রাখার বিষয়ে আপত্তি জানিয়েছেন। আবেদনের শুনানিকালে হাইকোর্ট বিসিসিআইয়ের কাছ থেকে জবাব চেয়েছে।
এই মামলার শুনানিতে বিসিসিআইয়ের পক্ষ থেকে বর্ষীয়ান আইনজীবি জে সাই দীপক বলেন, 'চম্পক' নামটি তারা তৈরি করেনি। জনগণ ভোটের মাধ্যমে নির্ধারণ করেছে। একইসঙ্গে তিনি সওয়াল করেন সাধারণ চম্পক নামের সঙ্গে শুধু ম্যাগাজিনের সম্পর্ক নয় বরং তারক মেহতা কা উল্টা চশমা সিরিয়ালের চরিত্রের সঙ্গে পরিচিত। ফলে কপি রাইট সংক্রান্ত বিষয় এখানে আসে না।
আদালত পর্যবেক্ষণে বলেছে, 'চম্পক' নামটি নিজেরা দেয়নি বরং এটি অনলাইনে একটি জনমতের ভিত্তিতে নির্ধারণ হয়েচে । তাই প্রাথমিকভাবে কোনও অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করার প্রয়োজন নেই। তবে বিসিসিআইয়ের কাছ থেকে জবাবদিহি চেয়েছে আদালত। এই রোবট ডগটি প্রথমবার দেখা যায় মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। এটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমানে। তবে আইনি জটিলতা থাকলেও এই যন্ত্র আইপিএলে ব্যবহার করতে অসুবিধা নেই বোর্জের কারণ পরবর্তী শুনানির আগেই আইপিএল শেষ হয়ে যাবে।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
ভোটের আগে নকল মদের ছক ভেস্তে দিল আবগারি দপ্তর, শিলিগুড়িতে বিপুল সামগ্রী উদ্ধার, তৎপর কমিশন -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি












Click it and Unblock the Notifications