IPL 2025: ধোনিকে ধরে রাখবে চেন্নাই সুপার কিংস? জল্পনার মধ্যে বড় আপডেট দিলেন দলের শীর্ষকর্তা
মহেন্দ্র সিং ধোনি কি আসন্ন ২০২৫ সালের আইপিএলে খেলবেন? এটাই এখন সবথেকে বড় প্রশ্ন মাহি ভক্তদের। আইপিএল রিটেনশনের যে নিয়ম প্রকাশিত হয়েছে তাতে ধোনি ধরে রাখার সুবর্ণ সুযোগ রয়েছে সিএসকের। পাঁচ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করায় ধোনি ২০২৫ সালের আইপিএল নিলামে অ্যানক্যাপ ক্রিকেটার হিসেবে গণ্য হবেন।
আইপিএলের নয়া নিময়নীতিকে কাজে লাগিয়ে ধোনিকে মাত্র ৪ কোটি টাকা দিয়ে দলে রাখতে পারবে সিএসকে। কিন্তু আগামী বছর চেন্নাইয়ের হলুদ জার্সিতে আদৌও খেলতে দেখা যাবে ধোনিকে? এরইমধ্যে সিএসকে শিবির থেকে এলে বড় আপডেট।

এখানেই থেমে না থেকে সিএসকে সিইও আরও বলেছেন, 'ধোনির সঙ্গে এই বিষয়ে কোনও আলোচনাই হয়নি। গত সপ্তাহে ধোনি আমেরিকায় ছিল। এই সপ্তাহে আমি থাকছি না, ফলে আগামী সপ্তাহের আগে কোনও আলোচনা সম্ভব নয়। আমরা ধোনির খেলার বিষয়ে আশাবাদী। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ধোনি নিজেই নেবেন।'
২০২২ সালে ধোনিকেই সবচেয়ে বেশি দর দিয়ে রাখতে চেয়েছিল সিএসকে। কিন্তু ধোনির পরামর্শেই তাঁকে ধরে রাখার ক্ষেত্রে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে উল্লেখ করা হয়েছিল।ধোনির সঙ্গে চুক্তি ছিল ১২ কোটি টাকার। ১৬ কোটি টাকায় রবীন্দ্র জাদেজাকে ধরে রাখে সিএসকে।
India vs Bangladesh: জমজমাট সেরা ফিল্ডারের প্রতিযোগিতা, রোহিত-রাহুলকে টেক্কা দিয়ে কারা জিতলেন পদক?
গত আইপিএলের শেষে সমস্ত জল্পনায় জল ঢেলে ধোনি নিজেই জানিয়ে দিয়েছিলেন যে আইপিএলের ১৭ তম মরশুমে খেলবেন তিনি। কিন্তু এবার তেমন কিছুই শোনা যায়নি তাঁর মুখে। ২০২৪ সালের আইপিএল শেষে অবসরের কথা ঘোষণা করেননি ক্যাপ্টেন কুল। জিইয়ে রেখেছেন আগামী মরশুমে আইপিএলে খেলার সম্ভাবনা। আসলে ধোনি আইপিএলের নিলামের নিয়মাবলী প্রকাশ পর্যন্ত অপেক্ষা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন। গত মরশুমেই অধিনায়কত্বের দায়িত্ব তুলে নেন ঋতুরাজের হাতে।
২০২০ সালের অগাস্টে মাহি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন। তারও এক বছর আগে ২০১৯ সালের জুলাইয়ে দেশের হয়ে শেষবার মাঠে নেমেছিলেন, একদিনের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে।












Click it and Unblock the Notifications