Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: এক সময় ছেঁটে ফেলা রজতকেই অধিনায়ক করল আরসিবি! কোন ফ্যাক্টরে বিরাট সিদ্ধান্ত?

IPL 2025: আইপিএলে অধিনায়ক হিসেবে রজত পাটীদারের নাম চূড়ান্ত করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সাংবাদিক বৈঠকে হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার জানালেন রজতকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়ার কারণ।

২০২১ সালে রজতকে নিয়েছিল আরসিবি। ২০২২ সালের আইপিএলের আগে ছেড়ে দেয়। যদিও লাভনিথ সিসোদিয়া চোটের কারণে ছিটকে যাওয়ায় পাটীদারকে সই করায় আরসিবি। ২০২৩ সাল থেকে রেখেও দেয়।

IPL 2025

সেবারের আইপিএলের এলিমিনেটরে পাটীদার ৪৯ বলে ১১২ রান করেছিলেন। যা আইপিএলের প্লে-অফে কোনও আনক্যাপড প্লেয়ারের প্রথম শতরান। আইপিএল প্লে-অফে দ্রুততম শতরানের নিরিখে ঋদ্ধিমান সাহার রেকর্ডও স্পর্শ করেছিলেন।

পাটীদার ২০২১ সালের আইপিএলে ৪ ম্যাচে ৭১ করেন। ২০২২ সালে ৮ ম্যাচে ৩৩৩, ১টি শতরান ও ২টি হাফ সেঞ্চুরি-সহ। গত মরশুমে ১৫ ম্যাচে ৩৯৫ রান করেছিলেন, পাঁচটি হাফ সেঞ্চুরি-সহ। এক সময় যাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল, আজ তাঁকেই অধিনায়ক করল আরসিবি।

পাটীদার বলেন, গত বছর মো বোবাটের (আরসিবির ডিরেক্টর অব ক্রিকেট) সঙ্গে কথা হয়েছিল। তখন তাঁকে বলেছিলাম আমি রাজ্য দলকে নেতৃত্ব দিতে চাই। এরপর যখন জানতে পারি বিরাট আর আমার মধ্যে একজন আরসিবির অধিনায়ক হবেন, তখন থেকেই ভালো লাগছিল। আমি এই অনুভূতি ভাষায় বর্ণনা করতে পারব না।

বোবাট জানান, অধিনায়কত্বের বিষয়ে কোহলির নাম বিবেচনায় ছিল। তিনি বলেন, বিরাট আর রজতের নাম নিয়েই আলোচনা চলছিল। তবে আমরা অধিনায়ক নেওয়ার কথা মাথায় রেখে আইপিএল নিলামে যাইনি। ভারতের প্রতিযোগিতা বলে আমরা ভারতীয় কাউকেই অধিনায়ক করব বলে ঠিক করি।

বোবাটের কথায়, দলকে পরিচালনার জন্য বিরাটের অধিনায়কত্ব করা জরুরি নয়। ফাফ অধিনায়ক থাকাকালীনও বিরাট লিড করেছেন দলকে। ব্যাটিং কোচ দীনেশ কার্তিক, বিরাট কোহলির সঙ্গেও কথা বলি। রজতের লিডারশিপ, অধিনায়কত্বে আগ্রহ আমাদের নজর কেড়েছে। যেভাবে রজত মধ্যপ্রদেশকে নেতৃত্ব দিয়েছেন তা প্রশংসার যোগ্য, আশাব্যাঞ্জক। বিরাটের ইনপুটও নিই। আর তারপরই রজতের নাম চূড়ান্ত হয়।

রজত আইপিএলে ২৭ ম্যাচে ২৪ ইনিংসে ৭৯৯ রান করেছেন। সর্বাধিক অপরাজিত ১১২। ১টি শতরান ও ৭টি হাফ সেঞ্চুরি রয়েছে। ৫১টি চার ও ৫৪টি ছয় মেরেছেন। যার মধ্যে গত আইপিএলেই রজত ৩৩টি ছক্কা হাঁকিয়েছেন। ভারতের হয়ে তিনটি টেস্টে ৬৩ রান করেছেন, ১টি ওডিআইয়ে করেছেন ২২। টি২০-তে ৭৫ ম্যাচে ৭১ ইনিংসে ২৪৬৩ রান রয়েছে। ১টি শতরান ও ২৪টি অর্ধশতরান-সহ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+