IPL 2025: আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা! হায়দরাবাদের এক ব্যবসায়ী সম্পর্কে সকলকে সজাগ করল বিসিসিআই
IPL 2025: আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা! এ ব্যাপারে দুর্নীতি দমন শাখার কাছ থেকে সুনির্দিষ্ট তথ্য পেয়েই আইপিএলের সঙ্গে যুক্ত সকলকে সতর্ক করে দিল বিসিসিআই।
ক্রিকবাজের প্রতিবেদনে দাবি করা হয়েছে, হায়দরাবাদের এক ব্যবসায়ীর সন্দেহভাজন গতিবিধি দুর্নীতি দমন শাখার নজরে এসেছে। স্বাভাবিকভাবেই যা নিয়ে চাঞ্চল্য দেখা দিল।

বিসিসিআই আইপিএল দলের কর্ণধার, প্লেয়ার, কোচ, সাপোর্ট স্টাফ থেকে শুরু করে ধারাভাষ্যকারদের পর্যন্ত সতর্ক করে দিয়েছে। হায়দরাবাদের ওই সন্দেহভাজন ব্যবসায়ী দুর্নীতিতে এক বা একাধিক ব্যক্তিত্বদের জড়িয়ে নিয়ে নিজের কার্যসিদ্ধি করতে মরিয়া বলে জানা যাচ্ছে।
বোর্ডের দুর্নীতি দমন শাখার দাবি, ওই ব্যবসায়ীর সঙ্গে জুয়াড়ি, বুকিদের সরাসরি যোগাযোগ রয়েছে। অতীতেও নানা দুর্নীতিতে ওই ব্যক্তির জড়িয়ে থাকার কথাও জানতে পেরেছেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। ফ্যান সেজে টিম হোটেল থেকে স্টেডিয়ামে হাজির থাকতে দেখা যাচ্ছে ওই ব্যবসায়ীকে। বন্ধুত্ব করার মরিয়া প্রয়াসও চালাতে দেখা গিয়েছে।
ওই ব্যক্তির সঙ্গে কেউ কোনও কথা বলে থাকলে, কোনও প্রস্তাব পেয়ে থাকলে তা অবিলম্বে দুর্নীতি দমন শাখাকে জানাতেও বলা হয়েছে। এমনকী ওই ব্যবসায়ী কাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, দেখা করছেন সেই সব তথ্য তালাশেও তৎপর বোর্ডের দুর্নীতি দমন শাখা।
এই ব্যবসায়ীর কর্মপন্থায় কিছু অভিনবত্ব আছে বলেও জানা যাচ্ছে। এমনভাবে কাজ করছেন যাতে সন্দেহ না হয়। অলঙ্কার-সহ নানা বহুমূল্য উপহারের লোভ দেখিয়ে কার্যসিদ্ধির চেষ্টা চলছে বলে জানতে পেরেছে বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখা।
জানা গিয়েছে, ওই ব্যক্তি আইপিএলের সঙ্গে সরাসরি যুক্ত থাকা লোকজনদের সঙ্গে আলাপ জমাচ্ছেন। টার্গেটে থাকা প্লেয়ার, সাপোর্ট স্টাফদের সঙ্গে ভাব জমিয়ে তাঁদের প্রাইভেট পার্টিতে ডাকছেন। এমনকী ক্রিকেটার, কোচ বা সাপোর্ট স্টাফদের পরিবারের লোকজনকেও প্রলুব্ধ করার চেষ্টা চালাচ্ছেন ওই সন্দেহভাজন ব্যবসায়ী। কোনও আত্মীয় বিদেশে থাকলে তাঁর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাব জমাচ্ছেন।
আইপিএল দলের কর্ণধার, কোচ, সাপোর্ট স্টাফ, ধারাভাষ্যকারদের আত্মীয়রাও ওই ব্যবসায়ীর সম্ভাব্য টার্গেটে রয়েছেন বলে দু্নীতি দমন শাখার কাছে খবর এসেছে। তাঁদের বিভিন্ন অলঙ্কারের দোকান থেকে শুরু করে অভিজাত হোটেলে নিয়ে যাওয়া হচ্ছে।
প্রযুক্তির উন্নতির ফলে দুর্নীতি দমন শাখার কাজ করা চ্যালেঞ্জিং হয়ে গিয়েছে। সে কথা বিভিন্ন দলকে জানানোও হয়েছে। তারই মধ্যে হায়দরাবাদের সন্দেহভাজন ব্যবসায়ীর গতিবিধির কথা প্রকাশ্যে এসে গেল। ক্রিকেটকে কলঙ্কমুক্ত রাখতে বিসিসিআই সকলের সাহায্য নিয়েই এই ধরনের দুর্নীতিমূলক কার্যকলাপ রুখতে জিরো টলারেন্স নীতি নেবে বলেই জানা যাচ্ছে।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications