Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: চলতি আইপিএলে ইনিংসে প্রথমবার পাঁচ উইকেট দখল যশের, সেরা বোলিং ফিগারের রেকর্ড কার দখলে?

IPL 2024: চলতি আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের যশ ঠাকুরই প্রথম বোলার হিসেবে ইনিংসে পাঁচ উইকেট দখল করলেন। গতকাল লখনউয়ে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে।

বিদর্ভের পেসার কেরিয়ারের সেরা বোলিং ফিগার সুনিশ্চিত করলেন শুভমান গিল-সহ পাঁচ ব্যাটারকে ফিরিয়ে। লখনউয়ে খেলা তিনিই প্রথম ভারতীয় পেসার যিনি কোনও ম্যাচে পাঁচ শিকার ঝুলিতে পুরলেন।

IPL 2024

আইপিএলে সেরা বোলিং ফিগারের রেকর্ডটি অবশ্য রয়েছে আলজারি জোসেফের দখলে। ২০১৯ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে নেমে হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জোসেফ ১টি মেডেন-সহ ৩.৪ ওভারে ১২ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন।

আইপিএলে আরও ২ বোলারের ইনিংসে ছয় উইকেট রয়েছে। ২০০৮ সালে প্রথম আইপিএলে জয়পুরে রাজস্থান রয়্যালসের সোহেল তনভীর চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৪ ওভারে ১৪ রান দিয়ে ছয় উইকেট নিয়েছিলেন। ২০১৬ সালে রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে বিশাখাপত্তনমে সানরাইজার্সের বিরুদ্ধে অ্যাডাম জাম্পা ৬ উইকেট নেন ৪ ওভারে ১৯ রান দিয়ে।

ভারতীয়দের মধ্যে আইপিএলে সেরা বোলিংয়ের নজির রয়েছে অনিল কুম্বলের দখলে। ২০০৯ সালে কুম্বলে কেপ টাউনে আরসিবির হয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১টি মেডেন-সহ ৩.১ ওভারে ৫ রানের বিনিময়ে নেন ৫ উইকেট। ভারতীয় পেসারদের মধ্যে সেরা বোলিংয়ের নিরিখে গত বছর জসপ্রীত বুমরাহকে টেক্কা দেন আকাশ মাধওয়াল।

২০২২ সালে বুমরাহ ডিওয়াই পাতিল স্টেডিয়ামে কেকেআরের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১টি মেডেন-সহ ৪ ওভারে ১০ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন। গত বছর মুম্বই ইন্ডিয়ান্সেরই আকাশ মাধওয়াল চেন্নাইয়ে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৩.৩ ওভারে ৫ রানে ৫ উইকেট নিয়ে আইপিএলে সেরা বোলিং ফিগারের প্রথম পাঁচ থেকে ছিটকে দেন বুমরাহকে।

এ ছাড়াও আইপিএলে আর যে বোলাররা ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন তাঁরা হলেন ইশান্ত শর্মা, লাসিথ মালিঙ্গা, অঙ্কিত সিং রাজপুত, মার্ক উড, আন্দ্রে রাসেল, রবীন্দ্র জাদেজা, জেমস ফকনার, অমিত মিশ্র, অ্যান্ড্রু টাই, হরভজন সিং, ওয়ানিন্দু হাসারঙ্গা।

সুনীল নারিন, ভুবনেশ্বর কুমার, বরুণ চক্রবর্তী, মুনাফ প্যাটেল, লক্ষ্মীপতি বালাজি, দিমিত্রি মাসকারেনহাস, জয়দেব উনাদকাট, অর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল আইপএল ম্যাচে পাঁচটি করে উইকেট দখলের কীর্তি গড়েছেন। ফকনার, ভুবনেশ্বর ও উনাদকাট দু-বার করে ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন আইপিএলে।

গত বছরের আইপিএলে আকাশ মাধওয়াল (মুম্বই ইন্ডিয়ান্স), মোহিত শর্মা (চেন্নাই সুপার কিংস), মার্ক উড (লখনউ সুপার জায়ান্টস) ও ভুবনেশ্বর কুমার (সানরাইজার্স হায়দরাবাদ) ইনিংসে পাঁচ উইকেট নেন। মার্ক উডের পর লখনউ সুপার জায়ান্টসের দ্বিতীয় তথা প্রথম ভারতীয় পেসার হিসেবে যশ ঠাকুর গতকাল নেন পাঁচ উইকেট (৩.৫-১-৩০-৫)।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+