IPL 2024: দুরন্ত পারফরম্যান্সের মধ্যেও দুর্বলতা আছে বেশ কিছু জায়গায়, ফাইনালের আগে নাইটদের ফোকাসে কোন বিষয়গুলি?
২০২১ সালের পর আবার আইপিএল ফাইনালে উঠেছে কেকেআর। দশ বছর পর ট্রফি জয়ের হাতছানি নাইটদের সামনে, এবারের টুর্নামেন্টে শুরু থেকেই দাপুটে পারফরম্যান্স করেছে কেকেআর। গ্রুপ পর্বে শীর্ষে থেকেই প্লে-অফে প্রবেশ করেছিল শ্রেয়স আইয়ারের দল। কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে ৩৮ বল বাকি থাকতে ৮ উইকেটে জয় পেয়ে ফাইনাালের টিকিট নিশ্চিত করেছে নাইটরা।
আগামী রবিবার আইপিএল ফাইনাশল খেলতে নামছে কেকেআর। আইপিএল ফাইনালে নামার আগে আত্মবিশ্বাসী কেকেআর শিবির। দুরন্ত পারফরম্যান্স করেই কেকেআর ফাইনালে উঠেছে, কিন্তু খেতাব জয়ের ম্যাচে প্রতিপক্ষ যেই হোক না কেন কেকেআরকে কিন্তু কয়েকটি বিষয়ে নজর রাখত হবে।

কিন্তু কোয়ালিফায়ারের ম্যাচে এই জুটি নির্ভরতা দিতে পারেননি। হায়দরাবাদের বিরুদ্ধে ওপেনিং জুটিতে উঠে ৪৪ রান। ১৪ বলে ২৩ রান করে (দুটি করে চার ছক্কা সহযোগে) আউট হন গুরবাজ। নারিনও খুব বড় রান পাননি। ৪টি চারের সাহায্যে ১৬ বলে ২১ রান করে আউট হয়েছিলেন নারিন। ফাইনালে ওপেনিং জুটি ফ্লপ করলে সমস্যাতে পড়তে পারে কেকেআর। ফলে সল্ট-নারিনের ওপেনিং জুটির দিকে নজর দিতে হবে।
সল্ট না থাকায় মিডল অর্ডারকে বাড়তি দায়িত্ব নিতে হবে কোয়ালিফায়ার ম্যাচের মতোই জ্বলে উঠতে হবে ভেঙ্কটেশ ও শ্রেয়স আইয়ারকে। গ্রুপ পর্বে নাইটদের মিডল অর্ডারে ধারাবাহিকতার একটা লক্ষ্ণণ দেখা গিয়েছিল। সেই ধারা কাটিয়ে উঠতে হবে মিডল অর্ডারের ব্যাটারদের।
ফিল্ডিংয়ের মান আরও উন্নত করতে হবে, গ্রুপ পর্বের ম্যাচগুলিতে ক্যাচ ফস্কানোর প্রবণতা দেখা গিয়েছিল। যদিও পরের দিকে এই রোগ অনেকটাই কাটিয়ে উঠে নাইটরা। কিন্তু ফাইনালের মতো ম্যাচে একটা ক্যাচ মিস কিন্তু ট্রফি থেকেই দূরে ঠেলে দিতে পারে নাইটদের। ফলে এই বিষয়টিতে নজর রাখতে কেকেআর থিঙ্ক ট্যাঙ্ককে।
স্টার্ক নির্ভরতা কমাতে হবে। কেকেআরের পেস আক্রমণ বড্ড বেশি স্টার্ক নির্ভর। স্টার্ক ফ্লপ করলে সমস্যায় পড়তে পারে নাইটরা। সেক্ষেত্রে কোয়ালিফায়ার ম্যাচের মতোই পারফরম্যান্স করতে হবে বৈভব অরোরা, হর্ষিত রানাদের। রাসেলকে বল হাতে আরও বেশি কার্যকরী ভূমিকা নিতে হবে।












Click it and Unblock the Notifications