IPL 2024: টিকে থাকার লড়াইয়ে কেকেআরের বিরুদ্ধে আরসিবি, তাপপ্রবাহে ইডেনে ফোকাসে বিরাট-নারিন ডুয়েল

IPL 2024: আইপিএলে কাল ইডেনে কলকাতা নাইট রাইডার্স খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। আরসিবির কাছে এই দ্বৈরথ টিকে থাকার। কেকেআরের কাছে প্লে-অফের সম্ভাবনা উজ্জ্বল করার।

আজ দিল্লি ক্যাপিটালসকে সানরাইজার্স হারিয়ে দিলে ১০ পয়েন্টে পৌঁছে কেকেআরকে তিনে নামিয়ে দেবে। সেক্ষেত্রে কাল জিতলে ফের কেকেআর দখলে নেবে দুই নম্বর জায়গাটি।

IPL 2024

গতকালের পর আজও ইডেনে অনুশীলন করেছে নাইট ব্রিগেড। গতকাল কলকাতায় পৌঁছনোর পর আজই প্রথম অনুশীলনে নামল আরসিবি। বিরাট কোহলিকে আগের ম্যাচের শেষে বুকে জড়িয়ে ধরেছিলেন কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর। আজও ইডেনে গম্ভীর ও কোহলির কিছুক্ষণ কথা হলো।

বিরাট কোহলি ছিলেন ফুরফুরে মেজাজেই। নাইটদের আবদার রেখে ব্যাটে সইও করলেন। চলতি আইপিএলে কমলা টুপি নিজের দখলেই রেখেছেন কোহলি। কালকের ম্যাচে কোহলি বনাম স্টার্ক এবং কোহলি বনাম সুনীল নারিন দ্বৈরথ দেখার অপেক্ষা করছেন ক্রিকেটপ্রেমীরা।

২০২০ সাল থেকে আইপিএলে স্পিনারদের বিরুদ্ধে কোহলির স্ট্রাইক রেট ১১৩.৫২ হলেও পেসারদের বিরুদ্ধে তা ১৪৫.৭৯। যদিও এবারের আইপিএলে স্পিনারদের কোহলির স্ট্রাইক রেট ১৩০.০৯। নারিনের বিরুদ্ধে আগের ম্যাচে তিনি ১২ বলে ২১ করেছিলেন। নারিন কোহলিকে আইপিএলে চারবার আউট করেছেন, বিরাট নারিনের ১৫৭ বল খেলে করেছেন ১৬২।

নারিনের বিরুদ্ধে ফাফ দু প্লেসির স্ট্রাইক রেট ৭৭.১৪, দীনেশ কার্তিকের ১১৯.২৯। চলতি আইপিএলে ব্যাট হাতে সাফল্যের পাশাপাশি বল হাতে নারিন ৬ ম্যাচে ৭ উইকেট তুলে নিয়েছেন। অন্যদিকে, ইডেনে বিরাট কোহলির আইপিএল শতরানও আছে। ফলে কাল উপভোগ্য ডুয়েল হবে।

ইডেনের উইকেট সাধারণভাবে হাই স্কোরিং হয়। গত রবিবার বিকেল সাড়ে তিনটের ম্যাচে লখনউ সুপার জায়ান্টস ১৬১ রান করেছিল ৭ উইকেট হারিয়ে। কেকেআর ২৬ বল বাকি থাকতে জেতে ৮ উইকেটে। কাল খেলা শুরুর সময় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সঙ্গে আপেক্ষিক আর্দ্রতা। ফলে টস জেতা দল ব্যাট করতেই পছন্দ করবে। দুই দলেই পরিবর্তনের সম্ভাবনা কম।

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য দল- ফিল সল্ট (উইকেটকিপার), সুনীল নারিন, অঙ্গকৃষ রঘুবংশী, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রামনদীপ সিং, মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা। বোলিংয়ের সময়- বৈভব অরোরা।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য দল- বিরাট কোহলি, ফাফ দু প্লেসি (অধিনায়ক), উইল জ্যাকস, রজত পাটীদার, সৌরভ চৌহান, দীনেশ কার্তিক (উইকেটকিপার), মহীপাল লোমরর, অনুজ রাওয়াত, আকাশ দীপ বা বিজয়কুমার ভিশাক, রিস টপলি, লকি ফার্গুসন। বোলিংয়ের সময়- ময়াঙ্ক ডাগর বা যশ দয়াল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+