IPL 2024: স্ট্রাইক রেট নিয়ে ফের সরব হলেন কোহলি, রুসোকে জবাব দিলেন নিজের স্টাইলেই, দেখুন ভিডিও
ব্যাট হাতে রান পেলেও এবারের আইপিএলে স্ট্রাইকরেট নিয়ে বার বার সমালোচনার মুখে পড়তে হয়েছে বিরাট কোহলিকে। তাঁর মন্থর ব্যাটিং নিয়ে প্রথম থেকেই সমালোচনা হচ্ছে। আইপিএলের ইতিহাসে স্ট্রাইক রেটের নিরিখে তিনি মন্থরতম শতরান করেছেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কটাক্ষের শিকারও হতে হয়েছে বিরাট কোহলিকে। পাঞ্জাবের বিরুদ্ধে রান পেলেও প্রশ্নের মুখে তাঁর স্ট্রাইক রেট।
বৃহস্পতিবার পাঞ্জাবের বিরুদ্ধে বিরাট ৩২ বলে হাফসেঞ্চুরি করেন। আউট হলেন ৪৭ বলে ৯২ রান করে। এই ইনিংসে মেরেছেন সাতটি চার, ৬টি ছয়। স্ট্রাইক রেট ১৯৫.৭৪। এবারের আইপিএলে প্রথম ব্যাটার হিসেবে তিনি ৬০০ রান করার মাইলফলক স্পর্শ করেছেন। ১২ ম্যাচে তাঁর রয়েছে ৬৩৪ রান, গড় ৭০.৪৪। স্ট্রাইক রেট ১৫৩.৫১।

কোহলি আরও বলেন, 'নতুন বল খেলার সময় পিচে দু'রকম গতি আছে মনে হচ্ছিল। প্রথম দিকে সুইংও হচ্ছিল। ২৩০ বা তার বেশি রান এই পিচে বেশ ভাল বলে মনে হয়েছিল আমাদের। সেই রান তোলার লক্ষ্য নিয়ে ব্যাট করেছি আমরা। শেষ ওভারে হর্ষল পটেল একটু সমস্যায় ফেলেছে। না হলে ২৫০ রান হয়ে যেত।''
গুজরাতের বিরুদ্ধে ম্যাচের পর সমালোচকদের বিরুদ্ধে মুখ খুলে বিতর্কের আগুনে ঘি ঢাললেন কোহলি।এই ছয়ের ফলে রোহিত শর্মার দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে টি২০-তে চারশোটি ছয় মারার নজির স্পর্শ করলেন কোহলি। বিরাট কোহলি একমাত্র ভারতীয় ব্যাটার যিনি টি২০ ক্রিকেটে ১২৫০০ রান করলেন। এরআগে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ১২ হাজার রান করেছিলেন এবার ১২৫০০ রানও করলেন।
For Every Action There Is Equal And Opposite Reaction 💯💯💯
— 𝘚𝘸𝘦𝘵𝘩𝘢™ (@Swetha_little_) May 9, 2024
What A Electrifying RunOut⚡⚡⚡
KING KOHLI MANIA EVERYWHERE ON THE FIELD♥♥♥#RCBvPBKS #ViratKohli #PBKSvsRCB pic.twitter.com/xEB3YJtUxw
এদিকে মাঠে জমে গেল কোহলি বনাম রুসো। পাঞ্জাবের রাইলি রোসো আরসিবির বিরুদ্ধে অর্ধশতরান করার পর তা সেলিব্রেশন করেছিলেন গান-শটের মাধ্যমে। ২৭ বলে ৬১ রান করেন রুসো। পাঞ্জাব ব্যাটার আউট হতেই আনন্দে ফেটে পড়েন বিরাট এবং তাঁর উইকেট সেলিব্রেটও করেন। ঠিক তখনই বিরাট তাঁর মতো অঙ্গভঙ্গি করেন।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications