Most Catches In IPL: রায়নার বিরাট রেকর্ড ভাঙতে চার কদম দূরে কোহলি, আইপিএলে ক্যাচ ধরার নিরিখে এগিয়ে কারা?
Most Catches In IPL: আইপিএল শুরু ২২ মার্চ। তার আগে শীঘ্রই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরে যোগ দেবেন বিরাট কোহলি। এবারের আইপিএলে অনন্য নজির গড়ার হাতছানি বিরাটের সামনে।
আইপিএলে ৭২৬৩ রান করে কোহলি সর্বাধিক রানের মালিক। এ ছাড়াও একাধিক রেকর্ড রয়েছে তার নামের পাশে।

আইপিএলে ২৫০টি ম্যাচ খেলার নজির রয়েছে মহেন্দ্র সিং ধোনির। রোহিত শর্মা, বিরাট কোহলি, এমনকী দীনেশ কার্তিকও এবার আইপিএলে নিজেদের ২৫০তম ম্যাচ খেলে ফেলতেই পারেন। তবে তারই মধ্যে বিরাট নিজের দখলে নিতে পারেন সুরেশ রায়নার রেকর্ড।
রায়নার এই রেকর্ডটি কিন্তু ব্যাটার হিসেবে গড়া নয়। ফিল্ডার রায়নাকে এবার ছাপিয়ে যেতেই পারেন কিং কোহলি। সুরেশ রায়না আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ১০৯টি ক্যাচ ধরেছেন। ম্যাচে সর্বাধিক ক্যাচ ধরার সংখ্যা ৩। রায়না ছাড়া আর ২ জন ক্রিকেটার ১০০-র বেশি ক্যাচ ধরেছেন আইপিএলে।
বিরাট কোহলি ১০৬টি ক্যাচ ধরেছেন এখনও পর্যন্ত। রায়নার মতো তিনিও ম্যাচে সর্বাধিক তিনটি ক্যাচ তালুবন্দি করেছেন। ফলে এবার আর চারটি ক্যাচ ধরলেই আইপিএলে সর্বাধিক ক্যাচ তালুবন্দি করার কীর্তির অধিকারী হবেন বিরাট। কায়রন পোলার্ড ১০৩টি ক্যাচ ধরেছেন আইপিএলে, ম্যাচে সর্বাধিক ২।
রোহিত শর্মা আর ২টি ক্যাচ ধরতে পারলেই আইপিএলে শততম ক্যাচ দখলের নজির গড়বেন। রবীন্দ্র জাদেজার এই মাইলস্টোন স্পর্শের জন্য ৩টি ক্যাচ প্রয়োজন। শিখর ধাওয়ান আইপিএলে ৯৬টি ক্যাচ ধরেছেন। এই তিন ক্রিকেটারই এবারের আইপিএলে শততম ক্যাচ ধরা ফিল্ডারের তালিকায় নিজেদের নাম যুক্ত করে ফেলতে পারেন।
এবি ডি ভিলিয়ার্স আইপিএলে ৯০টি ক্যাচ ধরেছেন। মণীশ পাণ্ডে ও ডেভিড ওয়ার্নার ধরেছেন ৮১টি করে ক্যাচ। ডোয়েইন ব্র্যাভো ৮০, ফাফ দু প্লেসি ৭৩, ডেভিড মিলার ৭০, অজিঙ্ক রাহানে ৬৯, হার্দিক পাণ্ডিয়া ৬৫ ও সূর্যকুমার যাদব ৬৪টি ক্যাচ ধরেছেন।












Click it and Unblock the Notifications