IPL 2024: তীব্র লড়াইয়ের মধ্যেও ঈশান্ত-বিরাটের ‘টক্কর’ বিনোদনের টাটকা বাতাস, চিপকে জমজমাট ধোনি-রায়নার যুগলবন্দি
আইপিএল মানে শুধু কাপ জয়ের লড়াই নয়, তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও থাকে ভরপুর বিনোদন। কঠিন ম্যাচ চলাকালনী বা খুব সিরিয়াস সময়ে ক্রিকেটাররা এমন কিছু কর্মকাণ্ড করেন যা হাসি-মজার উপাদান দেয় দর্শক থেকে সমর্থকদের। রবিবার আরসিবি বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচেও হোক বা সিএসকে বনাম রাজস্থান ম্যাচে উভয় খেলাতেই এমন কিছু দৃশ্যের অবতারণা হল তা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
প্রথমেই আসা যাক দিল্লি বনাম আরসিবি ম্যাচের কথায়। প্লে-অফের লড়াইয়ে থাকা এই দুই দলের কাছেই রবিবারের ম্যাচ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিল্লিকে ৪৭ রানে হারিয়ে প্লে-অফের লড়াইয়ে নিজেদের ভাসিয়ে রাখতে সক্ষম হয়েছে বেঙ্গালুরু। তবে এই ম্যাচে নজর কাড়লেন দুই দিল্লিবাসী ঈশান্ত শর্মা এবং বিরাট কোহলি।

প্রথম ওভারে ঈশান্তের শেষ বলে একটি ছক্কা হাঁকান কোহলি। ইনিংসের চতুর্থ ওভারে দ্বিতীয়বার বল করতে আসেন ঈশান্ত। তাঁর প্রথম বলে চার ও দ্বিতীয় বলে ছক্কা মারেন কোহলি।কিন্তু ১৩ বলে ২৭ রান করে ঈশান্ত শর্মার বলে অভিষেক পোড়েলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন কোহলি।
আইপিএল ইতিহাসে এই প্রথমবার ঈশান্ত শর্মা বিরাট কোহলির উইকেট শিকার করলেন। বিরাট যখন আউট হয়ে ফিরে যাচ্ছিলেন, সেইসময় ঈশান্ত তাঁকে হাসতে হাসতে কিছু একটা বলেন এবং হালকা একটা ধাক্কাও দেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। অন্যদিকে দিল্লির হয়ে যখন ঈশান্ত শর্মা ব্যাট করতে নামেন তখন পাল্টা দিলেন কোহলিও। তবে পুরোটাই মজার ছলে।
Aajkal ke West Delhi ke ladke 😂 pic.twitter.com/YmaZdGUMEA
— Delhi Capitals (@DelhiCapitals) May 12, 2024
কোহলি এবং ঈশান্ত দুই জনেই পশ্চিম দিল্লির বাসিন্দা। এই ম্যাচে যেন প্রথম জীবনে খেলার দিনগুলিতে ফিরে যান। ভারতীয় দলের হয়েও কোহলির নেতৃত্বে খেলেছেন ঈশান্ত। দুজনের মধ্যে মজার বাকবিতণ্ডা সোশ্যাল মিডিয়ায় একটি মেম ফেস্টের জন্ম দিয়েছে।
#YellorukkumThanks for making our day! 💛#WhistlePodu 🦁💛
— Chennai Super Kings (@ChennaiIPL) May 12, 2024
pic.twitter.com/8mmE0jCwzd
অন্যদিকে চিপকে জমজমাট ধোনি-রায়নার যুগলবন্দি। ম্যাচ শেষে ধোনির সঙ্গে সবথেকে বেশি নজর কাড়ে সুরেশ রায়নার সময়। ধোনি সমর্থকদের দিকে বল দেওয়ার সময় তাঁর কাছে আসেন সুরেশ রায়না। হলুদ কোর্ট পরা রায়নাকে দেখে জড়িয়ে ধরেন ধোনি। এরপর ধোনি তাঁর হাতে থাকা ব্যাটটা রায়নাকে দিয়ে দেন এবং বলেন বলটা দর্শকদের দিকে মারতে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications