IPL 2024: চিন্নাস্বামীর পর ইডেন, বিবাদ ভুলে হাসি-মজায় মাতলেন কোহলি-গম্ভীর, রইল ভিডিও

কলকাতা ভালোবাসার শহর। ইডেন গার্ডেন্স ভালোবাসার মাঠ। এই শহর এই মাঠ দূরত্ব ঘুচিয়ে একে অপরকে কাছে টেনে নেয় পুরানো বিবাদ ভুলে গিয়ে যুযুধান দুই পক্ষকে। রবিবার ভরা গ্রীষ্মের দুপুরে ক্রিকেটের নন্দন কাননে কেকেআরের বিরাট ম্যাচ। আরসিবির মুখোমুখি হচ্ছে নাইটরা। একেই কলকাতার পারদ ছুঁয়েছে ৪২ ডিগ্রি, তার উপর এই ম্যাচ ঘিরে ময়দানে উত্তেজনার পারদ বেড়েছে আরও কয়েক গুণ। কিন্ত ম্যাচের আগের দিন ইডেনে নিজেদের উষ্ণতায় জ‌ল‌ ঢেলে দিলেন গৌতম গম্ভীর -বিরাট কোহলি।

সূচনাটা হয়েছিল চিন্নাস্বামীতে। অতীতের যাবতীয় তিক্ততা বিতর্ক ভুলে একে অপরের কাছাকাছি এসেছিলেন বিরাট গম্ভীর। চিন্নাস্বামী দেখেছিল সম্পূর্ণ অন্যচিত্র। কোহলি-গম্ভীর কাছাকাছি এলেয়ন। না তাদের মধ্যে কোনও বাগ বিতন্ডা হল না। বরং এ যেন মধুরেন সমাপয়। জলপানের বিরতিতে মাঠে প্রবেশ করেছিলেন গম্ভীর। গম্ভীর কোহলির কাছে চলে গেলেন এবং দুজনেই একে জড়িয়ে ধরে একে অপরের সাথে কথা বললেন।

Virat Kohli and Gautam Gambhir

এবার স্থান ইডেন। ইডেনে রবিবার দুপুরের ম্যাচ। দিনের ম্যাচের তাপ বাড়বে বিরাট কোহলি মাঠে নামলেই। তার আগের দিন অবশ্য শান্ত পরিবেশ। বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর পাশাপাশি দাঁড়িয়ে আড্ডা মারছেন! বিশ্বাস না হওয়ার মতোই যেন।

অন্তত গত কয়েক বছরের দুই জনের যা সম্পর্ক তাতে এই দৃশ্য কল্পনার অতীত। এটাই ক্রিকেট, যেন বিতর্ক সংঘাত যেন পদ্ম পাতায় জল। আজ আছে কাল নেই। সম্পর্ক যে চিরস্থায়ী। কোহ‌লি গম্ভীর সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েই সেই বার্তায় দিলেন। চিন্নাস্বামী থেকে ইডেন সাক্ষী থাকল এক নতুন অধ্যায়ের।


ইডেনে কেরিয়ারে প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি বিরাট কোহলির। প্রিয় ইডেনে এসে গম্ভীর কোহলিও যেন বললেন শোনো আমরা কি সবাই বন্ধু হতে পারি না। কেকেআরের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় গম্ভীর কোহলির হাসি মজার ভিডিও পোস্ট করা হয়েছে।সঙ্গে ফসিলস ব্যান্ড-রূপম ইসলামের গান শোনো আমরা কি সবাই বন্ধু হতে পারি না? এক কথায় পিকচার পারফেক্ট।

গম্ভীর ও কোহলির বিবাদ নতুন নয়। গম্ভীর যখন কেকেআরের অধিনায়ক তখনই একটি ম্যাচে মাঠে লেগে গিয়েছিল দুই ক্রিকেটারের। মাঠে তর্কের পরে ডাগ আউটে ফিরে চেয়ারে লাথি মারতেও দেখা গিয়েছিল গম্ভীরকে। পরে গত মরশুমে গম্ভীর লখনউয়ের মেন্টর থাকাকালীন একটি ম্যাচে দু'জনের মধ্যে বিবাদ হয়। কিনউ ময়দানে যে কোনও কিছুই স্থায়ী নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+