Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: ব্যাট হাতে নামলেই বিস্ফোরণ ঘটাচ্ছেন, কমলা টুপির লড়াইয়ে কোহলিকে চ্যালেঞ্জ জানাচ্ছেন হেড

আইসিসি টুর্নামেন্ট হোক বা আইপিএল ব্যাট হাতেই নামলেই দানবীয় রূপ নিচ্ছেন ট্রাভিস হেড। এবারের আইপিএল সানরাইজার্স হায়দরাবাদের অজি তারকা ব্যাট হাতে নামলেই ঝড় তুলছেন। প্রতিপক্ষ বোলারদের কাছে আতঙ্কের কারণ হয়ে উঠেছেন হেড। একের পর এক বিধ্বংসী ইনিংস খেলে আইপিএলে কমলা টুপির লড়াইয়েও ঢুকে পড়েছেন হেড।

শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অল্পের জন্য শতরান হাতছাড়া করেন হেড। ৩২ বলে ৮৯ রান করে আউট হন। বিধ্বংসী ইনিংসে ছিল ৬টি ছয়, ১১টি চার। । যে দিকে পেরেছেন, মুড়ি মুড়কির মতো ছয় মেরেছেন, শুরু করেছিলেন আরসিবির বিরুদ্ধে, দিল্লির বিরুদ্ধেও একই রূপ ধারণ করলেন হেড। ৬ ম্যাচ খেলে ট্রাভিস হেডের ‌নামের পাশে ৩২৪ রান। কলমা টুপির লড়াইয়ে দ্বিতীয় স্থানে আছেন হেড। ৭ ম্যাচে ৩৬১ রান করা কোহ‌লি শীর্ষস্থান বজায় রেখেছেন।

Travis Head

যে আক্ষেপ আইপিএল দুনিয়ার ছিল তা একেবারে পুষিয়ে দিচ্ছেন যেন। আইপিএল যেন পেয়ে গেল নতুন ক্রিস গেইলকে। ট্রাভিস হেডকে আলোচনার অন্ত নেই। তাঁর ডায়েট চার্ট জানা নেই, তবে চার-ছয় যে তাঁর প্রিয় খাবার হয়ে উঠেছে।

শনিবার হেড ২৬ বলে ৮৪ রান করেছেন দলের ইনিংসের প্রথম ৬ ওভারে। পাওয়ার প্লেতে হায়দরাবাদের কোনও ব্যাটারের করা এটাই সর্বোচ্চ রানের নজির। তিনি ভেঙে দিয়েছেন স্বদেশীয় ডেভিড ওয়ার্নারের রেকর্ড। ২০১৯ সালে কেকেআরের বিরুদ্ধে পাওয়ার প্লেতে ২৩ বলে ৬২ রান করেছিলেন ওয়ার্নার।

আইসিসি টুর্নামেন্টে তিনি ব্যাট হাতে নামলেই ভারতীয় বোলারদের আতঙ্কের কারণ হয়ে উঠেছেন। ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, রবীন্দ্র জাডেজাদের বিরুদ্ধে বিধ্বংসী ১৬৩ রানে অস্ট্রেলিয়ার জয়ের ভিত গড়ে দিয়েছিলেন। হয়েছিলেন ম্যাচের সেরা। দেশকে ট্রফিও জিতিয়েছিলেন।

ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপ ফাইনালে ফের নায়ক হয়ে উঠেন হেড। ১২০ বলে ১৩৭ রানের ইনিংসে যসপ্রীত বুমরা, শামি, সিরাজদের বিধ্বস্ত করে ছেড়েছিলেন। গোটা টুর্নামেন্টে অপ্রতিরোধ্য দেখানো রোহিত শর্মার টিম ইন্ডিয়ার বিশ্বকাপের স্বপ্নকে একাই সবরমতীর জলে ভাসিয়ে দিয়েছিলেন হেড। অস্ট্রেলিয়াকে করেছিলেন বিশ্বচ্যাম্পিয়ন। ফের ম্যাচের নায়ক তিনিই।

এবার আইপিএলের মঞ্চেও ট্রাভিস হেড তাঁর ব্যাটিং দক্ষতার প্রমাণ রাখছেন। টেস্ট একদিনের মতোই টি২০ ক্রিকেটেও ব্যাট হাতে তিনি কতটা সাবলীল তার প্রমাণ দিচ্ছে‌ন আইপিএলের মঞ্চেই। সেই সঙ্গে অজি ম্যানেজমেন্টকেও ভরসা দিচ্ছেন টি২০ বিশ্বকাপের আগে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+