IPL 2024: ট্রাভিস হেড ও অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিং, টি২০-তে জোড়া নজির সানরাইজার্স হায়দরাবাদের

IPL 2024: সানরাইজার্স হায়দরাবাদের খেলা মানেই এখন রেকর্ডের ছড়াছড়ি। চলতি আইপিএলে ইতিমধ্যেই দু-বার অরেঞ্জ আর্মি দলগত সর্বাধিক রানের রেকর্ড গড়েছে।

আজ অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম ৬ ওভারেই টি২০ ক্রিকেটে দুটি ঈর্ষণীয় রেকর্ড নিজেদের দখলে নিল সানরাইজার্স হায়দরাবাদ।

IPL 2024

দিল্লি ক্যাপিটালস টস জিতে ফিল্ডিং নিয়েছিল। ৬ ওভারেই সানরাইজার্স হায়দরাবাদ পৌঁছে যায় বিনা উইকেটে ১২৫ রানে। ৫ ওভারে পূর্ণ হয় ১০০ রান। টি২০ ক্রিকেটে এত দ্রুত কোনও দল ১০০ রানে পৌঁছতে পারেনি (প্রতি বল ধরে যে ক্রিকেট ম্যাচের পরিসংখ্যান রয়েছে তার মধ্যে)।

গত বছর দক্ষিণ আফ্রিকা ৫.৩ ওভারে ১০০ রান পূর্ণ করেছিল। সেই নজিরও আজ ভেঙে গেল ট্রাভিস হেড ও অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে। আইপিএলে ২০১৭ সালে বেঙ্গালুরুতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১০৫ রান তুলেছিল প্রথম ৬ ওভারে। সেই নজির আজ টপকাল SRH।

আইপিএলে প্রথম ৬ ওভারের মধ্যে এই নিয়ে তৃতীয়বার কোনও দল ১০০ রানে পৌঁছল। ২০১৪ সালে ওয়াংখেড়েতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংস তুলেছিল ১০০ রান। টি২০-তে ২০১৭ সালে নটিংহ্যামশায়ার নিজেদের মাঠে ডারহামের বিরুদ্ধে করেছিল ৬ ওভারে ১০৬। সেই রেকর্ডও আজ ভেঙে গেল।

খলিল আহমেদ প্রথম ওভারে দেন ১৯। দ্বিতীয় ওভারটি করতে গিয়ে ললিত যাদব দেন ২১। আনরিখ নরকিয়া তৃতীয় ওভারটি করেন, এই ওভারে আসে ২২ রান। চতুর্থ ওভার করতে যান ললিত, সেই ওভারে সানরাইজার্স তোলে ২১। কুলদীপ যাদব করেন পঞ্চম ওভার, তাতে আসে ২০ রান। ষষ্ঠ ওভারে মুকেশ কুমার দেন ২২।

৬ ওভারের শেষে ট্রাভিস হেড ১১টি চার ও ৬টি ছয়ের সাহায্যে ২৬ বলে ৮৪ রানে ব্যাট করছিলেন। অভিষেক শর্মা ২টি চার ও ৫টি ছয়ের সাহায্যে ১০ বলে ৪০ রান করে অপরাজিত ছিলেন। সপ্তম ওভারের প্রথম বলে অভিষেক ছক্কা হাঁকান। কিন্তু দ্বিতীয় বলে তাঁর উইকেট নেন কুলদীপ যাদব।

অভিষেক করেন ১২ বলে ৪৬। এই ওভারের শেষ বলে এইডেন মার্করামকে (৩ বলে ১)-ও সাজঘরে ফেরান কুলদীপ। সপ্তম ওভারে সানরাইজার্স ৮ রান তোলে, ২ উইকেট খুইয়ে। অষ্টম ওভারটিতে অক্ষর প্যাটেল প্রথম বল করতে গিয়ে ৫ রান দেন। নবম ওভারের প্রথম দুই বলে দুটি ছক্কা হাঁকান হেইনরিখ ক্লাসেন।

কিন্তু এই ওভারেও ফের আঘাত হানেন কুলদীপ। ট্রাভিস হেজ ৩২ বলে ৮৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন। দশম ওভারের প্রথম বলে ক্লাসেন ৮ বলে ১৫ রান করে আউট হন। অক্ষর প্যাটেলের বলে বোল্ড হয়ে। ৯.১ ওভারে ১৫৪ রানে চতুর্থ উইকেট হারায় সানরাইজার্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+