IPL 2024: বামপন্থী হয়ে ট্রফি জয়ের ধারা বজায় রাখলেন শ্রেয়স, ফাইনালে স্মৃতিদের সঙ্গে বিরাট মিল কেকেআরের
১০ বছরের অপেক্ষার অবসানের পর আইপিএল ট্রফি জিতেছে কেকেআর। সেইসঙ্গে অধিনায়ক হিসেবে প্রথমবার আইপিএল জিতলেন শ্রেয়স আইয়ার।২০২০ সালে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিয়ে ফাইনালে নিয়ে যান শ্রেয়স, তবে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সের কাছে পাঁচ উইকেটে হেরেছিল দিল্লি। তবে কলকাতাকে প্রথমবার ফাইনা লে তুলেই ট্রফি জেতালেন।
আইপিএলে। মাঠের পারফরম্যান্সের সঙ্গে জড়িয়ে থাকে রেকর্ড-পরিসংখ্যান, এমনকি কিছু সংস্কারও। যা নিকছ কাকতালীয় হলেও অনেক সময়ই মিলে যায়। বিগত ৬ বছর ধরেই কোয়ালিফায়ার ১ জয়ী দলই আইপিএল জিতছে। এবারও তার ব্যতিক্রম হল না। এমনকি ক্যাপ্টেনদের চ্যাম্পিয়ন্স লাকও দরকার হয় কাপ জয়ের জন্য।

২০২১ সালে কেকেআরের মর্গ্যান ডান দিকে থাকলেও সিএসকে দলের ধোনি ছিলেন বাম দিকে, চ্যাম্পিয়ন হয় চেন্নাই। ২০২২ সালে গুজরাতের হার্দিক ছিলেন বাম দিকে, রাজস্থানের সঞ্জ ছিলেন ডান পন্থী। কাপ জেতে গুজরাত। ২০২৩ এমনকি ২০২৪ সালেও একই ঘটনার পুনরাবৃত্তি হল।
এখানেই শেষ নয়, কোয়ালিফায়ার ১ জয়ী দলের আইপিএল জেতার রেকর্ডও ওবার বজায়থাকল। ২০১৮ সালে প্রথম কোয়ালিফায়ার জিতেছিল সিএসকে, হায়দরাবাদকে হারিয়ে আইপিএলও জেতে তারাই। এরপর ২০১৯ এবং ২০২০ সালে প্রথম কোয়ালিফায়ারের ম্যাচ জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স। তারাই ফাইনালে জয়ী হয়। একই ধারা লক্ষ্য করা গিয়েছিল ২০২১ সালেও। সেইবার প্রথম কোয়ালিফায়ার জিতেছিল সিএসকে।
ফাইনােলে কেকেআরকে হারিয়ে চতুর্থবারের খেতাব জিতেছিল চেন্নাই দল। ২০২২ সালে প্রথমবার আইপিএলে অন্তর্ভুক্ত হয়েই সরাসরি কোয়ালিফায়ার ১-এ খেলতে নামে গুজরাত টাইটান্স। সেই ম্যাচে রাজস্থান রয়্যা লসকে হারিয়ে ফাইনালে উঠে হার্দিক পাণ্ডিয়ার দল। ফাইনালেও রাজস্থানকে হারিয়ে প্রথমবারই খেতাব জেতে গুজরাত। ২০২৩ সালেও দেখা গিয়েছিল একই চিত্র। ২০২৪ সালেও ঘটল একই ঘটনা।
মহিলাদের প্রিমিয়ার লিগ এবং আইপিএল ফাইনালের মধ্যেও অদ্ভূত বেশ কিছু মিল আছে। আইপিএল ফাইনালে স্টার্কদের দাপটে মাত্র ১১৩ রানে গুটিয়ে যায় সানরাইজার্স , হায়দরাবাদ সব উইকেট হারায় ১৮.৩ ওভারে।প্রথমে ব্যাট করে ১১৩ রান করে মেগ ল্যানিংয়ের দিল্লি।দিল্লিও সেদিন ১৮.৩ ওভারে সব উইকেট হারিয়ে থেমে গিয়েছিল। এখানেই মিলের শেষ নয়। দিল্লি ও হায়দরাবাদ, দুদলের অধিনায়কই অস্ট্রেলীয়। দুজনেই টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।












Click it and Unblock the Notifications