IPL 2024: শাহরুখ খান থেকে বরুণ চক্রবর্তী, দেশের হয়ে খেলার আগেই নিলামে ঝড় তুলেছেন একাধিক ক্রিকেটার, রইল তালিকা
মঙ্গলবার আইপিএলের মিনি নিলাম। এই প্রথমবার বিদেশের মাটিতে হচ্ছে নিলাম অনুষ্ঠান। সব দলই অঙ্ক কষতে ব্যস্ত শেষ মুহূর্তে। এমনিতেই গত কয়েক সপ্তাহ আগেই ধরে রাখা ক্রিকেটারদের তালিকা বিসিসিআইয়ের কাছে জমা দিয়েছে দলগুলি। এবারের নিলামে উঠবেন ৩৩৩ জন ক্রিকেটার। এই ক্রিকেটারদের মধ্যে ২১৪ জন রয়েছেন ভারতীয় এবং ১১৯ জন বিদেশি ক্রিকেটার।
আন্তর্জাতিক ক্রিকেটে শুধু ভালো পারফরম্যান্স করা ক্রিকেটারই নন, একইসঙ্গে নিলামে চমক দেন দেশের হয়ে না খেলা ক্রিকেটাররাও। এরআগে আইপিএল নিলাম সাক্ষী থেকেছে এই ধরনের চমকপ্রদ ঘটনার। যেখানে দেখা গিয়েছে দেশের হয়ে ম্যাচ না খেলেও আইপিএলে রেকর্ড দাম পেয়েছেন ক্রিকেটাররা। রেকর্ড বুকের পরিসংখ্যান থেকে এমনই কিছু ক্রিকেটারদের তালিকা তুলে ধরা হল এই প্রতিবেদনে।

২০২১ সালের নিলামে এই তালিকায় সবার উপরে ছিলেন কে গৌথম।সিএসকে দল কর্ণাটকের ক্রিকেটারকে ৯.৫ কোটিতে দলে নিয়েছিল। কিন্তু সিএসকেতে সেভাবে দাগ কাটতেই পারেননি গৌথম। ২০২২ সালের আইপিএল নিলামের আগেই তাঁকে দল থেকে ছেড়ে দেয় সিএসকে। কর্ণাটকী ক্রিকেটারকে ৯০ লক্ষ টাকা দিয়ে দলে নেয় লখনউ।
২০২২ সালের নিলামে ভারতীয় অলদ রাউন্ডারদের মধ্যে ঝড় তুলে ছিলেন শাহরুখ খান। তামিলনাড়ুর এই ক্রিকেটার, দেশের জার্সিতে কোনও ম্যাচ খেলার সুযোগ পাননি, কিন্তু গতবারের নিলামে শাহরুখের জন্য জলের মতো টাকা খরচ করে প্রীতি জিন্টার দল। তাঁকে ৯.৫ কোটি টাকা দিয়ে দলে নেয় পঞ্জাব কিংস।
২০২৩ সালের আইপিএলে ভালো পারফরম্যান্স করার পর পঞ্জাব দল তাঁকে ছেড়ে দিয়েছে।এবার অনেকেরই অনুমান ফিনিশার শাহরুখকে নিয়ে আবারও দলগুলিকে ঝাঁপাতে পারে।এই তালিকায় একাধিক দলের নাম রয়েছে।
২০২২ সালের নিলামে ঝড় তুলেছিলেন রাহুল তেওটিয়া। ২০২১ সালে রাজস্থান রয়্যালস দলে ভাল পারফরম্যান্স করার পর ২০২২ সালের নিলামে ৯ কোটিতে তেওটিয়াকে দলে নেয় গুজরাত। ২০১৮ সালে নিলামের আলো কেড়ে নিয়েছিলেন ক্রুণাল পাণ্ডিয়া। ৮.৮০ কোটিতে ক্রুণালকে দলে নিয়েছিল মুম্বই। হার্দিকের ভাই তখনও দেশের হয়ে কোনও ম্যাচ খেলেননি।
২০১৯ সালের নিলামে আবার অ্যান ক্যাপ ক্রিকেটার বরুণ চক্রবর্তীকে দলে নিয়ে চমক দিয়েছিল কেকেআর। ২০ লক্ষ নুন্যতম দর থাকা বরুণকে ৮.৪০ কোটিতে দলে নেয় নাইটরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications