IPL 2024, SRH vs GT Updates: বৃষ্টিতে পণ্ড হায়দরাবাদ-গুজরাত দ্বৈরথ, শেষ চারে পৌঁছে গেল সানরাইজার্স

IPL 2024, SRH vs GT Updates: আইপিএলে আজ হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদ খেলতে নামছে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। জিতলেই নিশ্চিত হয়ে যাবে প্লে-অফ।

হায়দরাবাদে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। ফলে খেলা পণ্ড হয়ে গেলেও শেষ চার নিশ্চিত করে ফেলবে প্যাট কামিন্সের দল। গুজরাত টাইটান্স ইতিমধ্যেই বিদায় নিয়েছে। এই ম্যাচে স্কোর, টাটকা তথ্য ও পরিসংখ্যান ওয়ানইন্ডিয়া বাংলায়।

IPL 2024  SRH vs GT Updates              -

May 16, 2024, 10:25 pm IST

প্লে-অফে হায়দরাবাদ

বৃ্ষ্টিতে ধুয়ে গেল সানরাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাত টাইটান্স ম্যাচ। গুজরাতের টানা ২টি ম্যাচ বৃষ্টিতে পণ্ড। সানরাইজার্স হায়দরাবাদ তৃতীয় দল হিসেবে পৌঁছে গেল শেষ চারে। চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে যে কোনও একটি দল প্লে-অফে যাবে।
May 16, 2024, 7:54 pm IST

আবার বৃষ্টি

ফের বৃষ্টি নামল হায়দরাবাদে। বেশ জোরেই। পিচ ঢেকে দেওয়া হয়েছে। আউটফিল্ড ঢাকা হয়নি। ফলে টস ফের পিছিয়ে গেল। মাঠ না শুকালে টি২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে ঝুঁকি নেবে না কোনও দল।
May 16, 2024, 7:45 pm IST

টস রাত ৮টায়

নির্ধারিত সময়ের ৪৫ মিনিট দেরিতে শুরু হবে খেলা। রাত ৮টা ১৫ মিনিটে ম্যাচ শুরু হবে। টস রাত ৮টায়। মাঠকর্মীরা আউটফিল্ড শুকানোর কাজ চালাচ্ছেন।
May 16, 2024, 7:25 pm IST

বৃষ্টি থামল

হায়দরাবাদে বৃষ্টি থামায় পিচ ও মাঠের কভার সরানো হলো। তবে টস কখন তা এখনও জানানো হয়নি।
May 16, 2024, 7:04 pm IST

টস পিছিয়ে গেল

বৃষ্টির তীব্রতা বাড়ল হায়দরাবাদে। পিছিয়ে গেল টসের সময়।
May 16, 2024, 6:43 pm IST

পারস্পরিক দ্বৈরথের ফলাফল

আইপিএলে গুজরাত ও হায়দরাবাদ পরস্পরের মুখোমুখি হয়েছে ৪ বার। তিনটিতে জিতেছে গুজরাত টাইটান্স। ২০২২ সালে প্রথম সাক্ষাতে জয়লাভ করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। চলতি আইপিএলে গত ৩১ মার্চ প্রথম সাক্ষাতে ৫ বল বাকি থাকতে ৭ উইকেটে জিতেছিল গুজরাত টাইটান্স।
May 16, 2024, 6:42 pm IST

হায়দরাবাদে বৃষ্টি

হায়দরাবাদে হাল্কা বৃষ্টি হচ্ছে। মাঠের প্রায় পুরোটাই কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে। টস নির্ধারিত সময়ে হওয়া নিয়ে অনিশ্চয়তা। ম্যাচ পণ্ড হলে সানরাইজার্স হায়দরাবাদের পয়েন্ট হবে ১৫, তারা প্লে-অফ নিশ্চিত করে চলে আসবে তৃতীয় স্থানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+