IPL 2024: দলে রয়েছেন একাধিক তারকা, কীভাবে সামলাবেন? অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পরই অকপট শুভমান
ভারতীয় ক্রিকেটে প্রিন্সের উপাধি আগেই পেয়েছেন। হার্দিক পাণ্ডিয়া দল ছাড়ায় গুজরাতের অধিনায়ক পদে তৈরি হওয়া শূন্যস্থান পূরণও করলেন শুভমান গিল। এবার অধিনায়কত্বের নতুন ইনিংস শুরু করতে চলেছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। স্বপ্নপূরণের এক যাত্রা পথ গিলের কাছে। গুজরাত অধিনায়ক পর প্রথমবার মুখ খুললেন ক্যামেরার সামেন। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই শান্ত ভাবেই জানালেন নিজের মন কি বাত।
বুধবার গুজরাত টাইটান্স দলের পক্ষ থেকে নিজেদের সোশ্যাল মিডিয়ায় শুভমান গিলের একটি বক্তব্যের ভিডিও পোস্ট করেছে। সেখানে গুজরাত দলের অধিনায়ক হওয়ার পর নিজের মনে কথা তুলে ধরেছেন তরুণ এই তারকা ক্রিকেটার। অধিনায়কত্ব পেয়ে আর কী বলছেন শুভমান? বিস্তারিত তুলে ধরা হল এই প্রতিবেদনে।

শুভমান গিল বলেছেন, 'আইপিএল খেলার স্বপ্ন ছোটবেলা থেকেই দেখতাম। আমার বয়স যখন সাত বা আট বছর ছিল, তখন আইপিএল শুরু হয়। সেই সময় ক্রিকেটার হতে চাওয়া যে কোনও বালকের স্বপ্ন ছিল আইপিএল খেলা। এখন আমি শুধু আইপিএলে খেলছিই না, একটা দলের অধিনায়ক হয়েছি। আমার কাছে গোটা বিষষটা স্বপ্নের মতো মনে হচ্ছে।'
বয়স মাত্র ২৪। এই বয়সেই সাফ্যলের চূড়ায় ভারতের তারকা ওপেনার শুভমন গিল । ভবিষ্যতে ভারতের উজ্জ্বল নক্ষত্র হয়ে ওঠার সব রকম সম্ভাবনাও আছে তাঁর মধ্যে। পাশাপাশি তাঁর কাঁধে দেশের অধিনায়কত্বের ভারও আসতে পারে, আগামী দিনে। এ বার মসনদে বসলেন তিনি গুজরাতের আইপিএল দলে।
গুজরাত দলে আছেন কেন উইলিয়ামসন ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামির মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। টিমে ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ডেভিড মিলার। রশিদ খানও গুজরাতকে নেতৃত্ব দিয়েছেন। যদিও সবাইকে পিছনে ফেলে তরুণ গিলই পেয়েছেন নেতৃত্বের ভার।
এই প্রসঙ্গে গিল বলেন, 'প্রথম ম্যাচ খেলতে না নামা পর্যন্ত বিশ্বাস হবে না যে, আমি অধিনায়ক। আমাদের দলে একাধিক ভালো লিডার রয়েছেন, কেন উইলিয়ামসন থেকে শুরু করে রশিদ খান। এমনকি ডেভিড মিলার শামি ভাই আছেন, একইসঙ্গে ঋদ্ধিমান সাহাও আছেন, এরা প্রত্যেকেই নেতৃত্ব দিতে পারেন।'
😍 From a dreamy eyed fanboy of the IPL to a captain of the Gujarat Titans! Aapdo Shubman is raring to own his latest designation! Hear his first words from a brand new chapter... 💙#TitansFAM, ready for a new era of leadership? 💙#AavaDe pic.twitter.com/vmIN7I4LQY
— Gujarat Titans (@gujarat_titans) November 29, 2023
একইসঙ্গে শুভমান গিল উল্লেখ করেছেন, 'আমি যে সব অধিনায়কের হয়ে খেলেছি, তাঁদের থেকেই এই সব কিছু শিখেছি। সেই শিক্ষা আমার এই আইপিএলে কাজে লাগবে।
যদিও আমি মনে করি আসন্ন মরসুমটি আমাদের জন্য দারুণ কারতে চলেছে। একজন অধিনায়ক হিসাবে অভিজ্ঞতা অর্জন করতে চাই। অধিনায়কত্ব মানেই একটা বাড়তি দায়িত্ব। সেইসঙ্গে এটা পালন করার জন্য প্রয়োজন পড়ে শৃঙ্খলার।'
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications