IPL 2024: মুম্বই ইন্ডিয়ান্স রোহিতের অধিনায়কত্বেই আস্থা রাখল, ছাঁটাই আর্চার! সচিন-পুত্র অর্জুন কোথায় খেলবেন?
IPL 2024: গুজরাত টাইটান্স থেকে হার্দিক পাণ্ডিয়াকে মুম্বই ইন্ডিয়ান্স নিতে চলেছে। বিগত কয়েক দিন এই জল্পনা চলছিল। তবে ট্রেডিংয়ের মাধ্যমে হার্দিককে নেওয়ার পর এখনও বন্ধ হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। তবে ক্রিকেটারের আদান-প্রদান ঘটিয়েই তা করতে হবে।
আজ যে তালিকা প্রকাশ করা হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের তরফে তাতে বিশেষ চমক নেই। রোহিত শর্মার অধিনায়কত্বেই আস্থা রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে ছেড়ে দেওয়া হয়েছে জোফ্রা আর্চারের মতো তারকা ক্রিকেটারকে।

কেউ কেউ এখনও দাবি করছেন, হার্দিকের ঘর ওয়াপসির সম্ভাবনা শেষ হয়ে যায়নি। কেন না, এখনও দুটি দল একে অপরের মধ্যে ক্রিকেটার বদল করতে পারবে। সেক্ষেত্রে হার্দিক ফিরতেই পারেন মুম্বইয়ে। হার্দিক পুরানো দলে ফিরলে রোহিত শর্মা অধিনায়ক থাকবেন কিনা তা নিয়েও চর্চা চলছিল। কিন্তু মুম্বই রোহিতের নাম রেখেছে অধিনায়ক হিসেবে।
ক্রিকেট মহল মনে করছে, রোহিতের পর হার্দিকের হাতেই মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সির ভার তুলে দিতে চাইছেন দলের কর্ণধাররা। ২০২৪-এ না হলেও হার্দিককে ২০২৫ সালের জন্য মেগা নিলাম থেকে নিয়েও অধিনায়ক করে দেওয়ার সুযোগ থাকবে। অর্জুন তেন্ডুলকরকে নিয়েও চিন্তা ছিল অনেকের।
তবে সচিন-পুত্র অর্জুনকে ধরে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স। জোফ্রা আর্চারকে প্রত্যাশামতোই ছেঁটে ফেলে নিলামের আগে পার্সে অর্থের পরিমাণ বাড়াল মুম্বই ইন্ডিয়ান্স। তবে পীযূষ চাওলাকে রেখে হৃতিক সোকিনকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অবকাশ রয়েছে। আর্চারের বিকল্প হিসেবে যে বোলারদের নেওয়া হয়েছিল তাঁদেরও ছেড়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।
মুম্বই ইন্ডিয়ান্স দলে রয়েছেন যাঁরা: রোহিত শর্মা (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, তিলক বর্মা, টিম ডেভিড, বিষ্ণু বিনোদ, অর্জুন তেন্ডুলকর, ক্যামেরন গ্রিন, শামস মুলানি, নেহাল ওয়াধেরা, জসপ্রীত বুমরাহ, কুমার কার্তিকেয়, পীযূষ চাওলা, আকাশ মাধওয়াল, জেসন বেহরেনডর্ফ, রোমারিও শেফার্ড (ট্রেডিংয়ের মাধ্যমে)।
মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে দিল আরশাদ খান, রামনদীপ সিং, হৃতিক সোকিন, রাঘব গোয়েল, জোফ্রা আর্চার, ট্রিস্টান স্টাবস, ডুয়ান জানসেন, ঝাই রিচার্ডসন, রাইলি মেয়ারডিথ, ক্রিস জর্ডন, সন্দীপ ওয়ারিয়রকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications