Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: সুপারম্যান রবি বিষ্ণোই, দুরন্ত ক্যাচ নিয়ে তাক লাগিয়ে দিলেন জন্টির ছাত্র, দেখুন ভিডিও

আইপিএল মানে শুধু চার ছক্কার লড়াই নয়, একইসঙ্গে এই টুর্নামেন্টে দেখা যায় চোখ ধাঁধানো কিছু ক্যাচও।শুধু আইপিএল নয় টি২০ ক্রিকেটে দর্শনীয় ক্যাচের সাক্ষী থাকেন ক্রিকেট প্রেমীরা। রবিবার গুজরাত টাইটন্স বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচে সুপারম্যান হয়ে উঠলেন রবি বিষ্ণোই। উইকেট প্রাপ্তির সংখ্যা ১ হলেও এই ম্যাচে তাঁর ক্যাচ রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠেছে।

যে দলের ফিল্ডিং কোচের নাম জন্টি রোডস, সেই দলের ফিল্ডারদের যে বাড়তি এক্স ফ্যাক্টর থাকবে তা বলাই বাহূল্য। কোচের থেকে যে রবি ভালোই মতোই ফিল্ডিংয়ের পাঠ নিয়েছেন সেটা প্রমাণিত হল গুজরাতের বিরুদ্ধে ম্যাচেই। কেন উইলিয়ামসনের ক্যাচ যেভাবে উড়ন্ত হয়ে তালুবন্দি করলেন তা এবারের আইপিএলের সেরা ক্যাচ হলে অবাক হওয়ার কিছু থাকবে না, বিষ্ণোইয়ের বাজ পাখির মতো ছোঁ মেরে ক্যাচ ধরেন। নিজের বলেই ক্ষিপ্রতার সঙ্গে কেন উইলিয়ামসনের যে ক্যাচটি বিষ্ণোই ধরেছেন, সেটা চমকে দেওয়ার মতোই।

Ravi Bishnoi

৭.২ ওভারে বিষ্ণোইকে সরাসরি মারতে গিয়েছিলেন কিউয়ি তারকা ব্যাটার। কিন্তু সবাইকে চমকে দিয়ে ডানদিকে ঝাঁপিয়ে দুরন্ত ক্যাচ ধরে নেন বিষ্ণোই। অনেকটা উপরে ছিল বল। মাটি থেকে অনেকটা উপরে লাফ দিতে হয়েছিল বিষ্ণোইকে। আবার ডানদিকে বেঁকে সেই লাফটা দিতে হয়েছিল বিষ্ণোইকে।

স্লো এবং ফ্লাইটে বিভ্রান্ত করেছিলেন গুজরাত দলের ব্যাটারকে। শেষ মুহূর্তে বড় শট খেলার সিদ্ধান্ত নেন উইলয়ামসন। ভেবেছিলেন আম্পায়ারের উপর দিয়ে বল বেরিয়ে যাবে। কিন্তু সেই বলই তালুবন্দি করে নেন রবি। ছো মেরে এক হাতে চোখ ধাঁধানো ক্যাচ। উইলিয়ামসন নিজেও অবাক সেই ক্যাচে। এবারের আইপিএলে সেরা ক্যাচের লড়াইয়ে থাকবে রবির এই প্রয়াস।


গুজরাতকে জয়ের জন্য ১৬৪ রানের টার্গেট দেয়। কিন্তু ১৮.৫ ওভারে মাত্র ১৩০ রানে গুটিয়ে যায় তারা। একইসঙ্গে এই জয়ের পর পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে লখনউ সুপার জায়ান্টস।
এখন কেএল রাহুলের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টদের ৪ ম্যাচে ৬ পয়েন্ট।

এদিকে মায়াঙ্কের অভাব ঢেকে দিলেন যশ ঠাকুর। পাঁচ উইকেট নিলে‌ন লখনউ বোলার। ম্যাচ শেষে যশ বলেন, "পাঁচ উইকেট পেয়ে আর ম্যাচের সেরা হয়ে খুশি। কে এল রাহুলও সাহায্য করেছে। আর সেটাই কাজে লেগে গেল।মায়াঙ্ক চোট পাওয়ার পর কেএল বলে, এটা আমার দিন। আর আমিই লখনউকে ম্যাচ জেতাব।শুভমানোর বিরুদ্ধে আমার নিজস্ব পরিকল্পনা ছিল। গিলের উইকেট নিয়ে সবচেয়ে আনন্দ পেয়েছি। মুহূর্তটা বহুদিন মনে থাকবে।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+