IPL 2024: রাহুল অনবদ্য, যোগ্য সঙ্গত ডি ককের! চেন্নাই সুপার কিংসকে হেলায় হারাল লখনউ সুপার জায়ান্টস
IPL 2024: আইপিএলে চেন্নাই সুপার কিংস চলতি মরশুমে তৃতীয় পরাজয়ের সম্মুখীন হলো। লখনউয়ে লখনউ সুপার জায়ান্টসের কাছে গতবারের চ্যাম্পিয়নরা হারল ৮ উইকেটে।
লখনউয়ের সামনে ১৭৭ রানের টার্গেট দিয়েছিল চেন্নাই সুপার কিংস। জয়ের ভিত মজবুত করে দেয় লোকেশ রাহুল ও কুইন্টন ডি ককের শতাধিক রানের ওপেনিং পার্টনারশিপ।

১৫তম ওভারের শেষ বলে ১৩৪ রানে লখনউ সুপার জায়ান্টসের প্রথম উইকেটটি পড়ে। পাঁচটি চার ও একটি ছয়ের সৌজন্যে ৪৩ বলে ৫৪ রান করেন ডি কক। তিনি মুস্তাফিজুর রহমানের বলে কট বিহাইন্ড হন। ১৮তম ওভারের প্রথম বলে লোকেশ রাহুলের উইকেটটি তুলে নেন মাথিশা পাথিরানা।
১৬১ রানে দ্বিতীয় উইকেট হারায় লখনউ। ৯টি চার ও তিনটি ছয় দিয়ে সাজানো রাহুলের ৫৩ বলে ৮২ রানের ইনিংস। শেষ অবধি ১ ওভার হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় লখনউ সুপার জায়ান্টস। নিকোলাস পুরাণ ১২ বলে ২৩ ও মার্কাস স্টইনিস ৭ বলে ৮ রানে অপরাজিত থাকেন।
মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ৪৩ ও মাথিশা পাথিরানা ৪ ওভারে ২৯ রান খরচ করে ১টি করে উইকেট নেন। কামব্যাক ম্যাচে দীপক চাহার ৩ ওভারে ২৬ রান দিয়ে কোনও উইকেট পাননি। তুষার দেশপাণ্ডে ৪ ওভারে ৪২, রবীন্দ্র জাদেজা ৩ ওভারে ৩২ ও মঈন আলি ১ ওভারে ৫ রান দেন।
এর আগে, টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক রাহুল। চেন্নাই সুপার কিংস ৬ উইকেট হারিয়ে তোলে ১৭৬ রান। ৪০ বলে সর্বাধিক ৫৭ রান রবীন্দ্র জাদেজার। ৯ বলে ২৮ রানে অপরাজিত থাকেন মহেন্দ্র সিং ধোনি।
অজিঙ্ক রাহানে ৩৬, রাচিন রবীন্দ্র ০, অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ১৭, শিবম দুবে ৩, ইমপ্যাক্ট সাব সমীর রিজভি ১ ও মঈন আলি ৩০ রান করেন। ক্রুণাল পাণ্ডিয়া ৩ ওভারে ১৬ রান দিয়ে নেন ২ উইকেট। একটি করে উইকেট পান মহসীন খান, যশ ঠাকুর, রবি বিষ্ণোই ও মার্কাস স্টইনিস।
এই ম্যাচ হারলেও পয়েন্ট তালিকার তৃতীয় স্থান হাতছাড়া হলো না চেন্নাই সুপার কিংসের। ৭ ম্যাচে ঋতুরাজের দলের পয়েন্ট ৮, নেট রান রেট ০.৫২৯। লখনউ সুপার জায়ান্টসের হলো ৭ ম্যাচে ৮ পয়েন্ট, নেট রান রেট ০.১২৩, তারা রইল পাঁচেই। কাল সানরাইজার্স হায়দরাবাদ জিতলেই চার থেকে উঠে আসবে দুইয়ে।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications