Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: পন্থের প্রত্যাবর্তন ম্যাচে দিল্লির হার, জয় দিয়েই আইপিএল অভিযান শুরু প্রীতির দলের

জয় দিয়েই আইপিএল অভিযান‌ শুরু করল পঞ্জাব কিংস। প্রথম ম্যাচেই ঘরের মাঠে তারা ৪ উইকেটে হারাল দিল্লি ক্যাপিটালসকে।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন পঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান‌। দিল্লি দলের দুই ওপেনার ওয়ার্নার এবং মিচেল মার্শ কেউই বড় রান পেলেন না। যদিও তাঁর পরিকল্পনার বিপরীতে গিয়ে শুরুটা ভাল করেন দিল্লির দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। ওয়ার্নার ২৯ এবং মার্শ ২০ রানে আউট হলেন।এরপর সাই হোপ কিছুটা আশা জাগালেন ব্যাট হাতে। হোপ করে ৩৩ রান।

IPL 2024

এরপৱই এল ম্যাচের সেই মাহেন্দ্রক্ষণ। ১৫ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন ঋষভ। স্টেডিয়াম জুড়ে করতালিতেই ব্যাটকরতে নামলনে তিনি।চারে নেমে ঋষভ ১৩ বলে ১৮ রানের ইনিংস খেলে আউট হয়ে যান হর্ষল প্য়াটেলের বলে। ভারতীয় পেসারের স্লোয়ারে ঋষভ ব্য়াকওয়ার্ড পয়েন্টে ক্য়াচ তুলে দেন জনি বেয়ারস্টোর বলে।

শনিবার শুরুটা ভাল করলেও মাঝের দিকে একের পর এক উইকেট হারাতে থাকায় পঞ্জাবের বিরুদ্ধে ধুঁকছিল দিল্লি। রিকি ভুইয়ের জায়গায় ১৮তম ওভারে 'ইমপ্যাক্ট প্লেয়ার' হিসাবে নামেন অভিষেক।
১০ বলের ইনিংসে ৩২ রান করেন চন্দননগরের বঙ্গ সন্তান। নামলেন ম্যাচের ১৮তম ওভারে। হাতে তখন মাত্র ১৭টি বল। নিজে খেললেন ১০টি। তাতেই দিল্লি ক্যাপিটালসের হয়ে মাতিয়ে দিলেন অভিষেক পোড়েল।বিস্ফোরক ইনিংস খেলে দিলেন অভিষেক। শেষ ওভারে নেন ২৫ রান। তাঁর ইনিংস সাজানো ছিল চারটি চার এবং দুটি ছক্কা দিয়ে। যার সুবাদে দিল্লির স্কোরও ১৭৪/৯-এ পৌঁছে গেল।

দুরন্ত এই ইনিংস খেলার পর বাংলা দলের ক্রিকেটার বলেন, '৩ ওভার আগে জানতে পেরেছিলাম ব্যাটিংয়ে নামব। সাপোর্ট স্টাফ আগেই বলে রেখেছিলেন, যে কোনও সময় ব্যাট করার সুযোগ পেতে পারি আমি। অনুশীলনে এতদিন যা করেছি, সেটাই ম্যাচে করে দেখাতে চেয়েছিলাম।'

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ছন্দে করলেও শিখর ধাওয়ান বা জনি বেয়ারস্টো কেউই বড় রান পেলেন না। প্রথম ৫ ওভারে ৫৩ রান তোলে পঞ্জাব। কিন্তু তার মধ্যেই শিখর ধাওয়ান (২২) ও বেয়ারস্টো (৯)আউট হলেন। এরপর পঞ্জাব ব্যাটিংয়ের হাল ধরেন পরিবর্ত হিসাবে নামা প্রভসিমরন সিং এবং সাম কারান। ১৭ বলে ২৬ রান করে আউট হলেন প্রভসিমরন। যদিও নিজের স্টাইলে খেলা চালিয়ে যেতে থাকলেন ইংল্যান্ডের তারকা। অর্ধশতরানও করলেন কারান।

৪৭ বলে ৬৩ রানের দুরন্ত ইনিংস খেললেন সাম কারান। পর পর দুই উইকেট হারিয়ে শেষ দিকে চাপে পড়ে যায় পঞ্জাব। খলিল আহমেদ খেলায় ফেরান দিল্লি দলকে। কিন্তু লিভিংস্টোন ২১ বলে ৩৮ রান করে ম্যাচ জিতিয়ে দিলেন, সেই সঙ্গে প্রীতির মুখের হাসিকেও চওড়া করলেন।

এই ম্যাচে দিল্লির হয়ে দুটি করে উইকেট নেন খলি‌ল আহমেদ এবং কুলদীপ যাদব। তবে দিল্লি শিবিরকে চিন্তায় রাখবে ঈশান্ত শর্মার চোট। প্রথম ম্যাচেই চোট পেলেন ঈশান্ত শর্মা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+