Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: বড় ধাক্কা পাঞ্জাব শিবিরে, চোটের জন্য কত দিন মাঠের বাইরে থাকতে হবে শিখর ধাওয়ানকে?

আইপিএলের শুরুতে খুব একটা ভালো জায়গায় নেই পাঞ্জাব কিংস। ছয় ম্যাচের মধ্যে চারটি ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে প্রীতি জিন্টার দলকে। এরইমধ্যে বড় আরও বড় সমস্যায় পড়ল পাঞ্জাব দল। শিখর ধাওয়ানের চোট থাকায় রাজস্থান ম্যাচে পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দেন স্যাম কারান। ম্যাচ শেষে আরও দুঃসংবাদ অপেক্ষা করছিল পাঞ্জাব ভক্তদের জন্য।

ধাওয়ানের চোট ভোগাতে পারে পাঞ্জাব দলকে। পঞ্জাবের হয়ে সম্ভবত পরের দু'তিনটি ম্যাচ খেলে পারবেন না ধাওয়ান। সাত থেকে ১০ দিন মাঠের বাইরে থাকতে হবে পাঞ্জাব দলের অধিনায়ককে। ফলে মনে করা হচ্ছে আগামী ম্যাচ গুলিতেও পাঞ্জাব দলের নেতৃত্বের ভার থাকবে স্যাম কারানের উপর। আগামী ১৮ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচ রয়েছে পাঞ্জাব দলের।

Shikhar Dhawan

পাঞ্জাব দলের দলের ডিরেক্টর অফ ক্রিকেট সঞ্জয় বাঙ্গার জানিয়েছেন, শিখর ধাওয়ানকে কাঁধের চোট ভোগাচ্ছে। ও আগামী কয়েকটি ম্যাচে খেলতে পারবে না। এবার দেখতে হবে যে ধাওয়ান চিকিৎসায় কেমন সাড়া দিচ্ছে। তবে যা মনে হচ্ছে, এই মুহূর্তে তো সাত থেকে দশ দিন ওকে পাওয়া যাবে না বলেই মনে হচ্ছে।' ওর মতো একজন অভিজ্ঞ ওপেনারকে এরকম উইকেটে না পাওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে গিয়েছিল।'

সম্পূর্ণ সুস্থ হয়ে ধাওয়ান ঠিক কবে মাঠে ফিরতে পারবেন, তা সঠিকভাবে বলতে পারেননি বাঙ্গার। তবে পাঞ্জাব শিবির সূত্রে খবর, সব ঠিক থাকলে ধাওয়ান হয়তো আগামী ২৬ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স ম্যাচে খেলতে পারেন। স্বস্তির হল, ধাওয়ানের কাঁধের চোট খুব গুরুতর নয়। গত ১০ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন পঞ্জাব অধিনায়ক।

রাজস্থানেরক বিরুদ্ধে ম্যাচে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলেছে পাঞ্জাব কিংস। কিন্তু এই ম্যাচে জয় অধরাই থাকে রাজস্থান দলের। এই ম্যাচ হেরে পাঞ্জাব কিংস ৬ ম্যাচে চার পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে। নেট রান রেট মাইনাস (-) ০.২১৮।

এখনও পর্যন্ত আইপিএলে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি পাঞ্জাব দল। কিন্তু তাতে একটুও হতাশ হননি বলিউড অভিনেত্রী। শুধু মাঠে এসে দলকে সমর্থন করা বা অনুপ্রাণিত করাই নয় একইসঙ্গে মাঠের বাইরেও ক্রিকেটারেদর খেয়াল রাখেন প্রীতি।এখন দেখার ধাওয়ানহীন পাঞ্জাব আগামী কয়েক ম্যাচে কেমন‌ পারফরম্যান্স করে?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+