IPL 2024: দলের ক্রিকেটারদের জন্য প্রীতি বানালেন ১২০টি আলুর পরোটা, টিম হোটেলে তাক লাগালেন পাঞ্জাব কর্ণধার
আইপিএলে দলের সঙ্গে প্রবলভাবেউ জড়িয়ে থাকেন প্রীতি জিন্টা। প্রতিটি ম্যাচেই নিয়ম করে মাঠে যান, দল জিতুক বা হারুক প্রীতি জিন্টা সব সময়ই ক্রিকেটারদের পাশে থাকেন। এখনও পর্যন্ত আইপিএলে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি পাঞ্জাব দল। কিন্তু তাতে একটুও হতাশ হননি বলিউড অভিনেত্রী। শুধু মাঠে এসে দলকে সমর্থন করা বা অনুপ্রাণিত করাই নয় একইসঙ্গে মাঠের বাইরেও ক্রিকেটারেদর খেয়াল রাখেন প্রীতি।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রীতি জিন্টা জানিয়েছেন দলের ক্রিকেটারদের জন্য নিজের হাতে ১২০টা পরোটা করেছিলেন তিনি। অজানা সেই কাহিনী প্রকাশ্যে এনেছেন পাঞ্জাব কিংস দলের কর্ণধার। কথায় আছে যে রাঁধে সে চুলও বাধে। প্রকাদ এই বাক্যটিই যেন সত্যি করে দেখিয়েছেন বলিউড অভিনেত্রী।

একইসঙ্গে প্রীতি জিন্টা বলেন, আমি ক্রিকেটারদের বলি, তোমরা যদি ম্যাচ জিততে পারো, তাহলে আমি নিজের হাতে আলুর পরোটা বানাব। ক্রিকেটাররা সেই ম্যাচ জিতেছিল। আমিও প্রতিশ্রুতি রেখেছিলাম। ১২০টা আলু পরোটা ক্রিকেটারদের জন্য বানিয়েছিলাম।'
RCB walo ko dosa khila ke hi dekh lo 😭 pic.twitter.com/LwexKjI8wM
— Dr Gill (@ikpsgill1) April 12, 2024
আইপিএল শো 'দ্য সুপার ওভার'-এ এসে রবি বোপারাও উল্লেখ করেছিলেন প্রীতি জিন্টার আলুর পরোটা বানানোর কথা। রবি বোপারা জানিয়েছিলেন, ২০০৯ সালের আইপিএলে প্রীতি জিন্টা সেই দলের সবার জন্য মোট ১২০টা আলুর পরোটা বানিয়ে এনেছিলেন!
যদিও এবারের আইপিএলেও খুব একটা ভালো জায়গায় নেই পাঞ্জাব কিংস। শনিবার তারা মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস দলের। পাঁচ ম্যাচ খেলে চারটিতে জয় ছিনিয়ে নিতে পেরেছে রাজস্থান। একটি ম্য়াচ হেরেছে তারা। অন্য়দিকে পাঞ্জাব সুপার কিংসও পাঁচট ম্য়াচ খেলে মাত্র ২ ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে এখনও পর্যন্ত।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications