IPL 2024: বিকল্প নেই চেন্নাই দলে, চিকিৎসকের নিষেধ অমান্য করে চোট নিয়েই খেলে যাচ্ছেন ধোনি
সিএসকে ভক্তরা তাঁকে ভালোবেসে থালা বলে ডাকেন, অনেকের কাছেই তিনি পরিচিত সন্ন্যাসী রাজা বা বাহুবলী হিসাবেও। তবে মহেন্দ্র সিং ধোনি একজন ক্রিকেট সাধক। আন্তর্জাতিক ম্যাচ হোক বা আইপিএল ২২ গজ যেন তাঁর কাছে সাধনাক্ষেত্র। শরীর জুড়ে যতই কষ্ট থাক, যন্ত্রনা থাক, ক্রিকেট সাধনায় অবিচল থাকেন ধোনি।
চেন্নাই সুপার কিংস এবং ধোনি যে একে অপরের পরিপূরক তা আরও একবার প্রমাণিত হল। পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে তাঁর নয় নম্বরে ব্যাট করতে নামা নিয়ে অনেক কথা হয়েছিল। কিন্তু ধোনির দায়বদ্ধতা দলের জন্য কতটা তা ফের একবার প্রকাশ্যে এল। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের খবর অনুসারে, পায়ের পেশীতে মারাত্বক চোট রয়েছে ধোনির। চিকিৎসকের নিষেধ অমান্য করেই মাঠে নামছেন দলের প্রয়োজনে।

চেন্নাই সুপার কিংসের একটি সূত্র জানিয়েছে, প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি পুরো আইপিএল জুড়েই পায়ের পেশিতে চোট নিয়ে খেলছেন এবং খুব বেশি দৌড়তে পারছেন না। জানা গিয়েছে চলতি আইপিএলের শুরুর দিকে ধোনির পায়ের পেশি ছিঁড়ে যায় কিন্তু তাও তিনি খেলা চালিয়ে যাচ্ছেন দলের প্রয়োজনে।
ধোনিকে খেলতে হচ্ছে কারণ হচ্ছে দলের দ্বিতীয় উইকেটরক্ষক ব্যাটার ডেভন কনওয়ে চোট পেয়ে ছিটকে যাওয়ায়। দলে একাধিক প্লেয়ার চোটের জন্য বাইরে। এটা তাদের সমস্যায় ফেলছে। এই পরিস্থিতিতে ধোনি চোট নিয়ে খেলে যাচ্ছেন।চেন্নাই সুপার কিংসে ধোনির ব্যাক আপ কিপার হিসেবে রয়েছেন আরাবল্লি অবনীশ।
সিএসকে দলরে বর্তমানে মাহির ব্যাক আপ কিপার হিসেবে রয়েছেন আরাবল্লি অবনীশ। তাঁকে কি সুযোগ দেওয়া যায় না? অনূর্ধ্ব ১৯ ক্রিকেটার বলেই হয়ত তাঁকে খেলিয়ে ঝুঁকি নিতে পারছে না টিম ম্যানেজমেন্ট অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ও কিপিং করতে পারেন। তবে তিনি পেশাদার কিপার নন। ফলে ৪২-র ধোনিকেই চোট নিয়েই মাঠে নামতে হচ্ছে।
চেন্নাই সুপার কিংসের উইকেটরক্ষক-ব্যাটার এমএস ধোনি পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন তার টি২০ কেরিয়ারে প্রথমবারের মতো নয় নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। রবিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ফিনিশার ধোনি ব্যাট হাতে নামলেন একেবারে ৯ নম্বরে। ১৮.৪ ওভারে শার্দূল ঠাকুর ফিরতেই ক্রিজে প্রবেশ মহেন্দ্র সিং ধোনির। প্রথম বলেই তাঁকে বোল্ড করেন হর্ষল প্যাটেল।
চেন্নাইয়ের মানুষরা মাহিকে থালা বলেন। আর চিপকের দুর্গে খেলতে নামলেই ধোনি আবেগ উপচে পড়ে স্টেডিয়াম জুড়ে।বেলাশেষে সেই ভালোবাসার প্রতিদান যেন দিয়ে যাচ্ছেন মাহি।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications