Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: আইপিএলের আবিষ্কার ময়াঙ্ক চমকে দিচ্ছেন গতিতে, সবচেয়ে জোরে বলের নিরিখে ঢুকে পড়লেন প্রথম পাঁচে

IPL 2024: আইপিএলে নজর কেড়ে অনেক ক্রিকেটারই জায়গা করে নিয়েছেন ভারতীয় দলে। এবার চর্চা শুরু হয়েছে, ময়াঙ্ক যাদবকে রেখে টি২০ বিশ্বকাপের দল গড়া হবে কিনা সে বিষয়ে।

ময়াঙ্কের মতো তাঁর পরিবারও আশায় ভারতীয় দলে সুযোগ পাওয়ার বিষয়ে। ইতিমধ্যেই বেশ কয়েকটি নজির তৈরি করে ফেলেছেন দিল্লির এই বছর ২১-এর পেসার।

IPL 2024

ময়াঙ্ক প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন একটিই, ২০২২ সালে। আইপিএলের আগে মাত্র ১০টি টি২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল। লখনউ সুপার জায়ান্টসের হয়ে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ময়াঙ্ক ২৭ রান খরচ করে তিন উইকেট নেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে তিন উইকেট পান ১৪ রানের বিনিময়ে।

চলতি আইপিএলে সবচেয়ে জোরে বলটি এখনও অবধি বেরিয়েছে ময়াঙ্কের হাত থেকেই। উমরান মালিকের পর ভারতের দ্বিতীয় বোলার হিসেবে আইপিএলে ঘণ্টায় ১৫৬ কিলোমিটার বেগে বল করেছেন। আইপিএল অভিষেকে পাঞ্জাব কিংস ম্যাচে ঘণ্টায় ১৫৫.৮ কিলোমিটার বেগে বল করেছিলেন।

লাগাতার ঘণ্টায় দেড়শো কিলোমিটারের আশেপাশে বল করতে পারদর্শী ময়াঙ্ক আরসিবি ম্যাচে ১৫৬.৭ কিলোমিটার বেগে বল করেছেন। যা চলতি আইপিএলে সবচেয়ে জোরে বল। আইপিএলের ইতিহাসে নিজের প্রথম দুটি ম্যাচের দুটিতেই ম্যাচের সেরার পুরস্কারও ঝুলিতে পুরেছেন ময়াঙ্ক।

২০১১ সালে আইপিএলে শন টেট ঘণ্টায় ১৫৭.৭১ কিলোমিটার বেগে বল করেছিলেন। আইপিএলে এটিই সবচেয়ে জোরে ডেলিভারি। ২০২২ সালে লকি ফার্গুসন ১৫৭.৩ কিলোমিটার বেগে বল করে পিছনে ফেলে দিয়েছিলেন ওই বছরই উমরান মালিকের ঘণ্টায় ১৫৭ কিলোমিটার গতিবেগের ডেলিভারিটিকে।

ময়াঙ্ক ১৫৬.৭ কিলোমিটার গতিবেগের ডেলিভারির সৌজন্যে রয়েছেন উমরানের পরেই। ২০২০ সালের আইপিএলে আনরিখ নরিয়া ১৫৬.২২ ও উমরান মালিক ১৫৬ কিলোমিটার বেগে বল করেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে জোরে বল করার রেকর্ডটি রয়েছে শোয়েব আখতারের দখলে।

২০০৩ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের ব্যাটার নিক নাইটকে ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার বা ১০০.২ মাইল বেগে বল করেছিলেন আখতার। ২০১০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধেই অস্ট্রেলিয়ার শন টেট ঘণ্টায় ১৬১.১ কিলোমিটার বা ১০০.১ মাইল বেগে বল করেছিলেন। ২০০৫ সালে ব্রেট লি নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই গতিবেগেই বল করেছিলেন।

জেফ থমসন ১৬০.৬ কিলোমিটার, মিচেল স্টার্ক ১৬০.৪ কিলোমিটার, অ্যান্ডি রবার্টস ১৫৯.৫ কিলোমিটার, ফিদেল এডওয়ার্ডস ১৫৭.৭ কিলোমিটার, মিচেল জনসন ১৫৬.৮ কিলোমিটার, মহম্মদ শামি ১৫৬.৪ কিলোমিটার ও শেন বন্ড ১৫৬.৪ কিলোমিটার গতিবেগে বল করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+