Lasith Malinga: মালিঙ্গাকে ফাস্ট বোলিং কোচ করল মুম্বই ইন্ডিয়ান্স, চাকরি গেল শেন বন্ডের
Lasith Malinga: লাসিথ মালিঙ্গার মুম্বই ইন্ডিয়ান্সে প্রত্যাবর্তন। আগামী মরশুমের আইপিএলের রণকৌশল সাজানোর মধ্যেই শ্রীলঙ্কার এই প্রাক্তন স্পিডস্টারকে ফাস্ট বোলিং কোচ হিসেবে নিযুক্ত করল মুম্বই ইন্ডিয়ান্স।
এই নিয়ে তিনি মুম্বই ফ্র্যাঞ্চাইজিতে দ্বিতীয়বার এলেন সাপোর্ট স্টাফের ভূমিকায়। শেন বন্ডের স্থলাভিষিক্ত হলেন মুম্বই ইন্ডিয়ান্সেরই প্রাক্তনী।

২০২৩ অবধি ৯টি মরশুম ধরে মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং কোচের দায়িত্ব সামলেছেন নিউজিল্যান্ডের প্রাক্তন পেসার শেন বন্ড। অন্যদিকে, মালিঙ্গা ২০২১ সালে ক্রিকেটকে পাকাপাকিভাবে গুডবাই জানানোর পর ২০২২ সালে রাজস্থান রয়্যালসের ফাস্ট বোলিং কোচের দায়িত্ব নেন। চলতি আইপিএলেও তিনি সঞ্জু স্যামসনের দলের সাপোর্ট স্টাফ হিসেবে ছিলেন।
মালিঙ্গা এর আগে ২০১৮ সালে মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর হয়েছিলেন। যদিও পরের মরশুমেই তিনি মাঠে নেমে পড়েন। জসপ্রীত বুমরাহর সঙ্গে মালিঙ্গা সে বছর নতুন বল হাতে দুরন্ত বোলিং করে মুম্বই ইন্ডিয়ান্সকে খেতাব জেতানোর ক্ষেত্রে বড় অবদান রাখেন। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ২০১৩, ২০১৫, ২০১৭ ও ২০১৯ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন। ২০১১ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি ২০ জেতা মুম্বই ইন্ডিয়ান্স দলেও ছিলেন মালিঙ্গা।

মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে মালিঙ্গা মোট ১৩৯টি ম্যাচ খেলেছেন, ৭.১২ ইকনমিতে তুলে নিয়েছেন ১৯৫টি উইকেট। এর মধ্যে ১৭০টি উইকেট নিয়েছেন আইপিএলে। আইপিএলে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় মালিঙ্গা বর্তমানে রয়েছেন যুগ্ম ষষ্ঠ স্থানে।
মুম্বই ইন্ডিয়ান্সের কোচিং স্টাফে শেন বন্ড যোগ দিয়েছিলেন ২০১৫ সালে। রোহিত শর্মা ও মাহেলা জয়বর্ধনের সঙ্গে মিলে স্ট্র্যাটেজি তৈরি করেছেন। সাফল্য এনে দেওয়া, বোলারদের প্রতিভার বিকাশে অবদান রেখেছেন বন্ড। মাহেলা জয়বর্ধনে ২০১৭ সাল থেকে ২০২২ অবধি মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচের দায়িত্ব সামলেছেন। বন্ড ছিলেন ফাস্ট বোলিং কোচ। এরপর তিনি আইএল টি ২০-তে এমআই এমিরেটসের হেড কোচ থাকবেন কিনা তা স্পষ্ট নয়।
-
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
ভারতের জ্বালানি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ, কী জানাল কেন্দ্র -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড












Click it and Unblock the Notifications